ঢাকা , সোমবার, ১৭ অগাস্ট ২০২৬ , ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরা বেনাপোল-ঢাকা মহাসড়কে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি, দ্রুত চার লেনের দাবি হরমুজে জাহাজ চলাচল কমায় বিশ্ববাজারে বাড়ল তেলের দাম জাতিসংঘের প্রতিবেদন নিয়ে প্রশ্ন, ‘আমলে নিচ্ছি না’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্টে খড় ব্যবসায়ির মৃত্যু চলন্ত ইজিবাইকের ধাক্কায় মাদরাসাছাত্র নিহত অবসরের ইঙ্গিত দিলেন রোনালদো, চলতি মৌসুমই হতে পারে শেষ বাংলাদেশের কাছে হারের পর স্লো ওভার রেটের শাস্তির শঙ্কায় অস্ট্রেলিয়া বার্সেলোনায় রদ্রির যোগ দেওয়া চূড়ান্ত, ম্যানচেস্টার সিটির সঙ্গে সমঝোতা কিউএস র‍্যাংকিংয়ে পিছিয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়, দায়ী ঝরে পড়া-নিরাপত্তা: শিক্ষামন্ত্রী সেপ্টেম্বরে রূপপুর থেকে পরীক্ষামূলক ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়ার আশা পাঁচটি ইয়াবাসহ নারী গ্রেপ্তার, সামারি ট্রায়ালে এক বছরের কারাদণ্ড আশুলিয়ায় তালাবদ্ধ কক্ষে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার কোম্পানীগঞ্জে নিখোঁজের একদিন পর পুকুরে কলেজ শিক্ষকের মরদেহ নিয়ামতপুরে ৩০পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১ মাদক কারবারি গ্রেপ্তার আত্রাইয়ে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, পোনা অবমুক্ত, আলোচনা ও পুরস্কার বিতরণ পুঠিয়ায় পরকীয়ার অভিযোগে গাছের সঙ্গে বেঁধে নারী-পুরুষকে মারধর, হাসপাতালে যুবক তাড়াশে অনলাইন জুয়া চক্রের দুই সদস্য গ্রেপ্তার রাসিক প্রশাসকের সঙ্গে কোর্ট দলিল লেখক সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাসিক প্রশাসকের সঙ্গে কল্পনা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

সীতাকুণ্ডে অবৈধভাবে সরকারি চাল মজুদ, ৫ লাখ ৭৮ হাজার কেজি চাল জব্দ

  • আপলোড সময় : ১৩-০৫-২০২৬ ০৮:৪০:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৫-২০২৬ ০৮:৪০:৪৭ অপরাহ্ন
সীতাকুণ্ডে অবৈধভাবে সরকারি চাল মজুদ, ৫ লাখ ৭৮ হাজার কেজি চাল জব্দ সীতাকুণ্ডে অবৈধভাবে সরকারি চাল মজুদ, ৫ লাখ ৭৮ হাজার কেজি চাল জব্দ
চট্টগ্রামের সীতাকুণ্ডে লাইসেন্স ছাড়াই সরকারি চাল অবৈধভাবে মজুদ ও ভিন্ন মোড়কে বাজারজাত করার অভিযোগে অভিযান চালিয়ে ৫ লাখ ৭৮ হাজার ৬০০ কেজি চাল জব্দ করেছে র‍্যাব-৭, চট্টগ্রাম। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৩ মে) সকাল সাড়ে ১১টা থেকে বিকেল পৌনে ৫টা পর্যন্ত সীতাকুণ্ড থানার কদমরসুলপুর এলাকায় র‍্যাব-৭-এর উদ্যোগে জেলা ম্যাজিস্ট্রেট ও খাদ্য অধিদপ্তরের সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

বুধবার র‍্যাব-৭, চট্টগ্রামের পাঠানো এক প্রেসন বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন, সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কদমরসুলপুর এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী সরকারি চাল লাইসেন্স ছাড়াই অবৈধভাবে মজুদ করে ভিন্ন মোড়কে বাজারজাত করে আসছে। পরে অভিযান চালিয়ে একটি প্রতিষ্ঠান থেকে বিপুল পরিমাণ চাল জব্দ করা হয়।

এ ঘটনায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ ধারায় আব্দুল আজিজ (২৮) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার বামুন সুন্দর দারোগারহাট এলাকার মৃত কামাল উদ্দিনের ছেলে।

র‍্যাব-৭ জানায়, জব্দ করা চাল ও গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে অবৈধ খাদ্য মজুদ ও বাজারজাতকরণের বিরুদ্ধে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংস্থাটি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরা

প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরা