ঢাকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬ , ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চরমাজারদিয়া এলাকায় বিপুল পরিমান ভারতীয় ট্যাপেন্টাডল জব্দ প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ ও লেখাপড়ার দিকে মনোযোগ দিতে হবে: এমপি মিলন গণঅভ্যুত্থানের অর্জন টেকসই করতে জবাবদিহি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার আহ্বান পুঠিয়ায় জুলাই শহীদ আলী রায়হানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে মাছ ধরতে গিয়ে আর ফেরা হলো না বাড়ি, নোনো নদীতে বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধ ও কিশোরের,গুরুতর আহত আরও এক কিশোর নিজস্ব জমি ক্রয় উপলক্ষে চতুর্বেদী সার্বজনীন মন্দিরে কীর্তন ও আনন্দ মহোৎসব মান্দায় আর্জেন্টিনার পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু শাহমখদুমে মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমান আদালতে এক মাসের কারাদণ্ড ক্ষুদ্র ও কুটির শিল্পের অবদান ৬০ শতাংশে উন্নীত করতে কাজ করছে সরকার: শিল্পমন্ত্রী লালপুরে খালে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু রাজপাড়া থানায় ইয়াবা-গাঁজাসহ দুই মাদক কারবারী গ্রেপ্তার লালপুরে স্বামী-স্ত্রীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আড়াই কেজি গাঁজা উদ্ধার রোমে ফ্লাইট জটিলতায় কাজেম শাহ, আট ঘণ্টা বিমানে অপেক্ষার পর হোটেলে পাবনায় প্রথমবারের মত চালু হলো শিশুদের সফট ইনডোর প্লে-গ্রাউন্ড 'পিএস ডিজনিল্যান্ডে প্লে-গ্রাউন্ড আত্রাইয়ে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৮ মহানগরীজুড়ে পুলিশের অভিযানে নারীসহ মাদক কারবারি গ্রেফতার ১৪ ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০ পুকুরে শাক ধুতে গিয়ে পানিতে ডুবে গৃহবধূর মৃত্যু শরীয়তপুরে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ‘চোর’ সাজিয়ে নির্যাতন, গ্রেফতার ২

রাণীশংকৈলে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার- ঘাতক সন্দেহে প্রতিবেশী আটক

  • আপলোড সময় : ১৪-০৫-২০২৬ ০৪:২৩:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৫-২০২৬ ০৪:২৩:২৩ অপরাহ্ন
রাণীশংকৈলে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার- ঘাতক সন্দেহে প্রতিবেশী আটক রাণীশংকৈলে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার- ঘাতক সন্দেহে প্রতিবেশী আটক
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় নিখোঁজের একদিন পর ভুট্টা ক্ষেত থেকে লামিয়া আক্তার নামে ৪ বছরের এক কন্যা শিশুর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। এই ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেনীর শিক্ষার্থী মুরশালিন (১৪) কে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল বুধবার (১৩ মে) দুপুরে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় শিশু লামিয়া। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে এলাকায় মাইকিং করেন।

বৃহস্পতিবার (১৪ মে) সকাল সাড়ে ৮টার দিকে একই এলাকার মৃত তজবুলের ছেলে সেন্টু ভুট্টা ক্ষেতে কাজ করতে গিয়ে শিশুটির নিথর দেহ পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে পরিবারের লোকজন ও এলাকাবাসী এসে মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

এ ঘটনায় চেংমাড়ির জোসপাড়া এলাকার আব্দুর রহিমের স্ত্রী মহসিনা বেগম জানান, গতকাল দুপুরে তিনি ভুট্টা ক্ষেতে ঘাস কাটতে গিয়েছিলেন, তখন শরিফ উদ্দিনের ছেলে মুরশালিন শিশু লামিয়াকে কোলে নিয়ে যেতে দেখেন। শিশুটি হত্যার খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী মুরশালিনকে আটক করে। জিজ্ঞাসাবাদে সে শিশুটিকে ধর্ষণের পর হত্যার কথা স্বীকার করেন। 

এব্যাপারে শিশু (লামিয়া) চাচা তরিকুল ইসলাম জানান,আমরা গতকাল থেকেই পাগলের মতো ওকে খুঁজছি। মাইকিং করেছি সব জায়গায়। বৃহস্পতিবার সকালে প্রতিবেশী সেন্টু তার লাশ দেখতে পায়। আমরা এই নির্মম হত্যাকা-ের সুষ্ঠু বিচার চাই। 

এপ্রসঙ্গে থানা অফিসার ইনচার্জ আমানুল্লাহ আল বারী বলেন,লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং অভিযুক্ত মুরশালিন জিজ্ঞাসাবাদে ধর্ষনের পর শিশুটিকে হত্যার কথা সে স্বীকার করেছে।

এদিকে অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন ও সহকারী পুলিশ সুপার ¯েœহাশিষ কুমার দাস ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গণঅভ্যুত্থানের অর্জন টেকসই করতে জবাবদিহি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার আহ্বান

গণঅভ্যুত্থানের অর্জন টেকসই করতে জবাবদিহি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার আহ্বান