ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের কোপে কৃষকের পা বিচ্ছিন্ন বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি নতুন পে স্কেলে প্রাথমিক শিক্ষকদের বেতন কত হবে নতুন পে স্কেলে প্রাথমিক শিক্ষকদের বেতন কত হবে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন নোয়াখালীতে আপত্তিকর ভিডিও ছড়ানোর ঘটনায় দুই শিক্ষক সাময়িক বরখাস্ত আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী ও কন্যাশিশু পূর্ণ সক্ষমতায় রামপাল বিদ্যুৎকেন্দ্র, ২৫ দিনে উৎপাদন ৬৪ কোটি ইউনিটের বেশি ‘কুড়িগ্রাম এক্সপ্রেসে’ নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার দেওয়ানগঞ্জে পুকুরে অভিযান, ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার ঠাকুরগাঁওয়ে ইয়াবা ও মাদক বিক্রির ১০ লাখ টাকা উদ্ধার, বিএনপি নেতাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার আত্রাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী,র‍্যালি ও আলোচনা সভায় নেতাকর্মীদের ঢল হাজার স্বপ্ন, হাজার হাসি, হাজার আনন্দের এক নতুন যাত্রা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি চট্টগ্রামে ১১৮ বোতল বিদেশি মদসহ আটক ১, প্রাইভেটকার জব্দ সিরাজগঞ্জে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার হাফিজ মাছুম আহমদ দুধরচকী’র জাতীয় পদক গ্লোবাল পিস অ্যাওয়াড লাভ ফেনীতে ২১.৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

কান চলচ্চিত্র উৎসবে গিয়ে অস্বস্তিতে পড়লেন আলিয়া

  • আপলোড সময় : ১৩-০৫-২০২৬ ০৭:০২:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৫-২০২৬ ০৭:০২:৩১ অপরাহ্ন
কান চলচ্চিত্র উৎসবে গিয়ে অস্বস্তিতে পড়লেন আলিয়া ছবি: সংগৃহীত
ফ্যাশনের দেশ ফ্রান্স। সেই ফ্রান্সের কান শহরে প্রতি বছরের মতো এ বারেও বসেছে চলচ্চিত্র উৎসবের আসর। আপাতত আগামী দিন দশেকের জন্য সেখানকার লাল গালিচাতেই নজর থাকবে গোটা ফ্যাশন দুনিয়ার। কারণ, কানের লাল গালিচার খ্যাতি স্টাইল আর ফ্যাশনের ‘প্রদর্শনী’র জন্যই। বিভিন্ন দেশের সিনেমা জগতের তারকারা সেখানে যান তাঁদের সেরা সাজগোজে। এর আগে ঐশ্বর্যা রাই, প্রিয়ঙ্কা চোপড়া-সহ অনেক ভারতীয় তারকাকেই দেখা গিয়েছে সেই লাল গালিচায়। গত দু’বছর ধরে কান চলচ্চিত্র উৎসবে যাচ্ছেন আলিয়া ভট্ট। এটা আলিয়ার তৃতীয় বছর। এ বার লাল গালিচায় কি অপ্রস্তুত হলেন আলিয়া? ছড়িয়ে পড়েছে সেই ভিডিয়ো।

কান চলচ্চিত্র উৎসবে একটি প্রসাধনী সংস্থার প্রচার দূত হিসাবে সেখানে গিয়েছিলেন আলিয়া। তবে ওই উৎসবে ভারতীয় তারকাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলেন ঐশ্বর্যা রাই বচ্চন। বহু বছর ধরে তিনি ওই নির্দিষ্ট প্রসাধনী সংস্থার হয়ে সেখানে যান। যদিও এ বছর এখনও দেখা মেলেনি তাঁর। আলিয়া অবশ্য উৎসব শুরুর এক দিন আগেই পৌঁছে যান কান শহরে। অভিনেত্রী নিজেই জানিয়েছেন, গত দু’বার অনুষ্ঠানের দিন পৌঁছোনোয় বেশ হুড়োহুড়ি পড়ে যায়। এ বার যেন খানিকটা আরাম করেই সবটা করতে চেয়েছিলেন।

প্রথম দিন নানা রঙের একটি গাউন পরেন আলিয়া। দ্বিতীয় দিন, পিচ রঙা বডি কন গাউন পরে লাল লালিচায় হাঁটছেন। বার বার হাত নাড়তে থাকেন আলোকচিত্রীদের উদ্দেশে। কিন্তু কেউই যেন আলিয়ার ছবি তুলছেন না। বার কয়েক বার হাত নেড়েছেন, তার পর এক কর্মকর্তা এসে তাঁকে উপরের সিঁড়িতে নিয়ে যান। আলিয়ার এই ভিডিয়ো নিমেষে ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। নেটাগরিকদের একাংশ লিখেছেন, ‘‘এক জনও ওঁর ছবি তুলছেন না।’’ কারও মতে, বলিউড তারকারা নিজেদের হয়তো আর্ন্তজাতিক তারকা মনে করেন। যদিও বাস্তবে চিত্রটা সম্পূর্ণ অন্য। আলিয়া অবশ্য এই প্রসঙ্গে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক