ঢাকা , মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ , ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চার বছর পরকীয়ার পর রেজিস্ট্রি করে শাশুড়িকে বিয়ে করলো জামাই ! অনিরাপদ যৌন সম্পর্কে কর্ণাটকে বাড়ছে এইচআইভি সংক্রমণ, উদ্বেগে স্বাস্থ্য দপ্তর মণিপুরের ত্রাণ শিবিরে নীরব মানবিক বিপর্যয়, বাস্তুচ্যুত ৭৩১ জনের মৃত্যু পাবনায় গুলি ও ছুরিকাঘাতে কলেজ শিক্ষার্থী-সহ নিহত-২ যশোরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামীর আত্মহত্যার চেষ্টা ​শুটিং সেটে সহ-অভিনেতার আচরণে অস্বস্তিতে পড়েছিলেন প্রিয়া বাপট ঘুষ গ্রহণের অভিযোগে ভাইরাল ভিডিও: বাগমারা থানার তদন্ত পরিদর্শক কমলেশ দাস প্রত্যাহার ছয় দফা দাবিতে রামেক ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি দ্বিতীয় দিনে, বাড়ছে রোগী দুর্ভোগ সড়ক পরিবহন আইনের হত্যা মামলার পলাতক আসামি বেলাল গ্রেপ্তার যমুনা সেতু এলাকায় ইয়াবা ও হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার রাজশাহীতে বিজিবির অভিযানে হেরোইন ও ট্যাপেনটাডল জব্দ পীরগঞ্জে পৃথক অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডলসহ ৩ মাদক কারবারি আটক, গ্রেফতার ৫ ​পুঠিয়ায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলি, ৪ রাউন্ড পিস্তলের তাজা গুলি উদ্ধার বিয়ের আগে শারীরিক সম্পর্ককে চরিত্রের দোষ হিসেবে দেখা যাবে না: ভারতের সুপ্রিম কোর্ট পেটে জমছে মেদ কিন্তু ক্ষয়ে যাচ্ছে পেশি, কোন পথে সমাধান গরমেও গলা খুশখুশ, সকালে উঠে ব্যথা, কষ্ট কমবে ঘরোয়া ৫ টোটকাতেই সড়ক বাতির বিদ্যুৎ সাশ্রয় শিখতে ফ্রান্সে যেতে চান রাজশাহী সিটির প্রশাসক, প্রধানমন্ত্রীর ‘না’ এবার ৪১ লাখ পশুর চামড়া নষ্ট, সংরক্ষণ ৬০ লাখ: বাণিজ্যমন্ত্রী জাহ্নবীকে যৌনতার মোড়কে তুলে ধরা হয়েছে ‘পিদ্দী’তে

তিন মহাদেশে আলাদা উদ্বোধন! মঞ্চ মাতাবেন কেটি পেরি থেকে বাংলাদেশি ডিজে

  • আপলোড সময় : ১৩-০৫-২০২৬ ০৮:৩৭:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৫-২০২৬ ০৮:৩৭:১৫ অপরাহ্ন
তিন মহাদেশে আলাদা উদ্বোধন! মঞ্চ মাতাবেন কেটি পেরি থেকে বাংলাদেশি ডিজে ছবি: সংগৃহীত
আসন্ন ফুটবল বিশ্বকাপকে শুধু টুর্নামেন্ট নয়, পূর্ণাঙ্গ বিনোদনের মঞ্চ বানাতে চাইছে ফিফা। তাই এবার একটিমাত্র উদ্বোধনী অনুষ্ঠান নয়, আয়োজক তিন দেশ—আমেরিকা, মেক্সিকো এবং কানাডার প্রথম ম্যাচের আগে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের পরিকল্পনা নিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা। ‘দ্য অ্যাথলেটিকে’র রিপোর্ট অনুযায়ী, প্রতিটি অনুষ্ঠানের জন্য ইতিমধ্যে একাধিক আন্তর্জাতিক শিল্পীর নাম চূড়ান্ত করা হয়েছে।

১১ জুন ঐতিহাসিক অ্যাজটেকা স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে মেক্সিকো। উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে বহুচর্চিত মেক্সিকান রক ব্যান্ড ‘মানা’, গায়ক আলেহান্দ্রো ফার্নান্ডেজ, পপস্টার বেলিন্ডা এবং ‘লস অ্যাঞ্জেলেস আজুলেস’। দক্ষিণ আফ্রিকার তরফে পারফর্ম করবেন গায়িকা টায়লা।

একদিন বাদে টরন্টোয় বসনিয়া ও হার্জেগোভিনার বিরুদ্ধে মাঠে নামবে কানাডা। সেখানে মঞ্চ মাতানোর কথা মাইকেল বুবলে, অ্যালানিস মরিসেট এবং আলেসিয়া কারার।

আমেরিকার প্রথম ম্যাচ প্যারাগুয়ের বিরুদ্ধে, লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে। খেলার বাইরে প্রধান আকর্ষণ কেটি পেরি। পাশাপাশি থাকছেন র‌্যাপার ফিউচার এবং বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ডিজে সঞ্জয়। আরও বড় চমক, ব্ল্যাকপিঙ্কের থাই তারকা লিসাকে চুক্তিবদ্ধ করেছে ফিফা। প্যারাগুয়ের শিল্পী মারিলিনা বোগাদোও অংশ নেবেন।

শুধু এই তিন অনুষ্ঠানই নয়, ফিফা আলাদা করে ‘গ্লোবাল ট্যালেন্ট’ তালিকাও তৈরি করেছে। সেখানে রয়েছেন জে বালভিন, ড্যানি ওশেন, এলিয়ান্না এবং ভেজিড্রিম। কানাডিয়ান শিকড় থাকা শিল্পীদের অন্যতম জেসি রেয়েজ, নোরা ফাতেহি এবং উইলিয়াম প্রিন্স।

ফিফার পরিকল্পনা অনুযায়ী, ম্যাচ শুরুর ৯০ মিনিট আগে দর্শকদের স্টেডিয়ামে ঢোকানো হবে। মেক্সিকোর অনুষ্ঠান চলবে প্রায় ১৬ মিনিট ৩০ সেকেন্ড। আমেরিকা এবং কানাডার প্রোগ্রাম ১৩ মিনিটের। এরপর শুরু হবে নিয়মমাফিক ম্যাচ-পূর্ব অনুষ্ঠান।

৪ জুলাই আমেরিকার স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে আলাদা অনুষ্ঠানও রাখছে ফিফা। ওই দিন হিউস্টন এবং ফিলাডেলফিয়ায় বিশ্বকাপের শেষ ষোলোর দুটি ম্যাচ রয়েছে। সেই দুই ম্যাচের আগে বিশেষ ‘আমেরিকা ২৫০’ থিমে অনুষ্ঠান সাজানো হতে চলেছে। ঠিক কীভাবে মার্কিন মুলুকের ইতিহাস তুলে ধরা হবে, এখনও স্পষ্ট নয়। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইতিমধ্যেই ‘ফ্রিডম ২৫০’ উদযাপনকে বড় করে তুলতে উদ্যোগী। হোয়াইট হাউস টাস্ক ফোর্স ২৫০ তৈরি হয়েছে। জাতীয় প্রার্থনা অনুষ্ঠান থেকে শুরু করে ‘প্যাট্রিয়ট গেমস’ আয়োজন—সবই মূল প্রকল্পের অংশ।

ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনোর সঙ্গে ট্রাম্পের সম্পর্ক নিয়েও আলোচনা বাড়ছে। ট্রাম্পের উদ্বোধনী অনুষ্ঠান, নির্বাচনী সভা এমনকি সৌদি আরব ও কাতার সফরেও উপস্থিত ছিলেন ফিফা সভাপতি। সম্প্রতি ট্রাম্পের ‘বোর্ড অফ পিস’-এর বৈঠকেও দেখা যায় তাঁকে। মাথায় ‘USA 45-47’ লেখা লাল টুপি!

১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালের আগে এবং হাফটাইমেও আলাদা আয়োজনের কথা। তবে সেই অনুষ্ঠানের শিল্পীদের নাম এখনও গোপন রেখেছে ফিফা।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছয় দফা দাবিতে রামেক ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি দ্বিতীয় দিনে, বাড়ছে রোগী দুর্ভোগ

ছয় দফা দাবিতে রামেক ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি দ্বিতীয় দিনে, বাড়ছে রোগী দুর্ভোগ