ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬ , ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লংগদুতে বন্যাদুর্গত পরিবারের মাঝে সেনাবাহিনীর ত্রাণ ও বিশুদ্ধ পানি বিতরণ চারঘাট সীমান্তে বিজিবির অভিযানে ৭২ বোতল ভারতীয় জেডি মদ জব্দ রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসককে বিভিন্ন প্রজাতির আম উপহার মান্দায় এলসিএস কর্মী নিয়োগ নিয়ে অপপ্রচার গোদাগাড়ীতে দুই মাদক সেবীর কারাদণ্ড ভারতে আবারও করোনা ভাইরাসের হানা, সতর্কতা জারি কলা, ডিম খেয়ে হত পেটব্যথা, ব্লেড, সাইকেল, টিভির পর দু’বছর ধরে আস্ত বিমান চিবিয়ে খেয়েছিলেন ফরাসি শিল্পী! রাণীনগরে বিশ্ব জনসংখ্যা দিবস পালন গয়নার দোকানে গিয়ে জল ভেবে অ্যাসিড খেয়ে ফেললেন তরুণী আত্রাইয়ে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন, আলোচনা সভা ও শ্রেষ্ঠ কর্মীদের সম্মাননা গাড়ির ভিতরে সমুদ্রসৈকতে যশের সঙ্গে ঘনিষ্ঠ কিয়ারা আত্রাই অগ্রণী ডিগ্রী কলেজের অধ্যক্ষের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বাবার রক্তের প্রতিশোধ নেবই’! আলি খামেনেইয়ের শেষকৃত্য সম্পন্ন হতেই হুঁশিয়ারি পুত্র মোজতবার তানোর পৌর নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা ইরানের ১৪০ জায়গায় হামলা আমেরিকার, প্রত্যাঘাতও শুরু তেহরানের! মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আগামীকাল রাজশাহী আসবেন গাইবান্ধায় ঘুমিয়ে থাকা চাচাকে গলা কেটে হত্যা করলেন ভাতিজা দামকুড়া থানায় গাঁজাসহ মাদক কারবারী মিলন গ্রেফতার মোহনপুরে আম চুরিকে কেন্দ্র করে হত্যা: মূলহোতাসহ দুই আসামি গ্রেফতার রাজশাহী সেনানিবাসে বিআইআরসি ডেপুটি কমান্ড্যান্টের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

ভারতে মন্দিরের দেয়াল ধসে ৬ ভক্ত নিহত

  • আপলোড সময় : ১৩-০৫-২০২৬ ০৮:৩২:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৫-২০২৬ ০৮:৩২:২৯ অপরাহ্ন
ভারতে মন্দিরের দেয়াল ধসে ৬ ভক্ত নিহত ছবি: সংগৃহীত
ভারতের মহারাষ্ট্রের সাংলি জেলায় প্রবল বাতাস ও ভারি বৃষ্টির কারণে একটি মন্দির প্রাঙ্গণের দেয়াল ও টিনের চাল ধসে ছয় ভক্ত নিহত এবং আরও অন্তত ১৪ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয় পুলিশ কর্মকর্তরা। খবর এনডিটিভি’র।
 
জানা যায়, পশ্চিম মহারাষ্ট্র জেলার জাঠ তহসিলের মোথেওয়াড়ি গ্রামের মার্গুদেবী মন্দিরে ঘটনাটি ঘটেছে।
 
পুলিশ জানিয়েছে, প্রতি মঙ্গলবার সাধারণত বিপুল সংখ্যক ভক্ত মন্দিরে আসেন।
 
সাংলির পুলিশ সুপার তুষার দোশি বলেন, ‘মন্দির প্রাঙ্গণে প্রায় ৩৫০ জন ভক্ত ছিলেন। সন্ধ্যায়, প্রবল ঝোড়ো হাওয়া ও ভারি বৃষ্টি এলাকাটিতে আঘাত হানলে ভক্তরা একটি দেয়াল ঘেঁষে এবং টিনের নিচে আশ্রয় নেন। দেয়াল ও টিনের ছাউনিগুলো হঠাৎ ধসে পড়লে ভক্তরা আটকা পড়েন।’
 
এই ধসে ছয় ভক্ত নিহত ও আরও ১২ থেকে ১৪ জন আহত হয়েছেন বলে জানান তুষার।
 
আহত ভক্তদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাদের চিকিৎসা চলছে বলেও জানিয়েছেন পুলিশ সুপার। সূত্র: এনডিটিভি

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসককে বিভিন্ন প্রজাতির আম উপহার

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসককে বিভিন্ন প্রজাতির আম উপহার