ঢাকা , মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ , ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিয়ের কয়েক মাসেই দাম্পত্যে ভাঙনের গুঞ্জন! নেপথ্যে পরকীয়া বন্ধুর বাড়িতে ডেকে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ লালপুরে ট্রেনে কাটা পড়ে হকারের মৃত্যু সাঁথিয়ায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টা: বেআইনি সালিশের প্রতিবাদে দুই সংগঠনের গ্রেপ্তার ও বিচারের দাবি চট্টগ্রামে রিফাত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪ চন্দ্রিমা থানায় তাড়ীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ‘ওঁর ব্যক্তিগত পরিসর সম্পর্কে কিছুই জানি না’, আপ্তসহায়কের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ, কী বললেন শ্রাবন্তী? ভাঙল বিমানের জানলা, মাঝ-আকাশে শূন্যে বেরিয়ে গেল যাত্রীর অর্ধেক শরীর! ট্রেন থেকে নামতে গিয়ে পা পিছলে যায় আহম্মদ আলীর, অতঃপর... পাবনার সাঁথিয়ায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টা আইনগত ব্যবস্থার পরিবর্তে বেআইনি আপস-মীমাংসা জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবি দুই সংগঠনের রাজাবাড়ী হাটে আঞ্চলিক কৃত্রিম প্রজনন গবেষণাগার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রাজশাহীতে মিট প্রসেসিং সেন্টার স্থাপনের ঘোষণা প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর শহীদ জিয়া শিশু পার্ক আধুনিকায়নের লক্ষ্যে পরিদর্শনে করলেন, প্রতিমন্ত্রী টুকু পবায় নিম গাছের চারা রোপণ করলেন প্রতিমন্ত্রী টুকু নগরীতে ইয়াবাসহ ২ মাদক কারবারি ও বিভিন্ন মামলায় গ্রেফতার ২৩ এয়ারপোর্ট থানা বিপুল পরিমান ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার-২ ​রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানের সাফারি পার্কে রূপান্তর করা হবে: প্রতিমন্ত্রী ক্ষমা না চাইলে তুষার ও সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে: পাবনা জেলা বিএনপি সেপটিক ট্যাংকে পড়ে প্রাণ গেল ৫ বছরের শিশুর বাসের ধাক্কায় প্রাণ গেল শিশুর

রাসিক প্রশাসকের উদ্যোগে রামেক ক্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব বেঞ্চ স্থাপন, স্বস্তি শিক্ষার্থীদের

  • আপলোড সময় : ১৩-০৫-২০২৬ ০৮:৫৮:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৫-২০২৬ ০৮:৫৮:৪২ অপরাহ্ন
রাসিক প্রশাসকের উদ্যোগে রামেক ক্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব বেঞ্চ স্থাপন, স্বস্তি শিক্ষার্থীদের রাসিক প্রশাসকের উদ্যোগে রামেক ক্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব বেঞ্চ স্থাপন, স্বস্তি শিক্ষার্থীদের
শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ক্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব ও আকর্ষণীয় বেঞ্চ স্থাপন করেছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন-এর নির্দেশে ক্যাম্পাসের বিভিন্ন ফুটপাতজুড়ে এসব বেঞ্চ স্থাপন করা হয়েছে। এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষার্থী, রোগীর স্বজন ও সাধারণ পথচারীরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে রামেক ক্যাম্পাসে ক্লাস, ওয়ার্ড, ল্যাব, লাইব্রেরি ও দীর্ঘ ডিউটির ফাঁকে বসার উপযোগী বিশ্রামস্থলের দাবি জানিয়ে আসছিলেন শিক্ষার্থীরা। একই সঙ্গে রোগীর স্বজনদেরও অপেক্ষার সময় বসার জন্য পর্যাপ্ত ব্যবস্থা ছিল না। ক্যাম্পাসের ফুটপাত উন্নয়ন ও পাকা করার কাজ চললেও বসার স্থান না থাকায় ভোগান্তিতে পড়তে হতো সংশ্লিষ্টদের।

গত ২৬ এপ্রিল রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাস পরিদর্শনে যান রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। এ সময় শিক্ষার্থীরা তাঁর কাছে বেঞ্চ স্থাপনের দাবি তুলে ধরেন। পরে বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি। এরই ধারাবাহিকতায় অল্প সময়ের মধ্যে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বেঞ্চ স্থাপন করা হয়।

জানা গেছে, ইতোমধ্যে ক্যাম্পাসে ১০টি বেঞ্চ স্থাপন করা হয়েছে। আরও ১৫টি বেঞ্চ স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে। নতুন স্থাপিত বেঞ্চগুলো শিক্ষার্থীদের বিশ্রাম এবং রোগীর স্বজনদের সাময়িক অবকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে রাজশাহী মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ডা. রিমন আলী বলেন, রাসিক প্রশাসক ক্যাম্পাস পরিদর্শনে এলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, রাজশাহী মেডিকেল কলেজ শাখার পক্ষ থেকে শিক্ষার্থীবান্ধব বেঞ্চ স্থাপনের দাবি জানানো হয়। শিক্ষার্থীদের যৌক্তিক দাবিকে গুরুত্ব দিয়ে দ্রুততম সময়ে তা বাস্তবায়ন করায় আমরা তাঁর প্রতি কৃতজ্ঞ।

তিনি আরও বলেন, ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণ ও ক্যাম্পাস উন্নয়নে এ ধরনের ইতিবাচক উদ্যোগ অব্যাহত থাকবে। এতে রাজশাহী মেডিকেল কলেজ আরও আধুনিক ও প্রাণবন্ত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এগিয়ে যাবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজাবাড়ী হাটে আঞ্চলিক কৃত্রিম প্রজনন গবেষণাগার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

রাজাবাড়ী হাটে আঞ্চলিক কৃত্রিম প্রজনন গবেষণাগার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী