ঢাকা , বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ , ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণশুনানিতে মানুষের কথা শুনছেন রাজশাহী জেলা প্রশাসক খাতা চ্যালেঞ্জে ইংরেজি-মুখী শিক্ষার্থীরা, রাজশাহীতে আবেদন ৯৮৭১০ হরিয়ান রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেনের ওয়াগন থেকে তেল চুরির অভিযোগ জেলবন্দি ইমরান খানকে ৪৮ ঘণ্টার মধ্যে হাসপাতালে পাঠাতে হবে! নির্দেশ দিল পাক সুপ্রিম কোর্ট সল্টলেকের গেস্ট হাউসে তরুণীকে ধর্ষণ! গোপনে বাগ্‌দান সারলেন আয়শা খান এ বার সইফ আলি খানের সঙ্গে জুটিতে দেখা যাবে কিয়ারা আডবাণীকে ইদের ময়দানে মুখোমুখি সালমান-প্রভাস, ২০২৭-এর বক্সঅফিসে বড় লড়াইয়ের ইঙ্গিত! রামেক হাসপাতালে অনিয়ম-অব্যবস্থাপনার অভিযোগ, ৯ দফা দাবি ছাত্রদলের বদলগাছীতে চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ জীবন বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ জীবন গুরুদাসপুরে সার ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা চারঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ ও মাদকসেবনের সিরাপ জব্দ ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে সাড়ে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার,গ্রেপ্তার-২ পরকীয়ার অভিযোগে নারীকে ইউপি চেয়ারম্যানের জুতাপেটা, ভিডিও ভাইরাল ‘খাসি না পেয়ে বিয়ে ভাঙা’ সেই জুনায়েদ ২৪ ঘণ্টার মধ্যে বিয়ে করে যা বললেন মাদকবিরোধী অভিযান জোরদার ও হয়রানিমুক্ত পুলিশি সেবা নিশ্চিতে এএসআইদের নির্দেশনা ফেনীতে প্রতিবন্ধী নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩ মহানগরজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার -৫

আনন্দ উৎসবে শেষ হলো সিংড়ার বিয়াশ জামাই মেলা

  • আপলোড সময় : ১৩-০৫-২০২৬ ০৬:৪৭:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৫-২০২৬ ০৬:৪৭:২৯ অপরাহ্ন
আনন্দ উৎসবে শেষ হলো সিংড়ার  বিয়াশ জামাই মেলা আনন্দ উৎসবে শেষ হলো সিংড়ার বিয়াশ জামাই মেলা
জামাইদের মাছ কেনার প্রতিযোগিতা, দই-মিষ্টি, খেলনা আর গৃহস্থালির নানা রকম পণ্য সামগ্রী কেনাবেচার মধ্য দিয়ে আনন্দ উৎসবে শেষ হলো প্রায় ৪৫ বছরের ঐতিহ্য তিনদিন ব্যাপী  বিয়াশ জামাই  মেলা।

নাটোরের সিংড়া উপজেলার ২নং ডাহিয়া ইউনিয়নের বিয়াশ স্কুল মাঠে প্রতি বছর বৈশাখের শেষ মঙ্গলবারে তিনদিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হয়।   

সেই মোতাবেক এ বছর সোমবার (১১ মে) বিকাল থেকে শুরু হয় মেলা।  মুল মেলা অনুষ্ঠিত হয় মঙ্গলবার দিনব্যাপী এবং বুধবার (১৩ মে) বউ মেলার মধ্য দিয়ে তা শেষ হয়।

সরেজমিনে মঙ্গলবার সকালে গিয়ে দেখা যায়, রুই,কাতলা,বোয়াল সহ নানা রকম ৫ থেকে ১৫ কেজি ওজনের  বড় মাছ ওঠেছে মেলায়। জামাইরা এসব মাছ কিনছেন। কে কত বড় মাছ কিনে শশুড় বাড়িতে নিয়ে যাবেন এমনই প্রতিযোগিতা দেখা যায় জামাইদের মধ্যে। 

মেলায় শাহরিয়ার নামের এক জামাই জানান, শশুড় বাড়িতে এসেছি। ১৪শ টাকা কেজি দরে  ১০ কেজি ওজনের একটি বোয়াল মাছ কিনেছি। 

সিংড়া পৌর জামায়াতের নেতা প্রভাষক সাদরুল উলা জানান, মাছ কেনার জন্যই মুলত মেলায় আসা। ১২ কেজি ওজনের একটি ব্রিগেড মাছ কিনেছি। দাম নিলো ৩শ টাকা কেজি দরে ৩ হাজার ৬শ টাকা। সারা বছর বড় মাছ কেনার সুযোগ থাকে না। তাই মেলাতে এসে মাছ কিনি প্রতি বছর।

মাছ ব্যবসায়ি তফিজ জানান, দুটো কারনে মেলায় এবছর মাছ বিক্রি করে লাভ করতে পারি নাই। ধানের দাম কম আর অকাল বন্যায় অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই মেলায় ক্রেতার চেয়ে মাছের আমদানি বেশি ছিল। দুপুর পর ক্রেতা না পেয়ে অর্ধেক দামে মাছ বিক্রি করতে হয়েছে আমাদের।

মেলার ইতিহাস সন্ধানে জানাে যায়, ১৯৮২ সালে বিয়াশ মিস্ত্রি পাড়ার শিবশংকর প্রথম কালি মাতা নামে মেলাটি শুরু করেন। প্রথম ১০ বছর বিয়াশ কালিবাড়ি বটতলায় মেলাটি অনুষ্ঠিত হলেও পরবর্তী ১৯৯২ সাল থেকে বিয়াশ স্কুল মাঠে মেলার জায়গা স্থানান্তর করা হয়। এর পর থেকে এ মেলা জামাই মেলা নামে সার্বজনিন  ভাবে অনুষ্ঠিত হয়ে আসছে। বিয়াশ সহ আশে পাশের প্রায় ১৫ থেকে ২০ টি গ্রামের সাধারণ মানুষ প্রতি বছর এ মেলা উৎসব পালন করে থাকে।মেলা উপলক্ষে জামাইদের দেওয়া হয় পরবি নামে উপঢৌকন। পরবির টাকা নিয়ে জামাইরা বড় মাছ, মাংস, দই মিষ্টি কিনে শশুড় বাড়িতে নিয়ে যান। এজন্যই অনেকেই এখন এ মেলাকে জামাই মেলা বলে থাকেন। বিয়াশ জামাই মেলা মুলত এ অঞ্চলের জামাই-শশুড় ও সাধারন মানুষের বার্ষিক মিলন উৎসব। 

মেলার আয়োজক কমিটির সদস সচীব প্রভাষক কামরুল হাসান জানান, বিয়াশ জামাই মেলা অত্র এলাকার মানুষের প্রাণের উৎসব। এবছর আবহাওয়া ভালো ছিল। উপজেলা প্রশাসনের সহযোগিতায়  আমরা মেলা কমিটির পক্ষ থেকে সার্বক্ষনিক মনিটরিং করেছি। উৎসবমুখর পরিবেশে মানুষ মেলা উপভোগ করেছে।  কৃষি প্রধান এ অঞ্চলের কিছু মাঠে আকষ্মিক বন্যায় বোরো ধানের ক্ষতি হয়েছে। এটা না হলে হয়তো মেলাটি আরো জমে উঠতো। 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি, জরুরি সভায় নানা অভিযোগ

রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি, জরুরি সভায় নানা অভিযোগ