ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভূমি প্রশাসনে বড় ধরনের রদবদল, ৩৬ এসিল্যান্ডকে বদলি থাইল্যান্ডে নেমেই মার্কিন রণতরির দুই নাবিকের কাণ্ড মদিনার সব মসজিদে নারীদের পাঁচ ওয়াক্ত নামাজের সুযোগ ২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের শঙ্কা একজন দর্শক থাকলেও তার জন্য গান গেয়ে যাব: জেমস চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যা করলেন স্বামী পাংশায় সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল মায়ের পুত্রবধূকে ধর্ষণের মামলায় শ্বশুর গ্রেফতার বিলাসবহুল হোটেলগুলির শৌচাগারে কমোডের ঠিক পাশে ফোন ঝোলানো থাকে কেন? কারণ শুনে অবাক হবেন রাজশাহী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান মোহনপুর -রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর নেপালে নতুন করে বন্যার শঙ্কা! ধস নেমে এ বার প্রায় অবরুদ্ধ চৌলানি নদীর গতিপথ, উদ্বিগ্ন জলবিদ্যুৎ কেন্দ্রের কর্মীরা নেপালের সুড়ঙ্গ থেকে এ বার এক চিনা শ্রমিক উদ্ধার! ১০ দিন পর চারতলা বাড়ির ধ্বংসস্তূপে খোঁজ মিলল জীবিত মহিলার ‘বিগ বস্‌’ শুরুর আগেই মেজাজ হারালেন সালমান খান বাদশার সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুললেন ‘বিগ বস্‌ ২০’ প্রতিযোগী ঈশা আগামী ৫ দিন বৃষ্টির আভাস, যেসব অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ জ্বালানি সংকট: ভুক্তভোগীদের কাছে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ আল্লাহ নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে আছেন: তানিয়া বৃষ্টি

৫৬ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তির টাকা পাঠানো শুরু

  • আপলোড সময় : ১৯-০৬-২০২৫ ০৭:০০:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৬-২০২৫ ০৭:০০:৪৬ অপরাহ্ন
৫৬ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তির টাকা পাঠানো শুরু ৫৬ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তির টাকা পাঠানো শুরু
ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির ৫৬ লাখ শিক্ষার্থীর উপবৃত্তির টাকা পাঠানো শুরু হয়েছে। মোবাইলে আর্থিক সেবা (এমএফএস) অ্যাকাউন্টে বৃহস্পতিবার (১৯ জুন) দুপুর থেকে এ অর্থ পাঠানো শুরু হয়েছে।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির প্রশাসন শাখার সহকারী পরিচালক তৌফিক এরফান এ তথ্য জানিয়ে বলেন, “জুলাই থেকে ডিসেম্বর ও জানুয়ারি থেকে জুন কিস্তির উপবৃত্তি বিতরণের প্রশাসনিক কাজ শেষ। এজি অফিস থেকে কাগজ বাংলাদেশ ব্যাংকে গেছে, ব্যাংক টাকা ছাড় শুরু করেছে।”

২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বর কিস্তিতে ৪৫ লাখ শিক্ষার্থী এবং জানুয়ারি থেকে জুন কিস্তিতে ৫১ লাখ শিক্ষার্থী উপবৃত্তির টাকা পাবেন। তাদের বেশিরভাগই দুই কিস্তির টাকা পাবেন, কেউ কেউ পাবেন এক কিস্তির। সবমিলিয়ে প্রকৃত শিক্ষার্থী সংখ্যা ৫৬ লাখ।

উপবৃত্তির টাকা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে জমা হওয়ার পরপরই তা তুলে নিতে শিক্ষার্থী ও অভিভাবকদের অনুরোধ জানিয়েছে সমন্বিত উপবৃত্তি কর্মসূচি। স্কিম পরিচালক মোহাম্মদ আসাদুল হক স্বাক্ষরিত এক নির্দেশনায় এ অনুরোধ জানিয়ে বলা হয়, শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ থেকে এমএফএস কোম্পানি ক্যাশআউট চার্জ কাটবে না।

উপবৃত্তিধারীর তথ্য, অ্যাকাউন্ট নম্বর, অ্যাকাউন্ট নম্বরের পিন অথবা ওটিপি নম্বর অন্য কারো সঙ্গে শেয়ার না করার জন্য শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির তথ্য বলছে, উপবৃত্তি বাবদ জুলাই থেকে ডিসেম্বর কিস্তিতে ৪৫ লাখ শিক্ষার্থীকে ৮২৪ কোটি টাকা এবং জানুয়ারি থেকে জুন কিস্তিতে ৫১ লাখ শিক্ষার্থী ৮৭২ কোটি টাকা দেওয়া হচ্ছে।

ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা প্রতিমাসে ২০০ টাকা হারে ছয় মাসের কিস্তিতে ১২০০ টাকা; অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা প্রতিমাসে ২৫০ টাকা হারে ছয় মাসের কিস্তিতে ১৫০০ টাকা; নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা মাসে ৩০০ টাকা হারে ছয় মাসের কিস্তিতে ১৮০০ টাকা উপবৃত্তি পান। এছাড়াও দশম শ্রেণির শিক্ষার্থীরা এসএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণের ফি বাবদ এককালীন ১০০০ টাকা পান।

আর একাদশ ও দ্বাদশ শিক্ষার্থীরা প্রতিমাসে ৪০০ টাকা হারে ছয় মাসের কিস্তিতে ২৪০০ টাকা উপবৃত্তি পান। বই কিনতে একাদশ ও দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ১৫০০ টাকা এবং মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা ১০০০ টাকা পেয়ে থাকেন। আর ফরম পূরণের ফি বাবদ দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা পান ১৫০০ টাকা এবং মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা ১৩০০ টাকা পেয়ে থাকেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে এসকাফ সিরাপ, ইয়াবা ও ট্যাপেন্টাডল  ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪

রাজশাহীতে এসকাফ সিরাপ, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪