রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন এর সাথে রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (আরটিজেএ) এর নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ মে) বিকেলে নগর ভবনের মিনি কনফারেন্স রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় আরটিজেএ এর নেতৃবৃন্দ নগরীর উন্নয়ন, শিল্পায়ন-কর্মসংস্থান, ফুটপাত দখলমুক্তকরণ ইত্যাদি বিষয়ে বিভিন্ন মতামত ব্যক্ত করেন। এ সময় রাসিক প্রশাসক তাদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং পর্যায়ক্রমে পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন। রাসিক প্রশাসক রাজশাহীর উন্নয়নে সহযোগিতা চাইলে আরটিজেএ এর নেতৃবৃন্দ সার্বিক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সততা ও নিষ্ঠার সাথে নতুন বাংলাদেশ বির্নিমাণে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর একজন কর্মী হিসেবে আমি আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে যেতে চাই। রাজশাহীর উন্নয়নে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরো বলেন, বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। আশা করি রাজশাহীর উন্নয়ন, সম্ভাবনা, নাগরিক সেবাকে এগিয়ে নিতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে।
রাসিক প্রশাসক বলেন, জলাবদ্ধতা নিরসনে ড্রেন পরিস্কারকরণ, মশক নিধনে ফগার স্প্রে, পদ্মা নদীকে ঘিরে পর্যটন কেন্দ্রের উন্নয়ন সহ বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে বাস্তবায়ন করা হচ্ছে। হাম-রুবেলা প্রতিরোধে দেশের মধ্যে সর্বপ্রথম আমরা জনসচেতনতামূলক লিফলেট তৈরি করে বাড়ি বাড়ি বিতরণ করেছি। হাম-রুবেলা টিকাদানে শতভাগ লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে।
মতবিনিময় সভায় আরটিজেএ এর সভাপতি ও এনটিভির স্পেশাল করেসপন্ডেন্ট শ.ম সাজু, সাধারণ সম্পাদক ও ইন্ডিপেন্ডেন্ট টিভির ব্যুরো ইনচার্জ রাসেল মোস্তাফিজ, সহ-সভাপতি আব্দুল জাবীদ অপু, যুগ্ম সাধারণ সম্পাদক ইউ.আদনান, কোষাধ্যক্ষ ও চ্যানেল ২৪ এর সিনিয়র রিপোর্টার আবরার শাঈর, নির্বাহী সদস্য ও চ্যানেল ওয়ানের স্পেশাল করেসপন্ডেন্ট আহসান হাবীব অপু, স্টার নিউজের ব্যুরো প্রধান জিয়াউল গণি সেলিম, জিটিভির স্টাফ রিপোর্টার রাশেদ রিপন, নির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান সোহান, ইন্ডিপেন্ডেন্ট টিভির রিপোর্টার সাখাওয়াত হোসেন সাদী, ভিডিওগ্রাফার জাফর ইকবাল লিটন, মাছরাঙ্গা টিভির ক্যামেরাপার্সন মাহফুজুর রহমান রুবেল, দীপ্ত টিভির ক্যামেরাপার্সন রফিকুল ইসলাম, স্টার নিউজের ক্যামেরাপার্সন রবিউল ইসলাম খোকন, চ্যানেল ওয়ানের ক্যামেরাপার্সন রুবেল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক