ঢাকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬ , ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জ সদর বসতঘরে মজুত ককটেলের বিস্ফোরণ গ্যাস-বিদ্যুৎ সংকটে দেশজুড়ে ভয়াবহ লোডশেডিং, দিনে-রাতে ১০ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎহীন বহু এলাকা মুরগির বিষ্ঠা নিয়ে বিরোধে জামায়াতের তিন নেতা কারাগারে  বাড়িতে ঢুকে যুবদল নেতাকে জামায়াত-শিবিরের গুলি! এসএসসির ফল জানার আগেই বিদায় নিল রেজা যশোর বোর্ডের শূন্য পাস করা ১১টি প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না: শিক্ষামন্ত্রী সৌদিতে নিহতদের মরদেহ দেশে ফেরাতে ব্যবস্থা নিচ্ছে সরকার জুলাইয়ে হামলার সংবাদ প্রচার করা টিভি বন্ধে আরাফাতকে নির্দেশ দেন কাদের স্তন্যপান শুধু শিশুর নয়, মায়েরও সুরক্ষা চার্লি চৌহানের নতুন জীবনে শুভেচ্ছা জানালেন প্রাক্তন প্রেমিক অভিনেত্রী নিকিতা রাওয়ালকে নারী অনুরাগীর চুমু মোহনপুরে ২নং ঘাসিগ্রাম ইউনিয়ন কৃষকদলের পরিচিতি সভা নিয়ামতপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত সাতক্ষীরায় নারীর ঘরে গিয়ে বিবস্ত্র যুবক ধরা গোদাগাড়ীতে বিশ্ব আদিবাসী দিবস পালিত, সাংবিধানিক স্বীকৃতি ও ভূমি কমিশন গঠনের দাবি সাতক্ষীরায় নারীর ঘরে গিয়ে বিবস্ত্র যুবক ধরা

একাডেমিক ভবনের অভাবে সংকটে গাজিরহাট টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ

  • আপলোড সময় : ১৪-০৫-২০২৬ ০৪:১১:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৫-২০২৬ ০৪:১১:৫১ অপরাহ্ন
একাডেমিক ভবনের অভাবে সংকটে গাজিরহাট টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ একাডেমিক ভবনের অভাবে সংকটে গাজিরহাট টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে একাডেমিক ভবনের অভাব, জরাজীর্ণ অবকাঠামো ও বৃষ্টির সময় শ্রেণিকক্ষে পানি ঢোকার কারণে চরম দুর্ভোগে পড়েছেন গাজিরহাট টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। দীর্ঘদিন ধরে অবকাঠামোগত সংকটের মধ্যেই শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

২০০১ সালে প্রতিষ্ঠিত কলেজটিতে বর্তমানে অধ্যক্ষসহ মোট ৮ জন শিক্ষক এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণির ৪ জন কর্মচারী কর্মরত রয়েছেন। বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা ১৭৩ জন।

সরেজমিনে দেখা গেছে, কলেজটির অবকাঠামো অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে। সামান্য বৃষ্টি হলেই শ্রেণিকক্ষে পানি ঢুকে পড়ে। টিনশেড ও জরাজীর্ণ কক্ষগুলোতে নিয়মিত পাঠদান ব্যাহত হচ্ছে। এতে শিক্ষার্থীদের পাঠগ্রহণে বিঘ্ন ঘটার পাশাপাশি শিক্ষকদেরও প্রতিকূল পরিবেশে দায়িত্ব পালন করতে হচ্ছে।

একাদশ শ্রেণির শিক্ষার্থী আবু রায়হান বলেন, “বৃষ্টির দিনে অনেক সময় শ্রেণিকক্ষে বসে ক্লাস করা সম্ভব হয় না। মেঝেতে পানি জমে থাকায় পাঠদান ব্যাহত হয়। এতে লেখাপড়ার পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।”

দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী রুবিনা আক্তার বলেন, “সামান্য মেঘ দেখলেই আমরা কলেজে যাওয়া বন্ধ করে দেই। কারণ বৃষ্টি হলে ক্লাস করা সম্ভব হয় না।”

ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বাদশা আলম বলেন, “প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম টিকিয়ে রাখতে দ্রুত একটি আধুনিক একাডেমিক ভবন নির্মাণ জরুরি। অন্যথায় শিক্ষার মান ধরে রাখা কঠিন হয়ে পড়বে।”

কলেজের অধ্যক্ষ সবিরুল ইসলাম বলেন, “একাডেমিক ভবনের অভাবে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে। অবকাঠামোগত সংকট নিরসনে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ প্রয়োজন।”

এ বিষয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জিল্লুর রহমান মুঠোফোনে বলেন, “কলেজ কর্তৃপক্ষ অবকাঠামো উন্নয়নের জন্য আবেদন করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৪, আটক ২৪

মহানগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৪, আটক ২৪