ঢাকা , বুধবার, ১৩ মে ২০২৬ , ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বকাপের অলটাইম র‍্যাঙ্কিংয়ে সবার ওপরে ব্রাজিল দূর্গাপুরে গাড়ির গ্লাস ভেঙে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১ নগরীতে নারীসহ দুই মাদক কারবারী গ্রেফতার সরকারি ভবনের ছাদে ৫ হাজার মেগাওয়াট রুফটপ সোলার স্থাপনের দাবি ৫ কৌশলে ঝক্কি ছাড়াই ঘর সব সময়ে থাকবে পরিপাটি ফিলিপিন্সের সিনেটে গোলাগুলি চুরির অভিযোগে স্ত্রীকে গাছে বেঁধে পেটানো সেই স্বামী ইয়াবাসহ গ্রেপ্তার রাজশাহী জেলার খাল খননে আমরা প্রায় ৫০ শতাংশ অর্জন করেছি: রাজশাহী জেলা প্রশাসক পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি, প্লাবিত নিম্নাঞ্চল সরকারি কর্মকর্তাদের সাথে ঠাকুরগাঁও ৩ আসনের এমপি’র মতবিনিময় সভা টানা ২১ দিন খেয়েই ত্বকের হারানো উজ্বলতা ফিরে এসেছে! কিসের কথা বলেছেন সেলিনা জেটলি? জমে উঠেছে শ্রম বিক্রির হাট, রাণীশংকৈলে শ্রমিকের প্রয়োজন হলে খুঁজতে যেতে হয় না নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৯ ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমার সেন্সর বাতিল খুলনায় জমজ শিশু হত্যার ঘটনায় মায়ের যাবজ্জীবন দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন ‘নতুন কুঁড়ি স্পোর্টসের জেলা পর্যায়ের সমাপনী উপলক্ষে রাসিক প্রশাসককে সম্মাননা স্মারক প্রদান সরকারি চাল গোপনে বিক্রি, হাতেনাতে ধরা টিসিবি ডিলার কান চলচ্চিত্র উৎসবে গিয়ে অস্বস্তিতে পড়লেন আলিয়া রাণীশংকৈলের ৭১'র বীরাঙ্গনা টেপরী রাণীর রাষ্ট্রীয় মর্যাদা শেষে, শেষকৃত্য সম্পন্ন

নিয়ামতপুরে অভ্যন্তরীণ ধান-চাল ও গম সংগ্রহের উদ্বোধন

  • আপলোড সময় : ১৩-০৫-২০২৬ ০৬:১৬:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৫-২০২৬ ০৬:১৬:০০ অপরাহ্ন
নিয়ামতপুরে অভ্যন্তরীণ ধান-চাল ও গম সংগ্রহের উদ্বোধন নিয়ামতপুরে অভ্যন্তরীণ ধান-চাল ও গম সংগ্রহের উদ্বোধন
নওগাঁর নিয়ামতপুর  উপজেলায় বোরো মৌসুমে সরকারি মূল্যে অভ্যন্তরীণ ধান-চাল ও গম সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৩ মে) বেলা ১১টার দিকে উপজেলা খাদ্যগুদাম চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে ফিতা কেটে ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা  (ইউএনও) মোছা. মুর্শিদা খাতুন, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল  ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহা. পারভেজ আনোয়ার, উপজেলা খাদ্য পরিদর্শক মু. কামরুজ্জামান, উপজেলা বিএনপির সহসভাপতি সাজ্জাদ আলী টিটু প্রমুখ। 

উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্র জানায়, চলতি মৌসুমে উপজেলায় ৩৬ টাকা কেজি দরে ২ হাজার ৪৫৪ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। তালিকাভুক্ত একজন কৃষক সর্বোচ্চ ৩ মেট্রিক টন ধান গুদামে সরবরাহ করতে পারবেন। আর ৩৬ টাকা কেজি দরে ৫৪০ মেট্রিক টন গম সংগ্রহ করা হবে। তালিকাভুক্ত একজন কৃষক সর্বোচ্চ ৩ মেট্রিক টন গম গুদামে সরবরাহ করতে পারবেন। এছাড়াও তালিকাভুক্ত ১৭ জন মিলারের কাছ থেকে ৪৯ টাকা কেজি দরে ৫৪০ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে ।  আগামী  ৩১ আগস্ট পর্যন্ত এই সংগ্রহ কার্যক্রম চলবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দূর্গাপুরে গাড়ির গ্লাস ভেঙে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

দূর্গাপুরে গাড়ির গ্লাস ভেঙে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১