ঢাকা , বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ , ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্কুলের যাওয়া হলো না শিফার রাজশাহী থেকে জাপানে কর্মী নিয়োগ এবং সম্ভাব্য বিনিয়োগ নিয়ে আলোচনা সকালে ঘুম থেকে উঠে চা-কফি খাওয়ার পরেই হৃৎস্পন্দন বাড়ছে! রাজশাহী পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ ও চারা বিতরণ আল-কায়েদা সম্পর্কিত জাতিসংঘের বক্তব্যের সপক্ষে কোনো তথ্য নেই: শামা ওবায়েদ জেলা প্রশাসক আন্তঃ উপজেলা গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা উপলক্ষে মহানগর ফুটবল দলের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় নিয়ামতপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ নিরাপদ জীবন ও পরিবেশের জন্য অতি ঝুঁকিপূর্ণ কীটনাশক বন্ধের দাবি কৃষকদের বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণে ৩ যুবকের যাবজ্জীবন রাসিক প্রশাসকের সঙ্গে জিআইজেড প্রতিনিধিদের সাক্ষাৎ ও মতবিনিময় নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ পুঠিয়ায় নন্দনগাছী সড়কে ৩০০ গাছের চারা রোপণ রাজশাহীতে গ্যাস সংকটের কারণে ঘন ঘন লোডশেডিং, বিপাকে হিমাগার মালিকেরা বাংলাদেশ-চীনের যৌথ সহযোগিতায় রাজশাহী সিল্কের ঐতিহ্য ফিরে আসবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মান্দায় মোবাইল কোর্টে চার প্রতিষ্ঠানকে জরিমানা গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ঠাকুরগাঁওয়ে ইকো ইউনিভার্সিটির অনুমোদন, উত্তরাঞ্চলের উচ্চশিক্ষায় নতুন দিগন্ত রাজশাহী বিভাগীয় উন্নয়ন কার্যক্রম দ্রুত বাস্তবায়ন ও জনসেবার মান বাড়ানোর নির্দেশ বিভাগীয় কমিশনারের ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী অবৈধভাবে সার মজুদ ব্যবসায়ীর ৫ হাজার টাকা জরিমানা

২০২৬ বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম তিনগুণ বাড়ালো ফিফা

  • আপলোড সময় : ১১-০৫-২০২৬ ০৬:৪০:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৫-২০২৬ ০৬:৪০:৫৫ অপরাহ্ন
২০২৬ বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম তিনগুণ বাড়ালো ফিফা ২০২৬ বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম তিনগুণ বাড়ালো ফিফা
ফিফা ২০২৬ ফুটবল বিশ্বকাপ ফাইনালের 'ক্যাটাগরি-১' টিকিটের দাম তিনগুণ বাড়িয়েছে বলে জানিয়েছে এবিসি নিউজ।

প্রতিবেদন অনুযায়ী, আগে ১০ হাজার ৯৯০ ডলারে বিক্রি হওয়া নিচের সারির 'ক্যাটাগরি-১' আসনের মূল্য এখন বাড়িয়ে ৩২ হাজার ৯৭০ ডলার করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪০ লাখ টাকার বেশি।

২০২৬ বিশ্বকাপের ফাইনাল আগামী ১৯ জুলাই নিউ ইয়র্কের বাইরে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম -এ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে ফিফা তাদের পুনর্বিক্রয় প্ল্যাটফর্মে দুই মিলিয়ন ইউরো মূল্যের টিকিট অফার করেও সমালোচনার মুখে পড়েছিল। এবার নতুন মূল্যবৃদ্ধি নিয়ে যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট আইনপ্রণেতাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে, বিশেষ করে নিউ জার্সির কংগ্রেস সদস্যদের মধ্যে।

জিয়ান্নি ইনফান্তিনো এই মূল্যবৃদ্ধির পক্ষে যুক্তি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র 'বিশ্বের অন্যতম উন্নত বিনোদন বাজার', তাই 'বাজারমূল্য' অনুযায়ী দাম নির্ধারণ করতে হচ্ছে।

এদিকে ডেমোক্র্যাট আইনপ্রণেতারা ফিফার কাছে পাঠানো এক চিঠিতে “ডায়নামিক” মূল্য নির্ধারণ এবং পুনর্বিক্রয় ফি নিয়ে ব্যাখ্যা চেয়েছেন। কারণ প্রতিটি টিকিট পুনর্বিক্রয় লেনদেনে ফিফা ১৫ শতাংশ কমিশন নিচ্ছে।

আইনপ্রণেতাদের অভিযোগ, ফিফা ইচ্ছাকৃতভাবে টিকিটের সরবরাহ সীমিত করে চাহিদা নিয়ন্ত্রণ করছে, যাতে কৃত্রিম সংকট তৈরি হয় এবং সমর্থকেরা দ্রুত উচ্চমূল্যে টিকিট কিনতে বাধ্য হন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে গ্যাস সংকটের কারণে ঘন ঘন লোডশেডিং, বিপাকে হিমাগার মালিকেরা

রাজশাহীতে গ্যাস সংকটের কারণে ঘন ঘন লোডশেডিং, বিপাকে হিমাগার মালিকেরা