ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬ , ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লংগদুতে বন্যাদুর্গত পরিবারের মাঝে সেনাবাহিনীর ত্রাণ ও বিশুদ্ধ পানি বিতরণ চারঘাট সীমান্তে বিজিবির অভিযানে ৭২ বোতল ভারতীয় জেডি মদ জব্দ রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসককে বিভিন্ন প্রজাতির আম উপহার মান্দায় এলসিএস কর্মী নিয়োগ নিয়ে অপপ্রচার গোদাগাড়ীতে দুই মাদক সেবীর কারাদণ্ড ভারতে আবারও করোনা ভাইরাসের হানা, সতর্কতা জারি কলা, ডিম খেয়ে হত পেটব্যথা, ব্লেড, সাইকেল, টিভির পর দু’বছর ধরে আস্ত বিমান চিবিয়ে খেয়েছিলেন ফরাসি শিল্পী! রাণীনগরে বিশ্ব জনসংখ্যা দিবস পালন গয়নার দোকানে গিয়ে জল ভেবে অ্যাসিড খেয়ে ফেললেন তরুণী আত্রাইয়ে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন, আলোচনা সভা ও শ্রেষ্ঠ কর্মীদের সম্মাননা গাড়ির ভিতরে সমুদ্রসৈকতে যশের সঙ্গে ঘনিষ্ঠ কিয়ারা আত্রাই অগ্রণী ডিগ্রী কলেজের অধ্যক্ষের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বাবার রক্তের প্রতিশোধ নেবই’! আলি খামেনেইয়ের শেষকৃত্য সম্পন্ন হতেই হুঁশিয়ারি পুত্র মোজতবার তানোর পৌর নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা ইরানের ১৪০ জায়গায় হামলা আমেরিকার, প্রত্যাঘাতও শুরু তেহরানের! মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আগামীকাল রাজশাহী আসবেন গাইবান্ধায় ঘুমিয়ে থাকা চাচাকে গলা কেটে হত্যা করলেন ভাতিজা দামকুড়া থানায় গাঁজাসহ মাদক কারবারী মিলন গ্রেফতার মোহনপুরে আম চুরিকে কেন্দ্র করে হত্যা: মূলহোতাসহ দুই আসামি গ্রেফতার রাজশাহী সেনানিবাসে বিআইআরসি ডেপুটি কমান্ড্যান্টের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

রাণীশংকৈলের ৭১'র বীরাঙ্গনা টেপরী রাণীর রাষ্ট্রীয় মর্যাদা শেষে, শেষকৃত্য সম্পন্ন

  • আপলোড সময় : ১৩-০৫-২০২৬ ০৬:৫৭:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৫-২০২৬ ০৬:৫৭:২০ অপরাহ্ন
রাণীশংকৈলের ৭১'র বীরাঙ্গনা টেপরী রাণীর রাষ্ট্রীয় মর্যাদা শেষে, শেষকৃত্য সম্পন্ন রাণীশংকৈলের ৭১'র বীরাঙ্গনা টেপরী রাণীর রাষ্ট্রীয় মর্যাদা শেষে, শেষকৃত্য সম্পন্ন
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়নের বলিদ্বারা টাওয়ারপাড়া গ্রামের বাসিন্দা, মহান মুক্তিযুদ্ধের সাহসী বীরাঙ্গনা টেপরী রাণী (৭২) আর নেই। সোমবার (১২ মে) রাতে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি এক ছেলে, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জানা যায়, টেপরী রাণী ছিলেন বলিদ্বারা গ্রামের মৃত মধুদাস রায়ের মেয়ে। মহান মুক্তিযুদ্ধের সময় তিনি পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসরদের নির্মম নির্যাতনের শিকার হন। স্থানীয় মুক্তিযোদ্ধা ও প্রবীণদের ভাষ্যমতে, যুদ্ধ চলাকালে রাণীশংকৈল ও আশপাশের বিভিন্ন এলাকায় পাকবাহিনীর অভিযানের সময় তাঁকে ধরে নিয়ে নির্যাতন করা হয়েছিল। স্বাধীনতার জন্য নিজের সম্ভ্রম বিসর্জন দেওয়া এই নারী ছিলেন মুক্তিযুদ্ধের এক নীরব আত্মত্যাগের প্রতীক। স্বাধীনতার পর দীর্ঘ সময় সমাজের অবহেলা ও কষ্ট বয়ে বেড়ালেও তিনি মাথা নত করেননি। তাঁর ছেলে সুধীর রায় (৫০) একজন যুদ্ধশিশু হিসেবে পরিচিত। জীবনের শেষ সময় পর্যন্ত টেপরী রাণী মুক্তিযুদ্ধের স্মৃতি ও বেদনা বয়ে নিয়ে গেছেন।

বুধবার (১৩ মে) সকাল ১০টায় তাঁর নিজ বাড়ির প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম, রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ আমানুল্লাহ আল বারী, বীর মুক্তিযোদ্ধা এডি আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা রিয়াজুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পরে স্থানীয় শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হয়।

বীরাঙ্গনা টেপরী রাণীর মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ গভীর শোক প্রকাশ করে জানিয়েছে, “জাতির শ্রেষ্ঠ এই সাহসী নারী মুক্তিযুদ্ধের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবেন। তাঁর আত্মত্যাগ নতুন প্রজন্মকে দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনায় অনুপ্রাণিত করবে।”স্থানীয়রা জানান, মুক্তিযুদ্ধের সময় নির্যাতিত হলেও টেপরী রাণী ছিলেন অত্যন্ত সাহসী ও সংগ্রামী একজন নারী। স্বাধীন বাংলাদেশের জন্য তাঁর আত্মত্যাগ জাতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসককে বিভিন্ন প্রজাতির আম উপহার

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসককে বিভিন্ন প্রজাতির আম উপহার