ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন নিয়ে রাসিক প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ সাংবাদিক ও সাংবাদিক পরিবারের সদস্যদের সহায়তা নিয়ে রাজশাহীতে কমিটির সভা গুরুদাসপুরে নতুন প্রত্যয়ে মহিলা কলেজে নবীনবরণ সিংড়ায় ইটালী ইউপির চেয়ারম্যান প্রার্থী সোহানুরের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত নিয়ামতপুরে মাদলের তালে আর নৃত্যের ছন্দে কারাম উৎসব উদযাপন মাথায় রক্তক্ষরণ, কোমায় রুয়েট শিক্ষার্থী এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠাল রুয়েট সারাদেশে অস্থিতিশীলতার প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির মিছিল-সমাবেশ সিংড়ায় গাঁজার গাছসহ মাদক ব্যবসায়ি আটক রাজশাহী মহানগর জাতীয় পার্টির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা বিজিবির হাতে উদ্ধার ২৬ মূর্তি ও ১,৮১৮ প্রাচীন মুদ্রা মতিহারে সন্ত্রাসবিরোধী মামলায় আ’লীগ কর্মী অহিদ গ্রেপ্তার মোহনপুরে বটির আঘাতে মায়ের মৃত্যু, ছেলে আটক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ যাত্রী নিয়ে উল্টে গেল স্লিপার বাস অন্তরঙ্গ দৃশ্যের ভিডিও ছড়িয়ে পড়ার ভয়াবহ অভিজ্ঞতা জানালেন রাধিকা পুষ্টিকর খাবারও হতে পারে কিডনি স্টোনের কারণ! রাজধানীর বারিধারায় গাড়িচাপায় নির্মাণ শ্রমিকের মৃত্যু বগুড়ায় মাইক্রোবাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২ আফগানিস্তানে ফের হামলা পাকিস্তানের! তালিবান বাহিনীর ১০ ড্রোন মজুতকেন্দ্র লক্ষ্য করে বোমাবর্ষণ! আপাতত হোয়াইট হাউসে প্রবেশ করতে পারবে ট্রাম্পের অপছন্দের তিন সংবাদমাধ্যম! নথি জালিয়াতি করে অবৈধ টাইম স্কেল, পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ

পূর্ব শত্রুতার জেরে উল্লাপাড়ায় ঘুমন্ত বৃদ্ধকে কুপিয়ে হত্যা, আহত স্ত্রী

  • আপলোড সময় : ১১-০৫-২০২৬ ১১:০৬:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৫-২০২৬ ১১:০৬:২০ অপরাহ্ন
পূর্ব শত্রুতার জেরে উল্লাপাড়ায় ঘুমন্ত বৃদ্ধকে কুপিয়ে হত্যা, আহত স্ত্রী পূর্ব শত্রুতার জেরে উল্লাপাড়ায় ঘুমন্ত বৃদ্ধকে কুপিয়ে হত্যা, আহত স্ত্রী
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পূর্ব শত্রুতার জেরে মো. সোবহান প্রামাণিক (৭০) নামে এক বৃদ্ধকে ঘরে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার স্ত্রী শেফালী খাতুন গুরুতর আহত হয়েছেন। নিহত সোবহান স্থানীয় একটি দুগ্ধ সমবায় সমিতির সাবেক ম্যানেজার ছিলেন।

রোববার (১০ মে) দিবাগত গভীর রাতে উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের দত্তপাড়া এলংজানি গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে হায়দুল ইসলাম (৫০) নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। আটক হায়দুল একই গ্রামের ইসমাইলের ছেলে।

নিহতের স্বজন ও স্থানীয় সূত্র জানায়, দত্তপাড়া এলংজানি গ্রামে খাস পুকুর দখলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে মোল্লা ও প্রামাণিক বংশের মধ্যে বিরোধ চলছিল। ওই গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে দুই বছর আগেও সংঘর্ষে বাবা-ছেলে নিহত হওয়ার ঘটনা ঘটে। পুরনো সেই বিরোধের ধারাবাহিকতায় পরিকল্পিতভাবে সোবহান প্রামাণিককে হত্যা করা হয়েছে বলে ধারণা করছেন স্বজনরা।

স্থানীয়রা জানান, রোববার রাতে সোবহান প্রামাণিক ও তার স্ত্রী নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে একদল দুর্বৃত্ত ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই সোবহানের মৃত্যু হয়। গুরুতর আহত হন তার স্ত্রী শেফালী খাতুন।

শেফালীর চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয়দের হাতে আটক হওয়া ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি হত্যাকাণ্ডে সরাসরি জড়িত কিনা তা যাচাই-বাছাই চলছে।

তিনি আরও বলেন, হত্যার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিজিবির হাতে উদ্ধার ২৬ মূর্তি ও ১,৮১৮ প্রাচীন মুদ্রা

বিজিবির হাতে উদ্ধার ২৬ মূর্তি ও ১,৮১৮ প্রাচীন মুদ্রা