ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বকাপ জিতে গোলপোস্টের জাল কেটে নিয়েছেন স্পেনের ফুটবলারেরা! জামালপুরে প্রেমিকের বাড়িতে ২ নারীর অনশন রাস্তার জায়গা দখলের অভিযোগে আরডিএ চেয়ারম্যানের সরেজমিন পরিদর্শন নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নাটোরের সিংড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা প্রতিবন্ধী যুবতীকে ফুসলিয়ে ঘরে নিয়ে গেলেন ৭৫ বছরের বৃদ্ধ বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ ফরিদপুরে গভীর রাতে ইমামের স্পর্শকাতর অঙ্গ কাটলেন স্ত্রী ফাইনাল খেলা নিয়ে তর্কের জেরে মা-মেয়ের ওপর কিশোর গ্যাংয়ের হামলা বিয়ের দাবিতে চারদিন ধরে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন পরকীয়া সম্পর্কের পরিণতি হত্যা, ভারতে পালানোর আগেই ধরা বগুড়ায় পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু ময়মনসিংহে ট্রাপচাপায় অটোরিকশা দুমড়ে-মুচড়ে ৩ যাত্রী নিহত রাণীশংকৈলে ডোবার পানিতে ডুবে একমাত্র শিশুপুত্রের মর্মান্তিক মৃত্যু প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমি সেবা সহজ ও দ্রুত করার উদ্যোগ সরকারের বিশ্বকাপ জেতা কনিষ্ঠ ১০ খেলোয়াড় সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু অমসৃণ ত্বক, ব্রণ, অবাঞ্ছিত চুল-সহ হাজারো সমস্যা মিটবে সাত প্রযুক্তিতে স্পেন-আর্জেন্টিনা খেলোয়াড়দের সংঘর্ষ, প্রকাশ্যে এলো আসল কারণ ঠাকুরগাঁওয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

রাণীনগরে দোকানের প্রায় সাত লাখ টাকার মালামাল চুরি

  • আপলোড সময় : ১১-০৫-২০২৬ ০৭:১০:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৫-২০২৬ ০৭:১০:৫৯ অপরাহ্ন
রাণীনগরে দোকানের প্রায় সাত লাখ  টাকার মালামাল চুরি ফাইল ফটো
নওগাঁর রাণীনগরে দোকানের জানালার গ্রীল কেটে নগদ টাকাসহ প্রায় সাত লাখ টাকার মালামাল চুরির অভিযোগ ওঠেছে| রোববার দিনগত রাতে উপজেলার আবাদপুকুর বাজারের আমিরপুর মার্কেটে আতিকুর রহমান সুমনের মেসার্স তাওহিদ এন্টারপ্রাইজে এই চুরির ঘটনা ঘটে| খবর পেয়ে সোমবার দুপুরে থানাপুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে| সুমন উপজেলার মাঝগ্রামের তবিবর রহমানের ছেলে|

দোকান মালিক আতিকুর রহমান সুমন জানান,রোববার সারা দিন ক্রয়-বিক্রয় শেষে রাতে দোকানে তালা দিয়ে চলে যান| এপর সোমবার সকালে দোকানে এসে দোকান খুলে দেখতে পান দোকানের ক্যাশ ড্রয়ারগুলো এলোমেলো হয়ে আছে| পরে দোকান ঘরের ভিতরে পিছনে গিয়ে দেখেন জানালার গ্রীল কেটে চোরেরা দোকানে প্রবেশ করে ড্রয়ার থেকে নগদ এক লাখ ৬০হাজার টাকা, ৯টি টেলিভিশন, ৪টি ব্লেন্ডার, ৭টি আইরণ, ১০টি চার্জার ফ্যান, ৬টি সিলিং ফ্যান, ১৩টি রাইস কুকার, ৮টি গ্যাস স্টোভ ও ৭টি প্রেসার কুকার নিয়ে গেছে| এতে নগদ টাকাসহ মোট ৬লাখ ৭২হাজার ৬৪০টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে চোরেরা| এঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন দোকান মালিক আতিকুর রহমান সুমন|

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল জানান,চুরির সংবাদ পেয়ে সোমবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলাম| বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে|

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড