ঢাকা , মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ , ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ভাত না খেয়েই ১৩ বছর! সিংড়ার স্কুল শিক্ষার্থী পারভেজের বিষ্ময়কর জীবন নগরীতে বাইসাইকেল চুরির সময়বাইসাইকেলসহ চোর আটক দিশা-জ্যাকলিনের বিকিনি পরা দৃশ্য ‘অশ্লীল’, নিতম্বের ক্লোজ শটেও আপত্তি জানিয়ে কাঁচি সেন্সর বোর্ডের রাণীশংকৈলে গাছের ডাল পড়ে কৃষকের মৃত্যু, মুহূর্তেই নিভে গেল একটি পরিবারের স্বপ্ন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বয়কট করলো ইরান, এলো নতুন ঘোষণা লালপুরে ইট ভাটা মালিকদের সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান গান দিয়ে তারেক রহমানের সফরের ভিডিও প্রকাশ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৬ রাণীনগরে যুবদলের প্রতিবাদ মিছিল পরমাণু কর্মসূচি পরিদর্শন করতে দিতে রাজি ইরান, হরমুজ খোলা থাকবে: দাবি ট্রাম্পের রাজশাহী জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. মো.এরশাদ আলী (ঈশা)-কে আরসিসিআইর শুভেচ্ছা স্মারক প্রদান বগুড়ায় গৃহবধূর গোসলের গোপন ভিডিও ফাঁস সিংড়ায় ১৫২ টি নৃগোষ্ঠী পরিবারের মাঝে শিক্ষা উপবৃত্তি, সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণ কালীগঞ্জে পুলিশের কাছ থেকে আওয়ামী লীগ নেতাকে ছিনতাই সিংড়ায় আওয়ামীলীগের বিশৃঙ্খলা প্রতিরোধে যুবদলের শান্তি মিছিল ও সমাবেশ ‘ডোনাল্ড ট্রাম্প’ এখন সাভারে, ঘটনা কী রাজশাহীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টশন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত জামালপুরে ৭ দিনেও খোঁজ মেলেনি দুই শিক্ষার্থীর ডিজিটাল নকলকে প্রতিহত করতে হবে: শিক্ষামন্ত্রী

মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ৪৫ জেলে আটক

  • আপলোড সময় : ১২-০৫-২০২৬ ০৯:১২:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৫-২০২৬ ০৯:১২:১৭ অপরাহ্ন
মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ৪৫ জেলে আটক মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ৪৫ জেলে আটক
সরকার ঘোষিত ৫৮ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা বাস্তবায়নে নোয়াখালীর হাতিয়ায় অভিযান চালিয়ে ৪৫ জেলে ও ৪টি ফিশিং বোট আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় বিপুল পরিমাণ সামুদ্রিক মাছও জব্দ করা হয়।

সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হাতিয়া উপজেলার নলচিরা ও চেয়ারম্যান ঘাট সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন হাতিয়া।

কোস্ট গার্ড সূত্র জানায়, সন্দেহজনক চারটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে প্রায় ১ হাজার ৮০০ কেজি ইলিশ ও ২ হাজার ৫০০ কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ জব্দ করা হয়। জব্দকৃত মাছের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৭ লাখ ৮৫ হাজার টাকা। পরে হাতিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিয়ুর রহমানের ভ্রাম্যমাণ আদালত আটক জেলেদের প্রত্যেককে ২০০ টাকা করে মোট ৯ হাজার টাকা জরিমানা করেন। পরে জরিমানার অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ কোস্ট গার্ড, দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম বলেন, জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানা, মাদ্রাসা ও দরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। সামুদ্রিক মৎস্য সম্পদ রক্ষা ও নিষেধাজ্ঞা কার্যকর করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার

নগরীতে ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার