ঢাকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ , ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তানোরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে কলা গাছ নিধন রামের ডায়েট থেকে বাদ ফল! ওজন হ্রাসের জন্য কেবল এক ধরনের খাবারই থাকে থালায়, কী সেটি স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিজয়ের বাবা-মায়ের পাশেই তৃষা, দর্শকাসনের প্রথম সারিতে অভিনেত্রী ‘আমি তো চুম্বনও করিনি, কোনও অশালীনতা নেই’, কিয়ারার সঙ্গে উষ্ণ দৃশ্য নিয়ে আর কী বললেন যশ? পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গোলাগুলি ভোলার নদ-নদীতে কাঙ্খিত ইলিশ পাওয়ায় জেলে পাড়ায় উৎসবের আমেজ দ্বিতীয় বিয়ে নিয়ে বাবা-ছেলের বিরোধ, পরে মিলল বৃদ্ধের মরদেহ মাদক বিক্রির প্রতিবাদ করায় নারীসহ ৫ জনকে কুপিয়ে জখম  জয়পুরহাটে যুবকের মরদেহ উদ্ধারের পর আহত মাজেদুলের লোমহর্ষক বর্ণনা পূর্বশত্রুতার জেরে প্রতিবেশীকে ফাঁসানোর নাটক, অতঃপর... ব্যবসায়ীর বাড়িতে ডাকাতের হানা, গৃহবধূ নিহত আকিকার মাংসের লোভ দেখিয়ে নারীর সোনা নিয়ে গেলেন সম্রাট চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ইয়াবাসহ ৫ জন আটক মায়ের কিডনিতে প্রাণে বাঁচলেও থমকে গেছে সুজনের ভবিষ্যৎ অবসর সুবিধার টাকা পেতে শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠিত আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তী উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত, উদযাপন কমিটি ঘোষণা কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার রাজশাহীতে মাদ্রাসাছাত্রকে বলাৎকার: বিচার চাওয়ায় পরিবারকে এলাকা ছাড়া

স্বামী সূরজের সঙ্গে বিবাহবিচ্ছেদের জল্পনা নিয়ে অবশেষে মুখ খুললেন মৌনী!

  • আপলোড সময় : ১৩-০৫-২০২৬ ০৮:১৫:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৫-২০২৬ ০৮:১৫:৪০ অপরাহ্ন
স্বামী সূরজের সঙ্গে বিবাহবিচ্ছেদের জল্পনা নিয়ে অবশেষে মুখ খুললেন মৌনী! ছবি: সংগৃহীত
সোমবার থেকে বলিপাড়ার অন্দরে জোর গুঞ্জন, অভিনেত্রী মৌনী রায়ের বিয়ে ভাঙতে চলেছে। অভিনেত্রীর চার বছরের বিবাহিত জীবন নাকি শেষের পথে। তিনি ইতিমধ্যেই সমাজমাধ্যমের পাতা থেকে বিয়ের ছবি সরিয়েছেন। স্বামী সূরজ নাম্বিয়ারও নিজেকে সমাজমাধ্যম থেকে নিষ্ক্রিয় করে নেন। গত ৪৮ ঘণ্টা ধরে মৌনীর বিবাহিত জীবন নিয়ে যে কাটাছেঁড়া চলছে সমাজমাধ্যমে, তা নিয়ে অবশেষে নীরবতা ভাঙলেন মৌনী।

মৌনী যেমন স্বামীকে আর সমাজমাধ্যমে ‘অনুসরণ’ করছেন না, তেমনই মৌনীর প্রিয় বান্ধবীও দিশা পটানীও নিজের সমাজমাধ্যম থেকে সরিয়ে দেন সূরজকে। সূরজের সমাজমাধ্যমের পাতা নিষ্ক্রিয় হয়ে যাওয়ার পরই জল্পনা আরও জোরদার হয়। অনেকেই বলেন, মৌনীর স্বামী নাকি পরকীয়ায় জড়িয়েছেন। শুধু তা-ই নয়, অভিনেত্রীর টাকা নয়-ছয়ের অভিযোগও শোনা যাচ্ছে তাঁর বিরুদ্ধে। যদিও এই প্রসঙ্গে মৌনী বলেন, ‘‘আমি সমাজমাধ্যমে আমাদের নিয়ে অনেক কিছু দেখছি। আমি অনুরোধ করছি মিথ্যা কথা ছড়াবেন না। এই মুহূর্তে আমাদের গোপনীয়তা বজায় রাখতে সাহায্য করুন।’’

২০২২ সালে গোয়ায় বাঙালি ও মলয়ালি, দুই রীতি মেনেই বিয়ে হয় তাঁদের। বাইরে থেকে তাঁদের সুখী দম্পতি বলেই মনে করতেন অনেকে। কিন্তু হঠাৎ যেন ছন্দপতন। এ বার দেখার, যা রটে তা কি সত্যিই ঘটেছে মৌনীর জীবনে? না কি ফের মিটমাট করে নেবেন তাঁরা?

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার

কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার