ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামিনে বের হওয়া ছেলের হাতে খুন হলেন ঘুমন্ত বাবা অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক গোপনে দ্বিতীয় বিয়ে করায় যে 'মাশুল' দিলেন নারী নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ তরুণী গ্রেফতার রাজশাহী সীমান্তে বিজিবির জালে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ফারডিল স্বামীর ওপর রেগে সন্তানদেরকে সঙ্গে নিয়ে হারপিক খেয়ে মরলেন মা র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে যেসব সরকারি চাকরিজীবীকে পে-স্কেল না দিতে বলেছে টিআইবি রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রুহুল কবির রিজভী আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মাষ্টমীতে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা পীরগঞ্জে সোনালী সোসাইটি'র উদ্যোগে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান। টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস

সরকারি চাল গোপনে বিক্রি, হাতেনাতে ধরা টিসিবি ডিলার

  • আপলোড সময় : ১৩-০৫-২০২৬ ০৭:০৪:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৫-২০২৬ ০৭:০৪:১৪ অপরাহ্ন
সরকারি চাল গোপনে বিক্রি, হাতেনাতে ধরা টিসিবি ডিলার ছবি: সংগৃহীত
মাগুরার মহম্মদপুর উপজেলা-এ হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর ৪৩৪ কেজি চাল গোপনে বিক্রির অভিযোগে এক ডিলারকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। এ সময় একটি ইজিবাইকসহ চাল জব্দ করা হয়।

বুধবার (১৩ মে) দুপুরে উপজেলার নাগড়া এলাকার হাটবাড়িয়া বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নাগড়া বাজারের টিসিবি ডিলার বাবু এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী রফিকুল ইসলাম বাবু উপকারভোগীদের মাঝে চাল বিতরণের পরিবর্তে সরকারি বরাদ্দের চাল গোপনে বিক্রি করে দেন। পরে চালগুলো ইজিবাইকে করে অন্যত্র নেওয়ার সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা গাড়িটি আটক করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চাল জব্দ করে।

চাল ক্রেতা মাগুরার বাহারবাগ এলাকার মো. ফারুক বিশ্বাস জানান, তিনি বাজারে বস্তা কিনতে গেলে তাকে চাল কেনার প্রস্তাব দেওয়া হয়। পরে তিনি ৩০ টাকা কেজি দরে চাল কিনেন। তবে এটি টিসিবির সরকারি চাল ছিল বলে তিনি জানতেন না।

স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত ডিলার দীর্ঘদিন ধরে টিসিবির বিভিন্ন পণ্য গোপনে দোকানে বিক্রি করে আসছিলেন। তারা গরিবদের জন্য বরাদ্দকৃত পণ্য আত্মসাতের অভিযোগে ওই ডিলারের ডিলারশিপ বাতিল এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

অভিযুক্ত রফিকুল ইসলাম বাবু চাল বিক্রির বিষয়টি স্বীকার করে বলেন, গত মাসে জমে থাকা চাল বিক্রি করেছি। সরকারি চাল বাইরে বিক্রির নিয়ম আছে কি না জানতে চাইলে তিনি বলেন, অনেকেই চাল নিতে চান না, তাই বিক্রি করেছি।

সরেজমিনে দেখা যায়, ডিলারের ঘরে স্থানীয় জনতা ও পুলিশের উপস্থিতিতে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। সেখানে টিসিবির চালের খালি বস্তা, চিনি ও তেল মজুত অবস্থায় দেখা যায়।

এ বিষয়ে মুহ. শাহনুর জামান বলেন, বিষয়টি জানা গেছে। তদন্ত সাপেক্ষে অভিযুক্ত ডিলারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক

অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক