ঢাকা , রবিবার, ১১ অক্টোবর ২০২৬ , ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
​নিয়ামতপুর পল্লী বিদ্যুৎ অফিসে গ্রাহক হয়রানি ও অর্থ দাবির অভিযোগ চাঁপাইনবাবগঞ্জে গ্লোবাল ইসলামিক স্কুলের শিক্ষা সম্মেলন সীতাকুণ্ডে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার অভিযোগ, স্বামীসহ গ্রেপ্তার ৪ কামরুল হত্যা মামলার প্রধান আসামি কক্সবাজারে গ্রেপ্তার রাজশাহীর পদ্মার পাড়ে বিপুল মাদক জব্দ সড়কে শৃঙ্খলা ও দুর্ঘটনা প্রতিরোধে রাজশাহীতে যানবাহন আটক ৬২ বাঘায় যৌথ অভিযান: বন্দুক-এয়ারগানসহ অস্ত্র উদ্ধার, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার তারেক রহমান ও সাইফুর রহমানের স্থাপিত ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী মিনু সিরোইল সরকারি উচ্চ বিদ্যালয়ে একাদশ-দ্বাদশ শ্রেণি চালুর উদ্যোগ নেওয়া হবে: ভূমিমন্ত্রী মেধা-যোগ্যতায় শিক্ষক নিয়োগ, প্রভাব-সুপারিশ নয়: ভূমিমন্ত্রী হলুদের ক্ষেতে নিয়ে জোরপূর্বক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষন, গ্রেফতার অভিযুক্ত রাকসুর সাংবাদিকতা ফেলোশিপ পেলেন রাবির ২৮ নবীন শিক্ষার্থী শিমলা পার্কের জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকার মর্যাদা কার্যকরের দাবি রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭, পালিয়েছে ৩ নিজস্ব সংস্কৃতি ধরে রাখতে সাংস্কৃতিক চর্চা জরুরি: আরডিএ চেয়ারম্যান রাজশাহীতে ১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ব্যক্তি গ্রেপ্তার স্বাস্থ্য খাতের সংস্কার ও বাজেট বাড়িয়েছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘কেউ কেউ যেচে খোঁচা দেন’! দুর্গাপুজোয় জয়া বচ্চনকে ‘বিরক্ত’ না করার অনুরোধ তনীষা মুখোপাধ্যায়ের রাজশাহীতে বর্জ্য ব্যবস্থাপনা ও ড্রেনেজ মাস্টারপ্ল্যান নিয়ে কর্মপরিকল্পনা সভা কেন বাড়িতে টিভি রাখেন না নিমরত কৌর

আনোয়ারায় আত্মহত্যার প্ররোচনা মামলার প্রধান আসামি গ্রেফতার

  • আপলোড সময় : ১২-০৫-২০২৬ ০৮:১১:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৫-২০২৬ ০৮:১১:২০ অপরাহ্ন
আনোয়ারায় আত্মহত্যার প্ররোচনা মামলার প্রধান আসামি গ্রেফতার আনোয়ারায় আত্মহত্যার প্ররোচনা মামলার প্রধান আসামি গ্রেফতার
চট্টগ্রামের আনোয়ারা থানার আত্মহত্যার প্ররোচনা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি মোঃ মিজানুর রহমানকে মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

র‌্যাব জানায়, গ্রেফতার হওয়া মিজানুর রহমান (৩২) আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়নের বরৈয়া গ্রামের বাসিন্দা এবং আব্দুল নবী মেম্বারের ছেলে। গত সোমবার (১১ মে) রাত আনুমানিক ৮টা ৫৫ মিনিটে চট্টগ্রাম মহানগরের চকবাজার থানাধীন আধুনিক চক সুপার মার্কেটের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

মামলার বিবরণে জানা যায়, নিহত হালিমা আক্তার আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কাঞ্চন মুন্সিবাড়ির মোহাম্মদ ইসহাকের মেয়ে। ২০২৩ সালের ২৫ অক্টোবর পারিবারিকভাবে হাফেজ মিজানুর রহমানের সঙ্গে তার বিয়ে হয়। তাদের সংসারে মিশকাতুল জান্নাত নামে দেড় বছরের একটি কন্যা সন্তান রয়েছে।

পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই দাম্পত্য জীবনে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলছিল এবং এ নিয়ে একাধিকবার সামাজিক বৈঠকও হয়। শ্বশুরবাড়ির লোকজন প্রায়ই হালিমার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাত বলে অভিযোগ করেন স্বজনরা। নির্যাতনের কারণে একপর্যায়ে তারা আলাদা ভাড়া বাসায় থাকলেও সম্প্রতি শ্বশুরের অসুস্থতার কথা বলে হালিমাকে আবার শ্বশুরবাড়িতে নিয়ে যাওয়া হয়।

শনিবার (১০ মে) ভোরে মিজানুর রহমান ফোন করে হালিমার পরিবারকে জানান, তিনি আত্মহত্যা করেছেন। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ঘরের টিনের চালের বীমের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় হালিমার মরদেহ দেখতে পান। এ সময় তার পা মাটির সঙ্গে লাগানো ছিল এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্নও দেখা যায় বলে দাবি করেন স্বজনরা।

নিহতের পরিবারের দাবি, হালিমাকে শ্বাসরোধে হত্যার পর ঘটনাটি আত্মহত্যা হিসেবে সাজানোর জন্য মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছিল। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

এ ঘটনায় নিহতের বাবা আনোয়ারা থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি ১১ মে ২০২৬ তারিখে দায়ের করা হয়। এর মামলা নম্বর ১৩ এবং এতে পেনাল কোড ১৮৬০-এর ৩০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।

র‌্যাব-৭ জানায়, গ্রেফতার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মেধা-যোগ্যতায় শিক্ষক নিয়োগ, প্রভাব-সুপারিশ নয়: ভূমিমন্ত্রী

মেধা-যোগ্যতায় শিক্ষক নিয়োগ, প্রভাব-সুপারিশ নয়: ভূমিমন্ত্রী