ঢাকা , রবিবার, ৩০ অগাস্ট ২০২৬ , ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আত্রাইয়ে বাল্যবিবাহ পণ্ড, পুলিশ-প্রশাসনের ওপর হামলা; বরসহ গ্রেপ্তার ৩ রাণীশংকৈলে ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার মোহনপুরে কৃষকদের সার নিশ্চিত করতে দোকানে দোকানে কৃষি বিভাগের কর্মকর্তাগণ সিডিএ প্রকৌশলী হাসানকে নিয়ে অপপ্রচার বিধবার ছাগল চুরি হরিপুর থেকে উদ্ধার, গ্রেপ্তার- ৩ রাজশাহীতে সারের কৃত্রিম সংকটের অভিযোগ, বিপাকে কৃষক তানোরে ধানখেত কৃষকের লাশ উদ্ধার পদ্মায় অবৈধ বালুর কারবারে অভিযান, আটক ১ ​রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাক্ষাৎ রাজশাহীতে বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ সুরক্ষায় এক হাজার তালগাছের চারা রোপণ ঢাকাসহ সারাদেশে অভিযানে নামছে পুলিশের নতুন ‘স্পেশাল’ ইউনিট মদনে কলেজে সহকর্মীকে ধর্ষণের অভিযোগ, তদন্ত কমিটি গঠন সুবিধাবঞ্চিত শিশুদের জন্য খাস জমি বরাদ্দে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর চারঘাটে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহানগরীজুড়ে মাদক কারবকারী গ্রেফতার ৮, বিভিন্ন অপরাধে গ্রেফতার -২১ লালপুরে ইয়াবাসহ দুই যুবক আটক নিউ গভঃ ডিগ্রি কলেজের এইচএসসি অ্যালামনাই পুনর্মিলনী: রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন নওগাঁয় ডিবি পরিচয়ে বাড়িতে ঢুকে চুরির অভিযোগে আটক ৩ নওগাঁয় বাল্যবিয়ের আসরে হট্টগোল, কনে-বরকে নেওয়া হলো থানায় চুরি করতে গিয়ে ধরা, মাথা ন্যাড়া করে দিলেন স্থানীয়রা

চুরির অভিযোগে স্ত্রীকে গাছে বেঁধে পেটানো সেই স্বামী ইয়াবাসহ গ্রেপ্তার

  • আপলোড সময় : ১৩-০৫-২০২৬ ০৭:৩৮:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৫-২০২৬ ০৭:৩৮:০৬ অপরাহ্ন
চুরির অভিযোগে স্ত্রীকে গাছে বেঁধে পেটানো সেই স্বামী ইয়াবাসহ গ্রেপ্তার ছবি: সংগৃহীত
কুড়িগ্রামের রৌমারীতে স্ত্রীকে গাছে বেঁধে নির্যাতন করা সেই স্বামী বদিউজ্জামানকে ইয়াবাসহ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১২ মে) দিবাগত রাতে রৌমারী থানার ওসি কাওছার আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক বদিউজ্জামান (৬০) দাঁতভাঙ্গা ইউনিয়নের ছোটধনলো এলাকার বানিজ উদ্দিনের ছেলে। বদিউজ্জামান ও তার স্ত্রী ছালেহা বেগম উভয়ের বিরুদ্ধেই মাদকের একাধিক মামলা রয়েছে।

জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক ইমাম হোসেন বলেন, গত সোমবার গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী সীমান্ত পিলার ১০৫৬ থেকে প্রায় দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে দাঁতভাঙ্গা বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ১১ পিস ভারতীয় ইয়াবাসহ বদিউজ্জামানকে আটক করা হয়। তার কাছ থেকে একটি মোবাইল ফোন, একটি সিমকার্ড ও নগদ টাকা জব্দ করা হয়েছে। আটক ব্যক্তি ও জব্দ মালামাল যথাযথ আইনি প্রক্রিয়া শেষে রৌমারী থানায় হস্তান্তর করা হয়েছে।

রৌমারী থানার ওসি কাওসার আলী বলেন, বিজিবি ইয়াবাসহ একজনকে আটক করে থানায় সোপর্দ করেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আসামিকে কুড়িগ্রাম বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

উল্লেখ্য, গত ১৪ এপ্রিল রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের বংশিপাড়া এলাকায় করলা চুরির অভিযোগে স্ত্রী ছালেহাকে গাছে বেঁধে অমানবিক নির্যাতন করেন বদিউজ্জামান। নির্যাতনের সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে।

তবে রহস্যজনকভাবে নির্যাতিতা ছালেহা তার স্বামীর নাম বাদ দিয়ে গ্রামবাসীর বিরুদ্ধে মামলা করেন। এর প্রতিবাদে এবং প্রকৃত সত্য তুলে ধরতে এলাকাবাসী সংবাদ সম্মেলনও করেছিলেন। অবশেষে মাদকসহ আটকের মধ্য দিয়ে ফের আলোচনায় এলেন বিতর্কিত এই ব্যক্তি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নতুন পশুপাখিতে সাজবে রাজশাহী চিড়িয়াখানা

নতুন পশুপাখিতে সাজবে রাজশাহী চিড়িয়াখানা