ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

গরমে ছাদ ঠান্ডা থাকলেই ঘর হবে আরামদায়ক, কোন কৌশলে তা সম্ভব, জেনে নিন তিন উপায়

  • আপলোড সময় : ১২-০৫-২০২৬ ০৭:২৪:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৫-২০২৬ ০৭:২৪:৫৬ অপরাহ্ন
গরমে ছাদ ঠান্ডা থাকলেই ঘর হবে আরামদায়ক, কোন কৌশলে তা সম্ভব, জেনে নিন তিন উপায় ছবি: সংগৃহীত
গরমের দিনে ঘর তেতে ওঠার অন্যতম কারণই হল ছাদ। দীর্ঘ ক্ষণ চড়া রোদ পড়ে ছাদে। ধীরে ধীরে গরম ছাদ থেকে তাপ দেওয়ালে বাহিত হয়, ফলে ঘর গরম হয়ে ওঠে। উপরে ছাদ থাকলে এসি চালানো সত্ত্বেও ঘর তাড়াতাড়ি ঠান্ডা হয় না। কিন্তু ছাদ ঠান্ডা রাখার জন্য রয়েছে নানা কৌশল। দিনে দিনে তা আধুনিকও হচ্ছে। গরমের দিনে ছাদ ঠান্ডা রাখতে কী করতে পারেন?

রং: ছাদ ঠান্ডা রাখার জন্য বিশেষ রং পাওয়া যায়। ঝক্কিহীন এই পন্থা। শুধু ছাদের উপর রং করিয়ে নিতে হয়। সাধারণত এই রং হয় সাদা। সাদা রং তাপের কুপরিবাহী। ফলে দিনভর রোদ পড়লেও, ছাদ তা শুষে নিতে পারে না। বিভিন্ন রঙের সংস্থাগুলি ছাদ ঠান্ডা রাখার জন্য রং তৈরি করেছে। ছাদ ভাল করে ঘষে পরিষ্কার করে নিয়ে রং লাগিয়ে নেওয়া হয়।

ছাদের ঢাকা: ছাদ ঠান্ডা রাখার জন্য বিশেষ আচ্ছাদন পাওয়া যায়। এটি চাদেরর মতো। ছাদের উপরে পেতে দেওয়া হয়। অ্যাসবেস্টসের ছাউনি থাকলে বা টালির চালের ক্ষেত্রে তার নীচে এটি পেতে দেওয়া যায় বা তা দিয়ে ঢেকে দেওয়া যায়। হালকা এবং একটু ফোলা ধরনের হয় এই আস্তরণটি। তবে রঙের চেয়ে এই পন্থা তুলনামূলক বেশি কার্যকর। এক বার লাগিয়ে নিলে, অনেক দিন পর্যন্ত কার্যকর থাকে।

ছাদ বাগান: ছাদে বাগান করলেও ঘর তুলনামূলক ভাবে ঠান্ডা থাকে। বাগানের জন্য টব, মাটির দরকার হয়। ফলে পুরো ছাদে সরাসরি রোদ পড়তে পারে না। তা ছাড়া, গাছে জল দেওয়ার সময় ছাদও ভিজে যায়। গাছও তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। টবে যেমন গাছ বসানো যায়, তেমনই সরাসরি ছাদের উপরেও চাষ করা যায়। এই কৌশলেও ঘর ঠান্ডা থাকে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ