ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬ , ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীনগরে অসহায়ের শেষ সম্বল তিন গরু চুরি নওহাাটা খাদ্য গুদামে লোডিং বাণিজ্যে এবিএস ফাউন্ডেশনের উদ্যোগে জিনিয়াস প্রি-ক্যাডেট স্কুলে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত রাজশাহীতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত মতিহারে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা দুর্গাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে মাইনুল হক কে চান সর্বস্তরের মানুষ পীরগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত পীরগঞ্জে কবরের কঙ্কাল চুরি আতঙ্কে আছে উপজেলা বাসী দুর্গাপুর-পুঠিয়ায়: অর্থনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের আওতায় অটোরিকশা, অটোমিল ও ট্রাইসাইকেল বিতরণ প্রতি ঘরে স্বাস্থ্য শিক্ষা কোর্সের সমাপনী অনুষ্ঠিত নিসচা রাজশাহী জেলা শাখার সাধারন সভা রাজশাহীর অর্থনৈতিক সমৃদ্ধি ও স্মার্ট ব্যাংকিং প্রসারে কাজ করবে পূবালী ব্যাংক, ভূমিমন্ত্রী কয়েকদিনের ভারী বর্ষণে মান্দায় আশ্রয়ণ পল্লীর ২’শ পরিবার পানিবন্দি লালপুরে রান্না ঘরে গোখরা সাপের ৩০ বাচ্চা মেধাবী শিক্ষার্থীদের পাশে সরকার সবসময় থাকবে-ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু ব্যবসা ও ফ্ল্যাট বিক্রির নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ, আইনের আশ্রয়ে ভুক্তভোগীরা হযরত আল্লামা মুফতি মুজাহিদ উদ্দীন চৌধুরী দুবাগী (রহ:) : ইলম ও যুহদের মাকাম-মর্তবায় এ কালের মানুষের জন্যে উপমা হয়ে থাকবেন চলনবিলে বেড়েছে দেশি মাছের আমদানি সিংড়ায় এমপি আনুর নির্দেশনায় হিয়ালা বিলের কচুরিপানা অপসারণ কাজের উদ্বোধন লালপুরে পিতার বিরুদ্ধে কন্যাকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার

মতিহারের ডঘার ঘাট সীমান্তে বিপুল পরিমান ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ

  • আপলোড সময় : ১২-০৫-২০২৬ ০৯:০৮:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৫-২০২৬ ০৯:০৮:৩৪ অপরাহ্ন
মতিহারের ডঘার ঘাট সীমান্তে বিপুল পরিমান ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ মতিহারের ডঘার ঘাট সীমান্তে বিপুল পরিমান ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ
রাজশাহী নগরীতে বিপুল পরিমান ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ করেছে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)।

সোমবার (১১ মে) রাত সোয়া ১১টায় নগরীর মতিহার থানাধীন ডঘার ঘাট সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ করা হয়।  এ সময় পরিত্যাক্ত অবস্থায় ২৯৬ পিস ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ করা হয়।


বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, ডঘার ঘাট এলাকা দিয়ে মাদকের একটি চালান বাংলাদেশে প্রবেশ করবে।

এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় ২৯৬ পিস ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ করে তালাইমারী বিওপির একটি আভিযানিক দল। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় মাদক কারবারীরা।

পরে ফেলে যাওয়া ব্যাগটি তল্লাশি করে বিজিবি সদস্যরা ২৯৬ পিস ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট উদ্ধার করেন। জব্দ করা মাদকদ্রব্য মতিহার থানায় জমা দেওয়া হয়েছে। 

এ ব্যপারে পালিয়ে যাওয়া মাদক কারবারিদের শনাক্ত ও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীর অর্থনৈতিক সমৃদ্ধি ও স্মার্ট ব্যাংকিং প্রসারে কাজ করবে পূবালী  ব্যাংক, ভূমিমন্ত্রী

রাজশাহীর অর্থনৈতিক সমৃদ্ধি ও স্মার্ট ব্যাংকিং প্রসারে কাজ করবে পূবালী ব্যাংক, ভূমিমন্ত্রী