ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬ , ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীনগরে অসহায়ের শেষ সম্বল তিন গরু চুরি নওহাাটা খাদ্য গুদামে লোডিং বাণিজ্যে এবিএস ফাউন্ডেশনের উদ্যোগে জিনিয়াস প্রি-ক্যাডেট স্কুলে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত রাজশাহীতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত মতিহারে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা দুর্গাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে মাইনুল হক কে চান সর্বস্তরের মানুষ পীরগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত পীরগঞ্জে কবরের কঙ্কাল চুরি আতঙ্কে আছে উপজেলা বাসী দুর্গাপুর-পুঠিয়ায়: অর্থনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের আওতায় অটোরিকশা, অটোমিল ও ট্রাইসাইকেল বিতরণ প্রতি ঘরে স্বাস্থ্য শিক্ষা কোর্সের সমাপনী অনুষ্ঠিত নিসচা রাজশাহী জেলা শাখার সাধারন সভা রাজশাহীর অর্থনৈতিক সমৃদ্ধি ও স্মার্ট ব্যাংকিং প্রসারে কাজ করবে পূবালী ব্যাংক, ভূমিমন্ত্রী কয়েকদিনের ভারী বর্ষণে মান্দায় আশ্রয়ণ পল্লীর ২’শ পরিবার পানিবন্দি লালপুরে রান্না ঘরে গোখরা সাপের ৩০ বাচ্চা মেধাবী শিক্ষার্থীদের পাশে সরকার সবসময় থাকবে-ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু ব্যবসা ও ফ্ল্যাট বিক্রির নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ, আইনের আশ্রয়ে ভুক্তভোগীরা হযরত আল্লামা মুফতি মুজাহিদ উদ্দীন চৌধুরী দুবাগী (রহ:) : ইলম ও যুহদের মাকাম-মর্তবায় এ কালের মানুষের জন্যে উপমা হয়ে থাকবেন চলনবিলে বেড়েছে দেশি মাছের আমদানি সিংড়ায় এমপি আনুর নির্দেশনায় হিয়ালা বিলের কচুরিপানা অপসারণ কাজের উদ্বোধন লালপুরে পিতার বিরুদ্ধে কন্যাকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সাথে রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

  • আপলোড সময় : ১২-০৫-২০২৬ ০৬:০৪:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৫-২০২৬ ০৬:০৪:২৩ অপরাহ্ন
রাসিক প্রশাসকের সাথে রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাসিক প্রশাসকের সাথে রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ২০২৬-২০২৭ এবং ২০২৭-২০২৮ দ্বি-বার্ষিক মেয়াদে নবনির্বাচিত পরিচালনা পর্ষদের নেতৃবৃন্দ।

মঙ্গলবার (১২ মে) দুপুরে নগর ভবনে সৌজন্য সাক্ষাৎকালে রাসিক প্রশাসককে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন চেম্বারের নেতৃবৃন্দ। এ সময় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে রাজশাহী মহানগরীর ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ, শিল্পায়ন, বিসিক-২ চালু, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং নাগরিক সেবার মানোন্নয়ন বিষয়ে পারস্পরিক মতবিনিময় অনুষ্ঠিত হয়। সভায় ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ, নগরীর অবকাঠামোগত উন্নয়ন, যানজট নিরসনসহ বিভিন্ন বিষয়ে সমন্বিতভাবে কাজ করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এ সময় নগরীর উন্নয়নের স্বার্থে রাজশাহী সিটি কর্পোরেশনকে সার্বিক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ। সাক্ষাৎকালে রাজশাহী চেম্বারের নেতৃবৃন্দ রাজশাহী সিটি কর্পোরেশনের চলমান উন্নয়ন ও নাগরিক সেবা কর্মকাণ্ডের প্রশংসা করেন।

মতবিনিময় সভায় রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে নগরবাসীর সেবা করার সুযোগ দিয়েছেন। রাজশাহীকে আরো সুন্দর, সবুজ, আধুনিক, পরিকল্পিত ও বিনিয়োগবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছি। এ ক্ষেত্রে ব্যবসায়ী সমাজের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন, শিল্পায়ন, বিসিক-২ চালু, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও নগরীর উন্নয়ন বিষয়ে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এ কাজে আমি সকলের সহযোগিতা কামনা করছি।

সৌজন্য সাক্ষাৎকালে রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ হাসেন আলী, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র-সভাপতি মোঃ শামসুর রহমান (শান্তন), সহ-সভাপতি আলহাজ¦ জিয়াউদ্দিন আহমেদ, পরিচালক মোঃ তৌহিদ হাসান, পরিচালক মোঃ রেজাউল করিম, পরিচালক শাহ মোঃ মাইনুল হোসেন, পরিচালক আহসান হাবীব, পরিচালক মোঃ শাকিলুর রহমান, পরিচালক মোঃ রুহুল আমীন, পরিচালক মোঃ গোলাম সাকলাইন, পরিচালক মোঃ মোবাশ্বের আলী, পরিচালক মোঃ ফরহাদ হোসেন, পরিচালক মোঃ মাহমুদ হাসান, পরিচালক নজরুল ইসলাম হেলাল ও পরিচালক এসএম আহসান হাবীব প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীর অর্থনৈতিক সমৃদ্ধি ও স্মার্ট ব্যাংকিং প্রসারে কাজ করবে পূবালী  ব্যাংক, ভূমিমন্ত্রী

রাজশাহীর অর্থনৈতিক সমৃদ্ধি ও স্মার্ট ব্যাংকিং প্রসারে কাজ করবে পূবালী ব্যাংক, ভূমিমন্ত্রী