ঢাকা , মঙ্গলবার, ১২ মে ২০২৬ , ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গরমে ছাদ ঠান্ডা থাকলেই ঘর হবে আরামদায়ক, কোন কৌশলে তা সম্ভব, জেনে নিন তিন উপায় এবার হরমুজের নিচের ইন্টারনেট ক্যাবল থেকে ফি আদায়ের পরিকল্পনা আইআরজিসির একদিন এক ইঞ্চি মোটা লাগলে নেটিজেনরা পরের দিন মেরে ফেলবে : নুসরাত ফারিয়া কোরবানি পশুর নাম ‘ডোনাল্ড ট্রাম্প’ নগরীতে লফসের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত মুখ্যমন্ত্রী হয়েই ৭০০ মদের দোকান বন্ধ করলেন থালাপতি বিজয় আর্থিক খাতে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না: অর্থমন্ত্রী নাতনিকে বাঁচাতে গিয়ে ডুবে দাদির মৃত্যু দ্বিতীয় স্ত্রীর সন্তানদের হাতে খুন বাবা ও প্রথম স্ত্রীর ছেলে নাইজেরিয়ায় ভয়াবহ বিমান হামলায় নিহত ১০০ রোহিঙ্গা সমস্যা সমাধানে ওআইসিভুক্ত দেশগুলোর সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে রাসিক প্রশাসক ‘রাজশাহী নগরবাসীর আশা-আকাঙ্খা বাস্তবায়নে কাজ করে যাব’ বিনা গরমেও দরদর করে ঘামছেন? শরীরে লুকিয়ে নেই তো মারণ রোগ? ব্রিটেনে প্রধানমন্ত্রী বদলের জল্পনা তুঙ্গে নিজেকে মানবিক মানুষ বলতেই পছন্দ করি: সাদিয়া আয়মান হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু শাপলা গণহত্যার পর জবাবদিহিতা নিশ্চিত হলে জুলাই হতো না: নাহিদ চার বছরের দাম্পত্যজীবনের পর মৌনীর বিচ্ছেদের জল্পনা রাসিক প্রশাসকের সাথে রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৩

দ্বিতীয় স্ত্রীর সন্তানদের হাতে খুন বাবা ও প্রথম স্ত্রীর ছেলে

  • আপলোড সময় : ১২-০৫-২০২৬ ০৬:৫৮:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৫-২০২৬ ০৬:৫৮:২৩ অপরাহ্ন
দ্বিতীয় স্ত্রীর সন্তানদের হাতে খুন বাবা ও প্রথম স্ত্রীর ছেলে ছবি: সংগৃহীত
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা এলাকায় পারিবারিক কলহের জেরে বাবা ও ছেলেকে হত্যার ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার (১২ মে) সকাল পৌনে ৭টার দিকে উপজেলার ফতেজংপুর ইউনিয়নের চম্পাতলী মণ্ডলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন দুলু মিয়া (৭০) এবং তার ছেলে মো. কাবিল (৩২)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, দুলু মিয়ার দুই স্ত্রী। প্রথম স্ত্রীর দুই ছেলে হাবিল ও কাবিল এবং দ্বিতীয় স্ত্রীর দুই ছেলে সাদিকুল ইসলাম ও সাকিব ইসলাম। জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে দুলু মিয়ার দ্বিতীয় স্ত্রীর সন্তানদের সঙ্গে বিরোধ চলছিল। মঙ্গলবার সকালে ভুট্টা ছেঁড়াকে কেন্দ্র করে দ্বিতীয় স্ত্রীর ছেলে সাদিকুল ইসলামের সঙ্গে দুলু মিয়ার তর্ক শুরু হয়। একপর্যায়ে সাদিকুল বাড়ি থেকে বল্লম ও ছুরি এনে বাবার ওপর হামলা চালান। বল্লমের আঘাতে ঘটনাস্থলেই দুলু মিয়ার মৃত্যু হয়।

বাবাকে বাঁচাতে এগিয়ে এলে সৎভাই কাবিলকেও ছুরিকাঘাত করে সাদিকুল। পরে তিনি কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। স্থানীয় লোকজন কাবিলকে অটোরিকশায় করে সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সকাল সাড়ে সাতটার দিকে তার মৃত্যু হয়।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুন নবী বলেন, প্রাথমিকভাবে জানতে পারি, জমিজমার ভাগ–বাঁটোয়ারা নিয়ে পারিবারিক দ্বন্দ্ব ছিল। মরদেহ দুইটি উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাসিক প্রশাসকের সাথে রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ