ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবা ও মাদক বিক্রির ১০ লাখ টাকা উদ্ধার, বিএনপি নেতাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার আত্রাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী,র‍্যালি ও আলোচনা সভায় নেতাকর্মীদের ঢল হাজার স্বপ্ন, হাজার হাসি, হাজার আনন্দের এক নতুন যাত্রা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি চট্টগ্রামে ১১৮ বোতল বিদেশি মদসহ আটক ১, প্রাইভেটকার জব্দ সিরাজগঞ্জে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার হাফিজ মাছুম আহমদ দুধরচকী’র জাতীয় পদক গ্লোবাল পিস অ্যাওয়াড লাভ ফেনীতে ২১.৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক তানোরে যুবদল নেতার মিলে ১০ লাখ টাকার মালামাল লুট নাইক্ষ্যংছড়িতে ৪ মাসের শিশু অপহরণ, চট্টগ্রাম থেকে উদ্ধার, দম্পতিসহ আটক ২ স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গ্রেফতার নিয়ামতপুরে বিদ্যুতায়িত হয়ে এসি মেকানিকের মৃত্যু তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তানোরে বিএমডিএর সেচ প্রকল্প কৃষি উৎপাদনে বড় ভুমিকা রাখছে 'নিয়ামতপুরে গ্রীষ্মকালীন তরমুজ চাষে সাফল্য স্কুলের ভবন বিক্রি করা সেই প্রধান শিক্ষককে শোকজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পুঠিয়ায় বর্ণাঢ্য র‍্যালি, স্লোগানে মুখর মহাসড়ক বিএনপির সব প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে ---সিংড়ায় এমপি আনু সিংড়ায় আটা মিল ও ট্রাইসাইকেল বিতরণ

বহিরাগত শিল্পীদের সুযোগ নিয়ে মুখ খুললেন অদিতি

  • আপলোড সময় : ১১-০৫-২০২৬ ০৭:০৭:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৫-২০২৬ ০৭:০৭:৫৪ অপরাহ্ন
বহিরাগত শিল্পীদের সুযোগ নিয়ে মুখ খুললেন অদিতি অদিতি ভাটিয়া। ছবি: সংগৃহীত
শিশুশিল্পী থেকে জনপ্রিয় অভিনেত্রী হয়ে ওঠা অদিতি ভাটিয়া এবার বলিউডে বহিরাগত শিল্পীদের সুযোগ নিয়ে মুখ খুলেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইন্ডাস্ট্রির বাইরেও অসাধারণ প্রতিভাবান মানুষ রয়েছেন, কিন্তু অনেক সময় তারা সমান সুযোগ পান না। তাই কাস্টিংয়ে নতুন মুখদের আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন এই অভিনেত্রী।

‘ইয়ে হ্যায় মহব্বতে’ ধারাবাহিক দিয়ে দর্শকের পরিচিত মুখ হয়ে ওঠা অদিতি বর্তমানে আলোচনায় রয়েছেন ‘দ্য কেরালা স্টোরি ২’ সিনেমা নিয়ে। ছবিটিতে দিব্যা চরিত্রে অভিনয় করেছেন তিনি। অদিতির মতে, একজন শিল্পীর সবচেয়ে বড় দায়িত্ব হলো নিজের চরিত্রকে সততা ও বাস্তবতার সঙ্গে উপস্থাপন করা।

শৈশব থেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত অদিতি জানান, ছোটবেলার কাজের অভিজ্ঞতাই তাঁকে শৃঙ্খলা, পেশাদারত্ব ও ধারাবাহিকতার গুরুত্ব শিখিয়েছে। ভবিষ্যতে রোমান্স, সাইকোলজিক্যাল ড্রামাসহ ভিন্নধর্মী চরিত্রে কাজ করতে চান তিনি। পাশাপাশি বলিউড অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে অভিনয়ের ইচ্ছার কথাও জানিয়েছেন অদিতি।

টেলিভিশনে জনপ্রিয়তা পাওয়ার পরও নিজেকে নির্দিষ্ট ইমেজে আটকে রাখতে চাননি অদিতি। তাই সচেতনভাবেই বয়সের তুলনায় বড় চরিত্রে অভিনয় এড়িয়ে গেছেন। তাঁর বিশ্বাস, সিনেমা দর্শকদের কাছে একজন শিল্পীকে নতুনভাবে তুলে ধরার সুযোগ করে দেয়।

কিছুদিন অভিনয় থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েও কথা বলেছেন অদিতি। তিনি বলেন, দীর্ঘদিন টানা কাজ করার পর সেই বিরতি তাঁকে নিজের সঙ্গে নতুনভাবে পরিচিত হওয়ার সুযোগ দিয়েছে এবং অনিশ্চয়তার মধ্যেও এগিয়ে যাওয়ার সাহস জুগিয়েছে।

অভিনয়জীবনে প্রশংসা ও সমালোচনা-দুই দিকই ইতিবাচকভাবে দেখেন এই অভিনেত্রী। তাঁর মতে, সমালোচনা থেকে ভুল শুধরে নেওয়ার সুযোগ পাওয়া যায়। তবে কোনো প্রশংসা বা সমালোচনাই যেন একজন শিল্পীর পরিচয় হয়ে না দাঁড়ায়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক