ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ “দিনদুপুরে তিন বাড়িতে হানা, পুঠিয়ায় বাড়ছে চুরি-আতঙ্ক” নিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত রাণীশংকৈলে একই এলাকায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে তীরনই নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন ভারতের পর দুবাইয়ে হয়রানি, ইরানি মডেলকে ঘিরে রহস্য শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর

রাজশাহীতে বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালত পরিচালিত, ২ প্রতিষ্ঠানটিকে জরিমানা

  • আপলোড সময় : ১৩-০৫-২০২৬ ০৬:৩২:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৫-২০২৬ ০৬:৩২:৪৮ অপরাহ্ন
রাজশাহীতে বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালত পরিচালিত, ২ প্রতিষ্ঠানটিকে জরিমানা রাজশাহীতে বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালত পরিচালিত, ২ প্রতিষ্ঠানটিকে জরিমানা
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে রাজশাহী মহানগরীতে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। 

বুধবার (১৩ মে) দুপুরে মহানগরীর নিউমার্কেট ও থিম ওমর প্লাজায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। 

এতে বিএসটিআই’র ছাড়পত্রবিহীন ‘শ্যাম্পু, সাবান, লিপস্টিক, নেইলপালিশ, স্কিন পাউডার প্রভৃতি’ পণ্য বিক্রয়-বিতরণ করায় নিউমার্কেট এলাকায় অবস্থিত সুমন এন্ড ব্রাদার্স প্রতিষ্ঠানটিকে বিএসটিআই আইন, ২০১৮ মোতাবেক ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস পণ্য রাখায় থিম ওমর প্লাজায় অবস্থিত লিরা ইমপোর্ট প্রতিষ্ঠানটিকে ৫ পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার ইসলাম নাসিফ ও সেহরীন তাবাসসুম তিথীর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই’র সার্টিফিকেশন মার্কস উইং এর কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।

এসময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। জনস্বার্থে রাজশাহী বিএসটিআই কর্তৃক এ ধরণের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে বিএসটিআই সূত্রে জানা যায়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক