ঢাকা , বুধবার, ১৩ মে ২০২৬ , ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাসিক প্রশাসকের উদ্যোগে রামেক ক্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব বেঞ্চ স্থাপন, স্বস্তি শিক্ষার্থীদের সীতাকুণ্ডে অবৈধভাবে সরকারি চাল মজুদ, ৫ লাখ ৭৮ হাজার কেজি চাল জব্দ তিন মহাদেশে আলাদা উদ্বোধন! মঞ্চ মাতাবেন কেটি পেরি থেকে বাংলাদেশি ডিজে ভারতে মন্দিরের দেয়াল ধসে ৬ ভক্ত নিহত ক্লাস চলাকালে ‘বিষাক্ত কেমিক্যালের গন্ধে’ অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে নাটোরে ব্যাপক প্রচার কার্যক্রম: প্রেস ব্রিফিং অনুষ্ঠিত নাটোর জেলা তথ্য অফিসের আয়োজনে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ৬ কেজি ৮০০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি আটক নিয়ামতপুরে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত নিয়ামতপুরে কিশোরী গৃহবধূর মরদেহ উদ্ধার রামেক হাসপাতালে সরকারি ওষুধ চুরি করে বিক্রয়ের অভিযোগ: ওটি বয় মীরের বিরুদ্ধে স্বামী সূরজের সঙ্গে বিবাহবিচ্ছেদের জল্পনা নিয়ে অবশেষে মুখ খুললেন মৌনী! ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র ৩৯টি বিমান হারিয়েছে, জানালেন মার্কিন আইনপ্রণেতা প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ  একনেক সভায় পদ্মা ব্যারেজসহ ৯ প্রকল্প অনুমোদন পিরোজপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু দুধ নয়, রাগি দুধ খেলে পাবেন বেশি উপকার! বিশ্বকাপের অলটাইম র‍্যাঙ্কিংয়ে সবার ওপরে ব্রাজিল দূর্গাপুরে গাড়ির গ্লাস ভেঙে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১ নগরীতে নারীসহ দুই মাদক কারবারী গ্রেফতার

নাটোর জেলা তথ্য অফিসের আয়োজনে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১৩-০৫-২০২৬ ০৮:২৭:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৫-২০২৬ ০৮:২৭:৩৮ অপরাহ্ন
নাটোর জেলা তথ্য অফিসের আয়োজনে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত নাটোর জেলা তথ্য অফিসের আয়োজনে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত
নাটোর জেলা তথ্য অফিসের আয়োজনে বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রমের আওতায় জেলার স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১৩ মে) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। 

প্রেস ব্রিফিং এ নাটোর জেলা প্রশাসক আসমা শাহীনের উপস্থিতিতে জেলা তথ্য অফিসার মো. আব্দুল আওয়াল সাংবাদিকদের প্রচার কার্যক্রম বিষয়ে ব্রিফ করেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবুল হায়াত, জেলা মৎস্য অফিসার মো. ওমর আলী, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. রিয়াজুল ইসলাম, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. বোরহান উদ্দিনসহ জেলা পর্যায়ের অন্যান্য কর্মকর্তাগণ। 

ব্রিফকালে জেলা তথ্য অফিসার বলেন, সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন গণযোগাযোগ অধিদপ্তর ১৮০ দিনের বিশেষ প্রচার কর্মপরিকল্পনা গ্রহণ করে। এ কর্মসূচির আওতায় গত ১৭ ফেব্রুয়ারি থেকে ১১ মে ২০২৬ তারিখ পর্যন্ত সম্পাদিত প্রচার কার্যক্রমের মধ্যে ১০২১টি উঠান বৈঠক/কমিউনিটি সভা, নারী সমাবেশ ২০২টি, চলচ্চিত্র/প্রামাণ্যচিত্র/টিভিসি প্রদর্শন-১১,০৬০টি, ৩২৪৮ইউনিট সড়ক প্রচার/মাইকিং, ২৩১৬টি অনলাইন প্রচার, ১৪টি কৃষক সমাবেশ, ২২টি ফ্যামিলি সমাবেশ, ৩৪০টি প্রধানমন্ত্রী ঘোষিত অগ্রাধিকারমূলক কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানের লাইভ প্রচার, ১৪টি নৈতিকতা উন্নয়ন বিষয়ক সভা ও কুইজ প্রতিযোগিতা সম্পাদিত হয়েছে এবং স্থানীয়ভাবে বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে নাটোর জেলা তথ্য অফিস কর্তৃক একই সময়ে বাস্তবায়িত প্রচার কার্যক্রমের মধ্যে ১১টি উঠান বৈঠক/উন্মুক্ত বৈঠক/কমিউনিটি সভা, ২টি নারী সমাবেশ, ১টি কৃষক সমাবেশ, ১টি ফ্যামিলি সমাবেশ, ১৫৪টি চলচ্চিত্র/প্রামাণ্যচিত্র/টিভিসি প্রদর্শনী, ৮০ ইউনিট সড়ক প্রচার/মাইকিং, ৪৮টি অনলাইন প্রচার, ৪টি প্রধানমন্ত্রী ঘোষিত অগ্রাধিকারমূলক কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানের লাইভ প্রচার, ১টি নৈতিকতা উন্নয়ন বিষয়ক সভা ও কুইজ প্রতিযোগিতা সম্পাদিত হয়েছে।  

এছাড়াও জেলা তথ্য অফিসার বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের অগ্রাধিকারমূলক কর্মসূচি যেমন- ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড , খাল খনন কর্মসূচি, বৃক্ষরোপণ কর্মসূচি, ইমাম-মুয়াজ্জিন-পুরোহিতদের ভাতা নির্ধারণ, নতুন কুঁড়ি স্পোর্টস- ২০২৬, নারীর জন্য গাড়িসহ বিভিন্ন কর্মসূচির নাটোরে বাস্তবায়ন অগ্রগতি ব্রিফ করেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে উল্লিখিত প্রচার কার্যক্রমগুলো সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হয়েছে। আগামীতেও যে কার্যক্রমের লক্ষ্যমাত্রা দেওয়া হবে সেগুলো যথাযথভাবে এবং নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ একটি উন্নত, বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে এটাই আমাদের সকলের প্রত্যাশা এবং ‘সবার আগে বাংলাদেশ এ লক্ষ্যে আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রামেক হাসপাতালে সরকারি ওষুধ চুরি করে বিক্রয়ের অভিযোগ: ওটি বয় মীরের বিরুদ্ধে

রামেক হাসপাতালে সরকারি ওষুধ চুরি করে বিক্রয়ের অভিযোগ: ওটি বয় মীরের বিরুদ্ধে