ঢাকা , মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ , ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সীতাকুণ্ডের র‍্যাব সদস্য হত্যা মামলার পলাতক আসামি বাবুল সওদাগর গ্রেপ্তার রাণীশংকৈলে ব্র্যাকের স্বপ্নসারথি কিশোরী দলের সমাপনী নগরীর পঞ্চবটি শেখের চক এলাকায় ইয়াবাসহ মাদক কারবারী ফাহিম গ্রেফতার ট্রাম্পের কথায় চলবে না ইজরায়েল! মার্কিন প্রেসিডেন্টের দাবি খারিজ করে দিলেন নেতানিয়াহু হাতে লেখা চিঠি সাজঘরে! ধন্যবাদ জানিয়ে লস অ্যাঞ্জেলেসকে বিদায় ইরানের ফুটবলারদের কারাগারে দুটি খাতা সংরক্ষণ করছেন ইনু, লিখে রাখছেন সব কার্যক্রম মহানগরীতে বাবাকে হত্যা করে পালালেন রাবি শিক্ষার্থী প্রধানমন্ত্রী বাজেটে শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন: শিক্ষামন্ত্রী বিশ্বে প্রথম এইচআইভি আক্রান্তের শরীরে ফুসফুস প্রতিস্থাপনে সফল্য ৯ বিষয়ে একমত বাংলাদেশ-মালয়েশিয়া গৃহবধূকে হত্যা করে আলমারি ভেঙে ৩ লাখ টাকা লুট গাড়ি নিয়েই সফরের সময় ‘মেডিক্যাল কিট’ রাখা কেন জরুরি, কী কী রাখবেন এতে নওগাঁর ঐতিহাসিক পাহাড়পুরে বিদেশি পর্যটককে হেনস্তা, ‘হিরো নানা’ গ্রেপ্তার হাম উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা কিয়ের স্টার্মারের, স্ত্রীকে পাশে নিয়ে আবেগপ্রবণ ঘোষণা সখীপুরে নিখোঁজের ২ দিন পর পুকুরে মিলল স্কুলছাত্রীর মরদেহ ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ জনের মৃত্যু প্রেমিকের বাড়িতে ১৮ দিন ধরে তরুণীর অবস্থান ট্রাম্পের কথায় চলবে না ইজরায়েল! মার্কিন প্রেসিডেন্টের দাবি খারিজ করে দিলেন নেতানিয়াহু সিংড়ায় ২০ লাখ টাকার চায়না জাল জব্দঃ দুই ব্যক্তিকে জরিমানা, একজনের কারাদণ্ড

মোহনপুর কৃষি কর্মকর্তার প্রচেষ্টায় কৃষিতে অভাবনীয় সাফল্য

  • আপলোড সময় : ১৩-০৫-২০২৬ ০৯:১৩:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৫-২০২৬ ০৯:১৩:৫৫ অপরাহ্ন
মোহনপুর কৃষি কর্মকর্তার প্রচেষ্টায়  কৃষিতে অভাবনীয় সাফল্য মোহনপুর কৃষি কর্মকর্তার প্রচেষ্টায় কৃষিতে অভাবনীয় সাফল্য
রাজশাহীর তানোরের সীমান্তবর্তী মোহনপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কামরুল ইসলামের প্রচেষ্টা ও কৃষি বান্ধব নানা উদ্যোগের ফলে কৃষিতে অভাবনীয় সাফল্য অর্জিত হয়েছে।

জানা গেছে,মোহনপুরের মাঠে মাঠে দুলছে কৃষকের স্বপ্নের মিষ্টি পান ও সবজিসহ বিভিন্ন ধরনের সোনালী ফসল। কৃষকের এই স্বপ্নকে সফল করতে ফসলের ক্ষতিকর পোকা ও রোগবালাই দমনে মাঠে মাঠে ঘুরে ঘুরে কৃষকদের পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তা কামরুল ইসলামসহ মাঠ পর্যায়ের দায়িত্বশীল কৃষি কর্মকর্তাগণ। সাধারণ কৃষকের জীবন মান উন্নয়ন ও কৃষকের দোরগোড়ায় কৃষি সেবা পৌঁছে দিতে নিরলসভাবে  কাজ করে যাচ্ছে মোহনপুর কৃষি অফিস। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মোহনপুর উপজেলার ৬টি ইউনিয়ন ও একটি পৌরসভার নিয়ে গঠিত। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়,পান বরজ, বিভিন্ন ধরনের সবজিসহ মাঠে মাঠে মৃদু বাতাসে দুল খাচ্ছে ধানের শীষগুলো।

কৃষকেরা জমিতে সেচ দিচ্ছেন, কেউ সার কীটনাশক প্রয়োগ করছেন। কৃষকের সঙ্গে ব্যস্ত সময় পার করছেন স্থানীয় কৃষি অফিসের কর্মকর্তাগন। কৃষকদের বিভিন্ন প্রশিক্ষণ, কৃষক সমাবেশ, মাঠ পরিদর্শন ও লিফলেট বিতরণ, কৃষি পরামর্শ অব্যহত রয়েছে। ফসলের পোকার উপস্থিতি যাচাইয়ের জন্য নিয়মিত আলোর ফাঁদ ব্যবহার করা এবং আক্রান্ত জমিতে অনুমোদিত সঠিক দানাদার বা তরল কীটনাশক সঠিক মাত্রায় সঠিক সময়ে ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে।

কৃষকরা বলছেন, কৃষি অফিস থেকে রোগবালাই দমনে বিভিন্ন পরামর্শ পাচ্ছেন তারা। এছাড়াও সরকারি সার ডিলার ও খুচরা ব্যাবসায়ীদের কাছ থেকে কৃষকরা সঠিক দামে সার কীটনাশক ক্রয় করতে পারেন,তা নিশ্চিত করতে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কামরুল ইসলাম উপ সহকারী কৃষি কর্মকর্তাদের নিয়ে প্রতিনিয়ত বাজার মনিটরিং করছেন। 

এবিষয়ে মোহনপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ  কামরুল ইসলাম বলেন, ‘কৃষি বিভাগ সব সময় কৃষকের পাশে আছে, ফসলের ভাল ফলনের জন্য রোগবালাই দমন, সঠিক মাত্রায় বলাইনাশকের প্রয়োগ, কৃষক মাঠ স্কুল পরিচালনা, লিফলেট বিতরণ, উঠান বৈঠক, কৃষক সমাবেশ,স্পট মিটিং অব্যাহত রয়েছে। উৎপাদন বৃদ্ধি ও কৃষকের লাভ নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর পঞ্চবটি শেখের চক এলাকায় ইয়াবাসহ মাদক কারবারী  ফাহিম গ্রেফতার

নগরীর পঞ্চবটি শেখের চক এলাকায় ইয়াবাসহ মাদক কারবারী ফাহিম গ্রেফতার