ঢাকা , মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ , ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিয়ের কয়েক মাসেই দাম্পত্যে ভাঙনের গুঞ্জন! নেপথ্যে পরকীয়া বন্ধুর বাড়িতে ডেকে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ লালপুরে ট্রেনে কাটা পড়ে হকারের মৃত্যু সাঁথিয়ায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টা: বেআইনি সালিশের প্রতিবাদে দুই সংগঠনের গ্রেপ্তার ও বিচারের দাবি চট্টগ্রামে রিফাত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪ চন্দ্রিমা থানায় তাড়ীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ‘ওঁর ব্যক্তিগত পরিসর সম্পর্কে কিছুই জানি না’, আপ্তসহায়কের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ, কী বললেন শ্রাবন্তী? ভাঙল বিমানের জানলা, মাঝ-আকাশে শূন্যে বেরিয়ে গেল যাত্রীর অর্ধেক শরীর! ট্রেন থেকে নামতে গিয়ে পা পিছলে যায় আহম্মদ আলীর, অতঃপর... পাবনার সাঁথিয়ায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টা আইনগত ব্যবস্থার পরিবর্তে বেআইনি আপস-মীমাংসা জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবি দুই সংগঠনের রাজাবাড়ী হাটে আঞ্চলিক কৃত্রিম প্রজনন গবেষণাগার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রাজশাহীতে মিট প্রসেসিং সেন্টার স্থাপনের ঘোষণা প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর শহীদ জিয়া শিশু পার্ক আধুনিকায়নের লক্ষ্যে পরিদর্শনে করলেন, প্রতিমন্ত্রী টুকু পবায় নিম গাছের চারা রোপণ করলেন প্রতিমন্ত্রী টুকু নগরীতে ইয়াবাসহ ২ মাদক কারবারি ও বিভিন্ন মামলায় গ্রেফতার ২৩ এয়ারপোর্ট থানা বিপুল পরিমান ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার-২ ​রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানের সাফারি পার্কে রূপান্তর করা হবে: প্রতিমন্ত্রী ক্ষমা না চাইলে তুষার ও সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে: পাবনা জেলা বিএনপি সেপটিক ট্যাংকে পড়ে প্রাণ গেল ৫ বছরের শিশুর বাসের ধাক্কায় প্রাণ গেল শিশুর

নারায়ণগঞ্জে ব্যবসায়ীকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা

  • আপলোড সময় : ১৪-০৫-২০২৬ ০৪:২৯:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৫-২০২৬ ০৪:২৯:০২ অপরাহ্ন
নারায়ণগঞ্জে ব্যবসায়ীকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নজরুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে শ্বাসরোধ করে হত্যা করেছে মুখোশধারী দুর্বৃত্তরা।

এসময় পরিবারের অন্য সদস্যদের হাত-পা বেঁধে মারধর করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের।

বুধবার (১৩ মে) গভীর রাতে উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের মুক্তিশপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের স্ত্রী শাহানাজ বেগম জানান, সুতা ব্যবসায়ী নজরুল ইসলাম ও তার পরিবারের সবাই বুধবার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে মুখোশধারী একদল দুর্বৃত্ত নজরুল ইসলামের নাম ধরে ডাকাডাকি করে। এসময় তার স্ত্রী ঘুম থেকে উঠে দরজা খুললে মুখোশধারীরা ঘরের ভেতরে প্রবেশ করে তার স্বামীর হাত-পা বেঁধে মারধর করে।

স্ত্রী শানাজ বেগমের অভিযোগ, এসময় তিনি বাঁধা দিলে দুর্বৃত্তরা একইভাবে তাকেও হাত-পা বেঁধে মারধর করে। পরে মুখোশধারীরা আলমারির চাবি ছিনিয়ে নেয়। এ সময় চিনে ফেলার কারণে তারা নজরুল ইসলামকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে আলমারিতে থাকা নগদ ৬০ হাজার টাকা ও প্রায় ৫ ভরি স্বর্ণালংকারসহ অন্তত ১২ লাখ টাকার মূল্যবান সামগ্রি লুট করে নিয়ে যায়।

খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। পুলিশ জানায়, এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া তদন্ত সহ যথাযথ আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে দেনাপাওনা সংক্রান্ত বিরোধের জেরে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়ে থাকতে পারে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানানো যাবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজাবাড়ী হাটে আঞ্চলিক কৃত্রিম প্রজনন গবেষণাগার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

রাজাবাড়ী হাটে আঞ্চলিক কৃত্রিম প্রজনন গবেষণাগার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী