ঢাকা , মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ , ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিয়ের কয়েক মাসেই দাম্পত্যে ভাঙনের গুঞ্জন! নেপথ্যে পরকীয়া বন্ধুর বাড়িতে ডেকে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ লালপুরে ট্রেনে কাটা পড়ে হকারের মৃত্যু সাঁথিয়ায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টা: বেআইনি সালিশের প্রতিবাদে দুই সংগঠনের গ্রেপ্তার ও বিচারের দাবি চট্টগ্রামে রিফাত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪ চন্দ্রিমা থানায় তাড়ীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ‘ওঁর ব্যক্তিগত পরিসর সম্পর্কে কিছুই জানি না’, আপ্তসহায়কের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ, কী বললেন শ্রাবন্তী? ভাঙল বিমানের জানলা, মাঝ-আকাশে শূন্যে বেরিয়ে গেল যাত্রীর অর্ধেক শরীর! ট্রেন থেকে নামতে গিয়ে পা পিছলে যায় আহম্মদ আলীর, অতঃপর... পাবনার সাঁথিয়ায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টা আইনগত ব্যবস্থার পরিবর্তে বেআইনি আপস-মীমাংসা জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবি দুই সংগঠনের রাজাবাড়ী হাটে আঞ্চলিক কৃত্রিম প্রজনন গবেষণাগার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রাজশাহীতে মিট প্রসেসিং সেন্টার স্থাপনের ঘোষণা প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর শহীদ জিয়া শিশু পার্ক আধুনিকায়নের লক্ষ্যে পরিদর্শনে করলেন, প্রতিমন্ত্রী টুকু পবায় নিম গাছের চারা রোপণ করলেন প্রতিমন্ত্রী টুকু নগরীতে ইয়াবাসহ ২ মাদক কারবারি ও বিভিন্ন মামলায় গ্রেফতার ২৩ এয়ারপোর্ট থানা বিপুল পরিমান ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার-২ ​রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানের সাফারি পার্কে রূপান্তর করা হবে: প্রতিমন্ত্রী ক্ষমা না চাইলে তুষার ও সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে: পাবনা জেলা বিএনপি সেপটিক ট্যাংকে পড়ে প্রাণ গেল ৫ বছরের শিশুর বাসের ধাক্কায় প্রাণ গেল শিশুর

রামেক হাসপাতালে সরকারি ওষুধ চুরি করে বিক্রয়ের অভিযোগ: ওটি বয় মীরের বিরুদ্ধে

  • আপলোড সময় : ১৩-০৫-২০২৬ ০৮:১৭:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৫-২০২৬ ০৯:৪৪:৫৭ অপরাহ্ন
রামেক হাসপাতালে সরকারি ওষুধ চুরি করে বিক্রয়ের অভিযোগ: ওটি বয় মীরের বিরুদ্ধে রামেক হাসপাতালে সরকারি ওষুধ চুরি করে বিক্রয়ের অভিযোগ: ওটি বয় মীরের বিরুদ্ধে
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের সরকারি ওষুধ চুরি করে বাইরে বিক্রির অভিযোগ উঠেছে সার্জারি বিভাগের ওটি বয় মোঃ মীরের বিরুদ্ধে। 
 
সম্প্রতী একটি ফার্মেসিতে তাকে সরকারি ওষুধ বিক্রয় করতে দেখা গেছে| ওষুধ বিক্রির সেই ভিডিও এখন সংবাদ কর্মীদের হাতে এসেছে।
 
অভিযুক্ত মীর (৩৫) হাসপাতালের সার্জারি ওটিতে দীর্ঘ প্রায় ১১ বছর ধরে দৈনিক মজুরিভিত্তিতে কাজ করছেন। তিনি রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা এলাকায় পরিবার নিয়ে বসবাস করেন। তবে তার গ্রামের বাড়ি রাজশাহীর কাকনহাট এলাকায়। 

ভিডিও ফুটেজে দেখা যায়, মোঃ মীর একটি কালো ব্যাগে করে বিপুল পরিমাণ ওষুধ নিয়ে একটি ফার্মেসিতে প্রবেশ করছেন। এরপর ব্যাগ থেকে সরকারি বিভিন্ন ধরনের ওষুধ সার্জিক্যাল সামগ্রী বের করে ফার্মেসিতে বিক্রয় করতে দেখা যায়।

এ বিষয়ে ওটি বয় মীরের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ভিডিও থাকা ব্যক্তিটি আমি নই। পরে তিনি স্বীকার করে বলেন, আমি সাড়ে ৪ হাজার টাকা বেতন কাজ করি, রুগীরা যদি খুশি হয়ে আমাকে কিছু দেয়, তা দিয়েই আমার সংসার চালাই| আর বাড়তি আয় বলতে ওযুধ বিক্রির টাকা ভাগ পাই। তবে তার সাথে জড়িতদের নাম প্রকাশ করতে অস্বীকার করেন।

এছাড়াও রামেকের (৭নং) ওয়ার্ডের মিনি ওটি বয় সুমন চুরি করা ওষুধ বিক্রির সাড়ে জড়িত বলে অভিযোগ রয়েছে। জানতে চাইলে জয়নাল প্রথমে অস্বীকার করলেও পরে গণমাধ্যম কর্মীর কাছে নিউজ না করার শর্তে স্বীকার করে বলেন, সাড়ে ৪হাজার টাকা বেতনে আমার সংসার চলে না। তাই ওষুধ বিক্রি করে বাড়তি আয় করতে বাধ্য হচ্ছি। তার বক্তব্য অনুযায়ী, ওযুধ চুরির সাথে আনসার, ব্রাদার, নার্স ও একজন বড় মাপের চোরের নাম বলেন।    

এ ব্যপারে জানতে চাইলে রামেক হাসপাতালের সার্জারি বিভাগের অপারেশন থিয়েটার (ওটি) ইনচার্জ মোসাঃ ইসরাত জাহান বলেন, বিষয়টি আমার জানা ছিল না। আপনার কাছে জানলাম। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

জানতে চাইলে রামেক হাসপাতাল মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ, ডা. শঙ্কর কুমার বিশ্বাস বলেন, ওটি থেকে ওষুধ চুরির বিষয়ে আমার জানা নাই। তবে প্রমানযুক্ত কিছু পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পর্ব-১

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজাবাড়ী হাটে আঞ্চলিক কৃত্রিম প্রজনন গবেষণাগার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

রাজাবাড়ী হাটে আঞ্চলিক কৃত্রিম প্রজনন গবেষণাগার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী