ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা

রাজশাহীতে পরিবহন মালিক পরিবারের মাঝে মরনোত্তর সহায়তার চেক বিতরণ

  • আপলোড সময় : ১৪-০৫-২০২৬ ০৩:৫৯:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৫-২০২৬ ০৩:৫৯:০২ অপরাহ্ন
রাজশাহীতে পরিবহন মালিক পরিবারের মাঝে মরনোত্তর সহায়তার চেক বিতরণ
রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের উদ্যোগে মরনোত্তর সহায়তার চেক প্রদান ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) বেলা সাড়ে ১১টায় নগরীর পরিবহন গ্রুপ কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী (ইশা)।  বিশেষ অতিথি ছিলেন মোঃ নজরুল হুদা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ নজরুল ইসলাম হেলাল।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ এরশাদ আলী ঈশা বলেন, শ্রমজীবী পরিবহন কর্মী ও মালিকদের কল্যাণে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ একটি মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি বলেন, আগে কোনো সদস্য মারা গেলে তার পরিবারকে দুই লাখ টাকা সহায়তা দেওয়া হতো, বর্তমানে সেই সহায়তার পরিমাণ বাড়িয়ে চার লাখ টাকা করা হয়েছে। ভবিষ্যতে এই সহায়তার পরিমাণ আরও বৃদ্ধি করে পাঁচ লাখ টাকা করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, এটি শুধু আর্থিক সহায়তা নয়, বরং অসহায় ও বিপদগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর এক মানবিক উদ্যোগ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে গেছে। এমন পরিস্থিতিতে পরিবহন মালিক পরিবারের জন্য সহায়তার পরিমাণ বৃদ্ধি অত্যন্ত সময়োপযোগী সিদ্ধান্ত। তিনি পরিবহন মালিক ও শ্রমিকদের ঐক্যবদ্ধ থেকে জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে মরহুম পরিবহন মালিক পরিবারের সদস্যদের হাতে চার লাখ টাকার মরনোত্তর সহায়তার চেক তুলে দেন প্রধান অতিথি। পাশাপাশি পরিবহন মালিকদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।

এ সময় পরিবহন মালিক-শ্রমিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার