ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬ , ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিয়ের দেনমোহর নিয়ে হাইকোর্টের রুল রাজশাহীতে আধুনিক কসাইখানা ও চিড়িয়াখানার আধুনিকায়নে অংশীজনের মতবিনিময় সভা লংগদুতে বন্যাদুর্গত পরিবারের মাঝে সেনাবাহিনীর ত্রাণ ও বিশুদ্ধ পানি বিতরণ চারঘাট সীমান্তে বিজিবির অভিযানে ৭২ বোতল ভারতীয় জেডি মদ জব্দ রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসককে বিভিন্ন প্রজাতির আম উপহার মান্দায় এলসিএস কর্মী নিয়োগ নিয়ে অপপ্রচার গোদাগাড়ীতে দুই মাদক সেবীর কারাদণ্ড ভারতে আবারও করোনা ভাইরাসের হানা, সতর্কতা জারি কলা, ডিম খেয়ে হত পেটব্যথা, ব্লেড, সাইকেল, টিভির পর দু’বছর ধরে আস্ত বিমান চিবিয়ে খেয়েছিলেন ফরাসি শিল্পী! রাণীনগরে বিশ্ব জনসংখ্যা দিবস পালন গয়নার দোকানে গিয়ে জল ভেবে অ্যাসিড খেয়ে ফেললেন তরুণী আত্রাইয়ে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন, আলোচনা সভা ও শ্রেষ্ঠ কর্মীদের সম্মাননা গাড়ির ভিতরে সমুদ্রসৈকতে যশের সঙ্গে ঘনিষ্ঠ কিয়ারা আত্রাই অগ্রণী ডিগ্রী কলেজের অধ্যক্ষের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বাবার রক্তের প্রতিশোধ নেবই’! আলি খামেনেইয়ের শেষকৃত্য সম্পন্ন হতেই হুঁশিয়ারি পুত্র মোজতবার তানোর পৌর নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা ইরানের ১৪০ জায়গায় হামলা আমেরিকার, প্রত্যাঘাতও শুরু তেহরানের! মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আগামীকাল রাজশাহী আসবেন গাইবান্ধায় ঘুমিয়ে থাকা চাচাকে গলা কেটে হত্যা করলেন ভাতিজা দামকুড়া থানায় গাঁজাসহ মাদক কারবারী মিলন গ্রেফতার

আবারও আদালতের ধাক্কায় ট্রাম্পের শুল্কনীতি, বাড়ছে অনিশ্চয়তা

  • আপলোড সময় : ১১-০৫-২০২৬ ০৬:৪৩:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৫-২০২৬ ০৬:৪৩:১৬ অপরাহ্ন
আবারও আদালতের ধাক্কায় ট্রাম্পের শুল্কনীতি, বাড়ছে অনিশ্চয়তা আবারও আদালতের ধাক্কায় ট্রাম্পের শুল্কনীতি, বাড়ছে অনিশ্চয়তা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য ও শুল্কনীতি আবারও আদালতের বাধার মুখে পড়েছে। সর্বশেষ এক ফেডারেল আদালতের রায়ে ট্রাম্প প্রশাসনের আরোপিত ১০ শতাংশ বৈশ্বিক আমদানি শুল্ককে অবৈধ ঘোষণা করা হয়েছে, যা তার বাণিজ্য নীতির ভবিষ্যৎ নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে।

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য আদালত-এর তিন বিচারকের ট্রাইব্যুনাল রায়ে বলেছে, ট্রাম্পের আরোপিত শুল্ক 'আইন দ্বারা অনুমোদিত নয়'। এই শুল্ক প্রায় সব আমদানিকৃত পণ্যের ওপর আরোপ করা হয়েছিল এবং এটি সেই আগের বৈশ্বিক শুল্ক ব্যবস্থার বিকল্প ছিল, যেটি ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছিল।

প্রথম মেয়াদে সীমিত ও নির্দিষ্ট শুল্ক আরোপ করলেও দ্বিতীয় মেয়াদে ট্রাম্প অনেক বেশি আক্রমণাত্মক ও বিস্তৃত শুল্কনীতি গ্রহণ করেছেন। তবে আদালত বারবার বলছে, তিনি বাণিজ্য আইনকে আইনি সীমার বাইরে প্রসারিত করছেন।

আদালতের এসব রায়ে ট্রাম্প স্পষ্টতই বিরক্ত হলেও তিনি পিছু হটার কোনো ইঙ্গিত দেননি। বৃহস্পতিবার তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইউরোপীয় ইউনিয়ন যদি ৪ জুলাইয়ের মধ্যে যুক্তরাষ্ট্র-ইইউ বাণিজ্য চুক্তির শর্ত পূরণ না করে, তবে তাদের ওপর আরও বেশি শুল্ক আরোপ করা হবে। গত সপ্তাহে তিনি ইউরোপ থেকে আমদানি করা গাড়ি ও ট্রাকের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক বাড়িয়েছেন।

এ পরিস্থিতি এমন সময় তৈরি হয়েছে, যখন ইরান যুদ্ধ ইস্যুতে ইউরোপীয় মিত্রদের সমর্থন না পাওয়ায় ট্রাম্প ক্ষুব্ধ।

বিশ্লেষকদের মতে, আদালতের এই রায় ভবিষ্যৎ বাণিজ্য আলোচনায় ইউরোপীয় ইউনিয়নসহ অন্যান্য দেশকে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে বাড়তি সুবিধা দিতে পারে।

ক্যাটো ইনস্টিটিউট-এর অর্থনীতি ও বাণিজ্য বিষয়ক ভাইস প্রেসিডেন্ট স্কট লিনসিকোম বলেন, গত এক বছরে যেসব দেশ ট্রাম্প প্রশাসনের চাপে ছিল, তাদের জন্য এটি নিঃসন্দেহে নতুন কৌশলগত সুবিধা।

তিনি বলেন, দেশগুলো হয়তো ট্রাম্পের সঙ্গে করা চুক্তি পুরোপুরি বাতিল করবে না, তবে তারা এখন আরও কঠোর অবস্থানে দরকষাকষি করতে পারবে।

প্যাসিফিক গবেষণা ইনস্টিটিউট-এর অর্থনীতি বিশেষজ্ঞ ওয়েন ওয়াইনগার্ডেন ট্রাম্পের শুল্ক হুমকিকে জনপ্রিয় কার্টুন চরিত্র 'চার্লি ব্রাউন' ও 'লুসি'-র ফুটবল দৃশ্যের সঙ্গে তুলনা করেন।

তার ভাষায়, একসময় আপনি আর বল কিক করতে যান না, কারণ জানেন লুসি আবার বল সরিয়ে নেবে। ইউরোপীয় ইউনিয়ন ও এশিয়ার কিছু অংশীদার এখন ঠিক সেই অনুভূতিই করছে।

তবে হোয়াইট হাউস আদালতের রায়ের বিরুদ্ধে দৃঢ় অবস্থানে রয়েছে। হোয়াইট হাউসের মুখপাত্র কুশ দেসাই  বলেন, কংগ্রেস যে ক্ষমতা দিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প বৈধভাবেই তা ব্যবহার করেছেন। প্রশাসন এখন আইনি বিকল্পগুলো পর্যালোচনা করছে এবং শেষ পর্যন্ত জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী।

ট্রাম্প নিজেও আদালতের রায়ে বিস্মিত নন বলে জানান। তিনি উগ্র বামপন্থী বিচারকদের” সমালোচনা করে বলেন, “আদালত নিয়ে আমাকে কিছুই আর অবাক করে না। আমরা একভাবে বাধা পেলে অন্যভাবে এগোব।

তিনি পুনরায় দাবি করেন, শুল্কের কারণে যুক্তরাষ্ট্র 'শত শত বিলিয়ন ডলার' আয় করছে।

এদিকে ট্রাম্প প্রশাসনের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার বলেন, প্রশাসন তাদের আপিলে জয়ী হবে বলে আশাবাদী। তার দাবি, আদালত এমন একটি আইনকে অকার্যকর বলছে, যা কংগ্রেস কার্যকর করার জন্যই পাস করেছিল।

বর্তমানে ট্রাম্প প্রশাসনের আরোপিত ১০ শতাংশ বৈশ্বিক শুল্ক ২৪ জুলাইয়ের মধ্যে মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, ট্রাম্প প্রশাসন অন্য আইনি পথ ব্যবহার করে নতুন করে শুল্ক আরোপের চেষ্টা করবে।

ব্রুকিংস ইন টিটিউশন-এর বাণিজ্য বিশেষজ্ঞ কারি হেরম্যান বলেন, প্রশাসনের হাতে এখনও আরও কয়েকটি শুল্ক আরোপের আইনি উপায় রয়েছে।

অন্যদিকে সমালোচকরা বলছেন, ট্রাম্প যদি সত্যিই শুল্কনীতিকে কার্যকর মনে করেন, তাহলে তার উচিত কংগ্রেসের মাধ্যমে আইন পাস করিয়ে সেটিকে স্থায়ী রূপ দেওয়া।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসককে বিভিন্ন প্রজাতির আম উপহার

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসককে বিভিন্ন প্রজাতির আম উপহার