ঢাকা , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুঠিয়ায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: তিন মাদকসেবীর কারাদণ্ড মহানগরীতে মাদকবিরোধী অভিযানে ১৩ জনের কারাদণ্ড চলন্ত ট্রেনে রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: টিটিই সাময়িক বরখাস্ত পুলে নেমে জলকেলি প্রেমের টানে ভারতে আসা সেই পাক বধূ সীমার রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযান শুরু, প্রথম দিনেই গ্রেফতার ১২ সত্যিই নেটপ্রভাবীর সঙ্গে প্রেম করছেন অর্জুন গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি বিশ্বকাপ ফাইনালে নামার আগে সাজঘরে মেসির ভাষণের ভিডিয়ো প্রকাশ্যে বগুড়ায় বিয়ের আশ্বাসে বিধবাকে দিনের পর দিন ধর্ষণ গভীর রাতে পরকীয়া প্রেমিকের সঙ্গে ধরা যুবলীগ নেত্রী রাশু ঘাটাইলে কয়েল কিনতে দোকানে যায় শিশু, ফেরে রক্তাক্ত হয়ে ভোলায় প্রধান শিক্ষক ধর্ষণের পর ছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দিলেন রাজশাহীর চারঘাটে নববধূকে রাস্তা থেকে তুলে পাটক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন আলোচনায় বসতে মোদী সরকারকে যে শর্ত দিলেন দিল্লির বিক্ষোভকারীরা তানোরে আমন ধান রোপণে ব্যস্তসময় পার করছেন চাষিরা জ্বালানি তেল নিয়ে মন্ত্রণালয়ের নতুন বার্তা ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল

নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে নাটোরে ব্যাপক প্রচার কার্যক্রম: প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১৩-০৫-২০২৬ ০৮:২৮:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৫-২০২৬ ০৮:২৮:৫২ অপরাহ্ন
নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে নাটোরে ব্যাপক প্রচার কার্যক্রম: প্রেস ব্রিফিং অনুষ্ঠিত নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে নাটোরে ব্যাপক প্রচার কার্যক্রম: প্রেস ব্রিফিং অনুষ্ঠিত
নাটোরে বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে গৃহীত প্রচার কার্যক্রমের অগ্রগতি তুলে ধরে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ মে) নাটোর জেলা তথ্য অফিসের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন।

প্রেস ব্রিফিংয়ে জেলা তথ্য অফিসার মো. আব্দুল আওয়াল সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে পরিচালিত বিভিন্ন প্রচার কার্যক্রম সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবুল হায়াত, জেলা মৎস্য অফিসার মো. ওমর আলী, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. রিয়াজুল ইসলাম, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. বোরহান উদ্দিনসহ জেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

ব্রিফিংয়ে জানানো হয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন গণযোগাযোগ অধিদপ্তর সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে ১৮০ দিনের বিশেষ প্রচার কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। এ কর্মসূচির আওতায় গত ১৭ ফেব্রুয়ারি থেকে ১১ মে ২০২৬ পর্যন্ত জেলায় ১ হাজার ২১টি উঠান বৈঠক ও কমিউনিটি সভা, ২০২টি নারী সমাবেশ, ১১ হাজার ৬০টি চলচ্চিত্র, প্রামাণ্যচিত্র ও টিভিসি প্রদর্শন, ৩ হাজার ২৪৮ ইউনিট সড়ক প্রচার ও মাইকিং, ২ হাজার ৩১৬টি অনলাইন প্রচার কার্যক্রম পরিচালিত হয়েছে।

এছাড়া ১৪টি কৃষক সমাবেশ, ২২টি ফ্যামিলি সমাবেশ, প্রধানমন্ত্রীর অগ্রাধিকারমূলক কর্মসূচির ৩৪০টি উদ্বোধনী অনুষ্ঠানের লাইভ প্রচার এবং ১৪টি নৈতিকতা উন্নয়ন বিষয়ক সভা ও কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে বলে জানানো হয়।

জেলা তথ্য অফিসের স্থানীয় পর্যায়ের কার্যক্রমের মধ্যে একই সময়ে ১১টি উঠান বৈঠক ও উন্মুক্ত সভা, দুটি নারী সমাবেশ, একটি কৃষক সমাবেশ, একটি ফ্যামিলি সমাবেশ, ১৫৪টি চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী, ৮০ ইউনিট সড়ক প্রচার ও মাইকিং, ৪৮টি অনলাইন প্রচার এবং চারটি অগ্রাধিকারমূলক কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানের লাইভ প্রচার সম্পন্ন হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন কর্মসূচি, বৃক্ষরোপণ কর্মসূচি, ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের ভাতা, ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এবং নারীদের জন্য গাড়ি সুবিধাসহ বিভিন্ন অগ্রাধিকারমূলক কর্মসূচির নাটোরে বাস্তবায়ন অগ্রগতিও তুলে ধরা হয়।

জেলা তথ্য অফিসার বলেন, প্রধানমন্ত্রীর ঘোষিত নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে পরিচালিত প্রচার কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। ভবিষ্যতেও নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্টরা বদ্ধপরিকর।

তিনি বলেন, নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে উন্নত, বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তোলাই সবার প্রত্যাশা।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি

গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি