ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা

রাজশাহীর সীমান্তে ৩ হাজার ৩০০ ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ

  • আপলোড সময় : ১৪-০৫-২০২৬ ০৪:০৩:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৫-২০২৬ ০৪:০৩:২৩ অপরাহ্ন
রাজশাহীর সীমান্তে ৩ হাজার ৩০০ ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ
 

রাজশাহীর কাটাখালী থানার পূর্বখানপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার ৩০০ পিস ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১৩ মে) রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে পদ্মা নদীর চরের ঝাউ বনে অভিযানটি পরিচালনা করা হয়।

বিজিবি জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) জানতে পারে পূর্বখানপুর এলাকা দিয়ে মাদকের একটি চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে। এ তথ্যের ভিত্তিতে খানপুর বিওপি’র একটি আভিযানিক দল পদ্মা নদীর চরের ঝাউ বনের মধ্যে অবস্থান নেয়।

একপর্যায়ে বিজিবি সদস্যরা দেখতে পান, একজন ব্যক্তি পদ্মা নদীর চর দিয়ে একটি ব্যাগ নিয়ে আসছেন। সন্দেহভাজন ওই ব্যক্তিকে ধাওয়া করলে তিনি সঙ্গে থাকা প্লাস্টিকের ব্যাগ ফেলে পালিয়ে যান। পরে ব্যাগটি তল্লাশি করে ৩ হাজার ৩০০ পিস ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

জব্দ করা মাদকদ্রব্য কাটাখালী থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি আরও জানায়, সীমান্ত দিয়ে যাতে অবৈধ মাদক বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। পালিয়ে যাওয়া মাদক কারবারীদের শনাক্ত ও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার