ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬ , ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীনগরে অসহায়ের শেষ সম্বল তিন গরু চুরি নওহাাটা খাদ্য গুদামে লোডিং বাণিজ্যে এবিএস ফাউন্ডেশনের উদ্যোগে জিনিয়াস প্রি-ক্যাডেট স্কুলে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত রাজশাহীতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত মতিহারে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা দুর্গাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে মাইনুল হক কে চান সর্বস্তরের মানুষ পীরগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত পীরগঞ্জে কবরের কঙ্কাল চুরি আতঙ্কে আছে উপজেলা বাসী দুর্গাপুর-পুঠিয়ায়: অর্থনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের আওতায় অটোরিকশা, অটোমিল ও ট্রাইসাইকেল বিতরণ প্রতি ঘরে স্বাস্থ্য শিক্ষা কোর্সের সমাপনী অনুষ্ঠিত নিসচা রাজশাহী জেলা শাখার সাধারন সভা রাজশাহীর অর্থনৈতিক সমৃদ্ধি ও স্মার্ট ব্যাংকিং প্রসারে কাজ করবে পূবালী ব্যাংক, ভূমিমন্ত্রী কয়েকদিনের ভারী বর্ষণে মান্দায় আশ্রয়ণ পল্লীর ২’শ পরিবার পানিবন্দি লালপুরে রান্না ঘরে গোখরা সাপের ৩০ বাচ্চা মেধাবী শিক্ষার্থীদের পাশে সরকার সবসময় থাকবে-ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু ব্যবসা ও ফ্ল্যাট বিক্রির নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ, আইনের আশ্রয়ে ভুক্তভোগীরা হযরত আল্লামা মুফতি মুজাহিদ উদ্দীন চৌধুরী দুবাগী (রহ:) : ইলম ও যুহদের মাকাম-মর্তবায় এ কালের মানুষের জন্যে উপমা হয়ে থাকবেন চলনবিলে বেড়েছে দেশি মাছের আমদানি সিংড়ায় এমপি আনুর নির্দেশনায় হিয়ালা বিলের কচুরিপানা অপসারণ কাজের উদ্বোধন লালপুরে পিতার বিরুদ্ধে কন্যাকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার

সিংড়ায় কচু চাষে সফল দুই বন্ধু

  • আপলোড সময় : ১১-০৫-২০২৬ ০৬:৩৭:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৫-২০২৬ ০৬:৩৭:৫৫ অপরাহ্ন
সিংড়ায় কচু চাষে সফল দুই বন্ধু সিংড়ায় কচু চাষে সফল দুই বন্ধু
মোঃ রফিকুল ইসলাম ও শামসুল ইসলাম দুই বাল্যবন্ধু। দুইজনের বাড়িই নাটোরের সিংড়া উপজেলার ২নং ডাহিয়া ইউনিয়নের আয়েশ গ্রামে। বাড়ির কাছে পাশাপাশি জমিতে করেছেন কচু চাষ। শামসুল করেছেন ৩৩ শতাংশ  আর রফিকুল করেছেন ১৬ শতাংশ। গত ৭ বছর ধরেই তারা এই জমিতে কচু চাষ করে আসছেন। শুরুতে লাভের হিসাবটা কম হলেও  এখন আর তা নেই। কয়েক বছরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এখন দু'জনই আদর্শ  কচু চাষী হিসাবে এলাকায় বেশ পরিচিত।

সম্প্রতি সরেজমিনে কথা হয় তাদের সাথে। তারা জানান, কচু চাষে পরিশ্রম করতে পারলে ভালো আয় করা যায়। প্রতি বিঘায় জমি লিজ সহ খরচ হয় ৫০ হাজার থেকে ৫৫ হাজার টাকা। কচুর লতি ও কাঠ কচু বিক্রয় হয় দেড় থেকে দুই লাখ টাকা। খরচ বাদে লাভের হিসাবটা আসে এক লাখ থেকে দেড় লাখ টাকা।

তবে  সবজির বাজারে দামের হিসাব টেনে লাভের হিসাবটা কম বেশি হয়। তারা আরো জানান, সাধারণত  প্রতি বছর কচুর লতি বিক্রি করেই আমাদের খরচের টাকা উঠে আসে। পরবর্তী সময়ে কাঠ কচু বিক্রি করে যা পাই সেটাই আমাদের আয়। প্রতি বিঘায় কাঠ কচু দেওয়া আছে ৪ হাজার পিস। বাজারে বিক্রি হয় ৩০ টাকা থেকে ৬০ টাকা পিস হিসাবে। এখানেই আমাদের আয়ের হিসাবটা আসে।

কচু চাষী রফিকুল ও শামসুল ইসলাম দুই বন্ধুর কচু চাষে সফলতা দেখে এলাকায় অনেকেই এখন কচু চাষে এগিয়ে আসছে। 

গত দুই থেকে তিন বছরে এলাকায় কুচু চাষীর সংখ্যা বেড়েছে ৮ থেকে ১০ জন।

কচু চাষী শামসুল জানান, বোরো ধানের আশেপাশে কচু চাষ না করাই ভালো। কচু চাষের জন্য পরিত্যক্ত মাঠিয়াল জমি হলে ভালো হয়।  

রফিকুল জানান, আগে সংসারের টানাটানি ছিল। বোরো ধানের পাশাপাশি কচু চাষ করার পর থেকে সংসারের সেই টানা পোড়ন আর নাই। ইনশাআল্লাহ অনেক ভালো আছি।

সিংড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খন্দকার ফরিদ জানান, আমরা সবসময়ই কৃষকের পাশে থেকে কৃষকদের সঠিক পরামর্শ দিচ্ছি। কৃষি প্রণোদনা দিয়ে কৃষকদের সহযোগিতা করছি। বোরো ধানের পাশাপাশি অনেকেই কচু চাষ করে লাভবান হচ্ছেন। আমরা সেই সকল প্রান্তিক কৃষি উদ্যোক্তাদের প্রশিক্ষণের মাধ্যমে সবজি চাষে উদ্বুদ্ধ করছি। 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীর অর্থনৈতিক সমৃদ্ধি ও স্মার্ট ব্যাংকিং প্রসারে কাজ করবে পূবালী  ব্যাংক, ভূমিমন্ত্রী

রাজশাহীর অর্থনৈতিক সমৃদ্ধি ও স্মার্ট ব্যাংকিং প্রসারে কাজ করবে পূবালী ব্যাংক, ভূমিমন্ত্রী