ঢাকা , মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ , ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিয়ের কয়েক মাসেই দাম্পত্যে ভাঙনের গুঞ্জন! নেপথ্যে পরকীয়া বন্ধুর বাড়িতে ডেকে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ লালপুরে ট্রেনে কাটা পড়ে হকারের মৃত্যু সাঁথিয়ায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টা: বেআইনি সালিশের প্রতিবাদে দুই সংগঠনের গ্রেপ্তার ও বিচারের দাবি চট্টগ্রামে রিফাত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪ চন্দ্রিমা থানায় তাড়ীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ‘ওঁর ব্যক্তিগত পরিসর সম্পর্কে কিছুই জানি না’, আপ্তসহায়কের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ, কী বললেন শ্রাবন্তী? ভাঙল বিমানের জানলা, মাঝ-আকাশে শূন্যে বেরিয়ে গেল যাত্রীর অর্ধেক শরীর! ট্রেন থেকে নামতে গিয়ে পা পিছলে যায় আহম্মদ আলীর, অতঃপর... পাবনার সাঁথিয়ায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টা আইনগত ব্যবস্থার পরিবর্তে বেআইনি আপস-মীমাংসা জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবি দুই সংগঠনের রাজাবাড়ী হাটে আঞ্চলিক কৃত্রিম প্রজনন গবেষণাগার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রাজশাহীতে মিট প্রসেসিং সেন্টার স্থাপনের ঘোষণা প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর শহীদ জিয়া শিশু পার্ক আধুনিকায়নের লক্ষ্যে পরিদর্শনে করলেন, প্রতিমন্ত্রী টুকু পবায় নিম গাছের চারা রোপণ করলেন প্রতিমন্ত্রী টুকু নগরীতে ইয়াবাসহ ২ মাদক কারবারি ও বিভিন্ন মামলায় গ্রেফতার ২৩ এয়ারপোর্ট থানা বিপুল পরিমান ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার-২ ​রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানের সাফারি পার্কে রূপান্তর করা হবে: প্রতিমন্ত্রী ক্ষমা না চাইলে তুষার ও সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে: পাবনা জেলা বিএনপি সেপটিক ট্যাংকে পড়ে প্রাণ গেল ৫ বছরের শিশুর বাসের ধাক্কায় প্রাণ গেল শিশুর

খুলনায় জমজ শিশু হত্যার ঘটনায় মায়ের যাবজ্জীবন

  • আপলোড সময় : ১৩-০৫-২০২৬ ০৭:১৪:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৫-২০২৬ ০৭:১৪:১৩ অপরাহ্ন
খুলনায় জমজ শিশু হত্যার ঘটনায় মায়ের যাবজ্জীবন ছবি: সংগৃহীত
খুলনায় জমজ শিশু হত্যার আলোচিত ঘটনায় মা কানিজ ফাতেমা কণাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১৩ মে) খুলনার বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মঞ্জুরুল ইমাম এ রায় ঘোষণা করেন।

কারাদণ্ডপ্রাপ্ত কানিজ ফাতেমা কণা তেরখাদা উপজেলার কুশলা গ্রামের শেখ খাইরুজ্জামান ওরফে খায়েরের মেয়ে ও বাগেরহাটের মোল্লাহাটের মো. মাসুম বিল্লাহর স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের উচ্চমান বেঞ্চ সহকারী মো. মাজহারুল ইসলাম।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালে তেরখাদা উপজেলার কুশলা গ্রামের খায়েরের মেয়ে কানিজ ফাতেমা কণার সঙ্গে বাগেরহাট জেলার মোল্লাহাটের মোল্লা আবু বকরের ছেলে মো. মাসুম বিল্লাহর বিয়ে হয়। ২০২১ সালের ৭ ডিসেম্বর মোল্লাহাটের একটি ক্লিনিকে কণা দুইটি জমজ শিশু কন্যার জন্ম দেন। এরপর কণা তাদের নিয়ে বাবার বাড়ি তেরখাদা উপজেলার কুশলা গ্রামে চলে আসেন। পরবর্তীতে কণা স্বামী মাসুম বিল্লাহকে মোবাইল ফোনে একাধিকবার বাবার বাড়ি থেকে তাকে ও যমজ শিশুদের শ্বশুর বাড়ি মোল্লাহাটে নিয়ে যেতে বলে। কিন্তু স্বামী মাসুম তাদের নিয়ে গড়িমসি করতে থাকে। এর একপর্যায়ে ২০২২ সালের ১৮ ফেব্রুয়ারি দুপুরে কণার ছোট বোন মোবাইল ফোনে ভগ্নীপতি মাসুমকে জানায়, তার সন্তানদের খুঁজে পাওয়া যাচ্ছে না।

বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের উচ্চমান বেঞ্চ সহকারী মো. মাজহারুল ইসলাম জানান, খবর পেয়ে সে দ্রুত শ্বশুর বাড়িতে ছুটে আসে। পরের দিন সকাল ৬ টার দিকে শ্বশুর বাড়ির পারিবারিক পুকুর থেকে ভাসমান অবস্থায় যমজ দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত যমজ দুই শিশুর পিতা মো. মাসুম বিল্লাহ বাদী হয়ে তেরখাদা থানায় স্ত্রী কণাকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।  একই বছরের ৩১ মার্চ মামলার  তদন্ত কর্মকর্তা তেরখাদা থানার সহকারী পরিদর্শক (এসআই) মো. এনামুল হক যমজ কন্যা শিশু মা কণাকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন। 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজাবাড়ী হাটে আঞ্চলিক কৃত্রিম প্রজনন গবেষণাগার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

রাজাবাড়ী হাটে আঞ্চলিক কৃত্রিম প্রজনন গবেষণাগার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী