ঢাকা , শনিবার, ২০ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব চিত্রাংকন প্রতিযোগিতা - ফারাক্কার প্রভাবে মৃতপ্রায় রাজশাহী রাজশাহী সিটি কলেজে ছাত্রদলের কমিটি গঠন নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, উত্তেজনা সকালে ডাবের এক গ্লাস পানিতে মিলতে পারে একাধিক উপকার বাগেরহাটে শিশু ধর্ষণচেষ্টার ঘটনা ২০ হাজারে মীমাংসার চেষ্টা, পরে সংঘর্ষ বিশ্বকাপের মাঝেই ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি পিএসজি তারকা বোনের বিয়ের দিনে সড়কে প্রাণ গেল একমাত্র ভাইয়ের Google, Meta-র বিরুদ্ধে বম্বে হাইকোর্টে যাওয়ার অনুমতি পেলেন অভিনেত্রী প্রীতি নাটোরে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার শুটিং সেটে আমির খান আমাকে মারতে এসেছিলেন! বিস্ফোরক দাবি টুইঙ্কল খান্নার ​ঝিনাইদহে জমজ কন্যা জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বামী  জি-৭ সম্মেলনে জেলেনস্কি-মেলোনির অভিবাদন ঘিরে ভাইরাল ভিডিও, সোশ্যাল মিডিয়ায় বিতর্ক খুলনায় ডাব পেড়ে খাওয়ায় বৃদ্ধকে উলঙ্গ করে মারধর মান্দায় ধানের হাটে ‘৪১ কেজিতে মণ’, জিম্মি কৃষকরা বেঙ্গালুরু মেট্রো স্টেশনে যুগলের আচরণের ভিডিও ভাইরাল, শালীনতা নিয়ে উঠল প্রশ্ন পুলিশের পোশাকের রং ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি গণধর্ষণের পরে তরুণীর যৌনাঙ্গে গুলি! কালা হিরণ: দ্য ব্যাটল ফর লিগ্যাসি’ ছবির মুক্তি বন্ধের আবেদন, শুনানি পিছিয়েছে দিল্লি হাইকোর্টে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন অ্যাঞ্জেলিনা জোলি ঘুম থেকে আর উঠেনি ইতি-মৃত্যুর কারণ অনুসন্ধানে পুলিশ

পর পর ছবিতে নগ্নতা! খোলামেলা দৃশ্য নিয়ে ছুতমার্গ সরিয়েছেন রাধিকা আপ্তে?

  • আপলোড সময় : ১৯-০৬-২০২৫ ০৭:৫৭:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৬-২০২৫ ০৭:৫৭:০৯ অপরাহ্ন
পর পর ছবিতে নগ্নতা! খোলামেলা দৃশ্য নিয়ে ছুতমার্গ সরিয়েছেন রাধিকা আপ্তে? পর পর ছবিতে নগ্নতা! খোলামেলা দৃশ্য নিয়ে ছুতমার্গ সরিয়েছেন রাধিকা আপ্তে?
প্রতিটি ছবিতে অভিনয় দক্ষতা প্রমাণ করেছেন রাধিকা আপ্তে। সাহসী ও শক্তিশালী চরিত্রে যেন অনায়াসে নিজেকে মিলিয়ে দিতে পারেন তিনি। অভিনেত্রীর অনুরাগীরা এমনই মনে করেন। এমনকি, চিত্রনাট্যের প্রয়োজনে নগ্নতাকেও স্বাভাবিক রূপ দিয়েছেন রাধিকা। বলা ভাল, ভারতীয় ছবিতে নগ্নতা নিয়ে ছুতমার্গ বেশ কিছুটা কমিয়ে দিয়েছেন অভিনেত্রী।

চিত্রনাট্যের প্রয়োজন হলেও, বহু অভিনেত্রী আজও পর্দায় নগ্নতায় স্বচ্ছন্দ নন। সেই জায়গায় রাধিকা বার বার ঝুঁকি নিয়েছেন। কখনও নগ্ন দৃশ্যে অভিনয়, কখনও আবার সম্পূর্ণ প্রসাধনহীন চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। কর্ণ কান্ধারির ছবি ‘সিস্টার মিডনাইট’ ছবিতে রাধিকার নগ্ন দৃশ্য রয়েছে। টুবি নামে এক ওটিটি মঞ্চে সেই ছবি ‘এ’ শংসাপত্র-সমেত চলছে। তবে সেন্সর বোর্ডের নির্দেশ, সেই দৃশ্যটি ছবি থেকে মুছে ফেলতে হবে। তবে এই প্রথম নয়। দেখে নেওয়া যাক, কোন কোন ছবিতে সাহসী চরিত্রে দেখা গিয়েছে রাধিকাকে—

‘দ্যাট ডে আফটার এভরিডে’: অনুরাগ কাশ্যপের স্বল্প দৈর্ঘের ছবিতে দেখা গিয়েছে রাধিকাকে। ছবিতে রাস্তাঘাটে তিন মহিলার হেনস্থার চিত্র তুলে ধরা হয়েছে। ছবিতে রাধিকার নগ্ন দৃশ্য নেই। কিন্তু রাধিকার চরিত্রটির মুখে ছিল না কোনও প্রসাধন। তার বদলে চোখেমুখে ভরা ছিল কালশিটে। অত্যাচারের জেরে শরীরের উপর কী প্রভাব পড়ে, তা অভিব্যক্তির মাধ্যমে তুলে ধরেন রাধিকা।

‘বদলাপুর’: বরুণ ধওয়ান অভিনীত এই ছবিতে কোকো নামে একটি চরিত্রে অভিনয় করেছিলেন রাধিকা আপ্তে। ছবিতে খোলামেলা দৃশ্যে অভিনয় করেছিলেন অভিনেত্রী। বরুণ ধওয়ান তাঁর পোশাক খুলছেন, এমন একটি দৃশ্যে দেখা গিয়েছিল তাঁকে। তবে শুধুই খোলামেলা দৃশ্য নয়। তাঁর অভিনয়কেও কুর্নিশ জানিয়েছিলেন অনুরাগীরা।

‘পার্চড’: রাধিকার অভিনয় জীবনে এটি একটি গুরুত্বপূর্ণ ছবি। ছবির একটি নগ্ন দৃশ্য ছড়িয়ে প়ড়িয়েছিল। তা নিয়ে বিতর্কও হয়েছিল বিস্তর। সেই প্রসঙ্গে সাক্ষাৎকারে রাধিকা বলেছিলেন, “মহিলার দেহমাত্রই তা যৌনতার প্রতীক নয়।”

‘ম্যাডলি’: অনুরাগ কাশ্যপের এই ছবিতে অর্চনা নামে একটি চরিত্রে অভিনয় করেছিলেন। দাম্পত্যে অত্যাচারিত হওয়ায় আতঙ্ক তাড়া করে বেড়ায় রাধিকা অভিনীত চরিত্রটিকে।

‘দ্য ওয়েডিং গেস্ট’: এই ছবিতে দেব পটেলের বিপরীতে দেখা গিয়েছে রাধিকাকে। ছবিতে দু’জনের মধ্যে একটি যৌন দৃশ্য ছিল। সেই দৃশ্য সামাজমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। তবে যৌনতার জন্য শুধু নয়, দৃশ্যে দু’জনের আবেগপ্রবণ অভিনয় আলোচিত হয়েছিল।

‘সিস্টার মিডনাইট’: উমা নামে এক মহিলার চরিত্রে অভিনয় করেন রাধিকা। সম্বন্ধ করে বিয়ে হয় তার। তবে সেই বিয়ে নিয়ে খুব একটা স্বচ্ছন্দ নয় উমা। এই ছবিতে নগ্ন দৃশ্যে অভিনয় করেছেন অভিনেত্রী।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী সিটি কলেজে ছাত্রদলের কমিটি গঠন নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, উত্তেজনা

রাজশাহী সিটি কলেজে ছাত্রদলের কমিটি গঠন নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, উত্তেজনা