ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল

চার বছরের দাম্পত্যজীবনের পর মৌনীর বিচ্ছেদের জল্পনা

  • আপলোড সময় : ১২-০৫-২০২৬ ০৬:০৭:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৫-২০২৬ ০৬:০৭:৩৫ অপরাহ্ন
চার বছরের দাম্পত্যজীবনের পর মৌনীর বিচ্ছেদের জল্পনা ছবি: সংগৃহীত
লিউডের অন্দরে সম্পর্কের সমীকরণ যে কী ভাবে বদলে যায়, তার আন্দাজ পাওয়া শক্ত। ঠিক যেমন হল অভিনেত্রী মৌনী রায় ও তাঁর স্বামী সূরজ নাম্বিয়ারের সম্পর্কের ক্ষেত্রে। লকডাউনের মাঝে প্রেম। তার এক বছরের মাথায় দুবাইয়ের ব্যবসায়ী সূরজের সঙ্গে বিয়ে। এ বার সেই বিয়েই নাকি ভাঙতে চলেছে। কী কারণে বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন মৌনী?

২০২২ সালে গোয়ায় বাঙালি ও মলয়ালি, দুই রীতি মেনেই বিয়ে হয় তাঁদের। বাইরে থেকে তাঁদের সুখী দম্পতি বলেই মনে করতেন অনেকে। কিন্তু হঠাৎ যেন ছন্দপতন। একটা সময়ে স্বামীর সঙ্গে ছবিতে ভরিয়ে দিতেন সমাজমাধ্যম। এখন সেই সূরজকেই সমাজমাধ্যমের পাতা থেকে সরিয়ে দিয়েছেন মৌনী! সোমবার রাতেই জানা যায়, একে অপরকে আর অনুসরণ করছেন না তাঁরা। এখন খবর, সমাজমাধ্যম থেকে নিজের গোটা পাতাই মুছে ফেলেছেন সূরজ।

শোনা যাচ্ছে, নতুন বছরের শুরু থেকেই সম্পর্কে চিড় ধরতে শুরু করেছিল তাঁদের। অন্দরের খবর, মৌনীর স্বামী নাকি প্রতারণা করছেন। অন্য নারীর সঙ্গে নাকি বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন সূরজ। তাঁর বিরুদ্ধে মৌনীর টাকাপয়সা নয়ছয় করারও অভিযোগ রয়েছে। এরই মাঝে সমাজমাধ্যম থেকে নিজেকে সরিয়েছেন সূরজ। তারকাদম্পতির সম্পর্ক নিয়ে যখন ঝড় বিভিন্ন মহলে, সেই সময়ে মৌনীর কাছের বান্ধবীও নিজের পাতা থেকে সরিয়ে দেন সূরজকে। যদিও এককালে মৌনীর স্বামীর সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল দিশার। এই আবহে অবশ্য মুখে কুলুপ এঁটেছেন তারকাদম্পতি। অনুরাগীরা অবশ্য আশা করছেন, দ্রুত তাঁদের বৈবাহিক কলহ মিটে যাবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা

স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা