ঢাকা , রবিবার, ৩১ মে ২০২৬ , ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে যুবতীর অনশন, বাড়ি ছেড়ে পালানোর অভিযোগ যুবকের পরিবারের বিরুদ্ধে রাষ্ট্রকে চ্যালেঞ্জ করার দুঃসাহস দেখানো সন্ত্রাসীদের কোনো ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী নাটোরের সিংড়ায় আবাদী জমিতে পুকুর খননের দায়ে জরিমানা আফ্রিকা কাপ থেকে বিশ্বকাপ ২০২৬: কীভাবে ফুটবলে পরাশক্তি হয়ে উঠল মরক্কো মানিকগঞ্জে গভীর রাতে যুবককে কুপিয়ে হত্যা দর্শনা সীমান্তে নারী-শিশুসহ আটক ১০ রাতে মাঠে নামছে ব্রাজিল, খেলা দেখবেন যেভাবে ওয়াশিংটনের কাগজ কারখানায় রাসায়নিক ট্যাংক বিস্ফোরণে নিহত ১১ রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো সহায়তা ফিনল্যান্ডের চীনের অস্ত্রভাণ্ডার নিয়ে উদ্বেগের কথা জানালেন জাপানের প্রতিরক্ষামন্ত্রী মমতার ডাকেও এলেন না দলের বেশিরভাগ বিধায়ক, কালীঘাটে স্থগিত তৃণমূলের বৈঠক মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি আইআরজিসি’র আর্জেন্টিনার বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ যুদ্ধ ফের শুরু হলে ‘ভয়াবহ ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ইরানের কেশরহাটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উৎযাপন পীরগঞ্জে পাঁচ মাসে ৭৭ জনের বিষপানে আত্মহত্যার চেষ্টা: নীরব এক সামাজিক বিপর্যয়ের মুখে জনপদ নোয়াখালীতে তরুণকে পিটিয়ে হত্যা: সন্দেহভাজনদের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ রাজশাহী কলেজ অ্যালামনাস ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৬ অনুষ্ঠিত জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বাগবাড়ী'তে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ঔষধ বিতরণ রাজশাহী কলেজ আমাদের মা, এই কলেজের মর্যাদা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব - ভূমিমন্ত্রী

এবারের ঈদযাত্রা চ্যালেঞ্জিং হবে: সেতুমন্ত্রী

  • আপলোড সময় : ১১-০৫-২০২৬ ০৬:২৫:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৫-২০২৬ ০৬:২৫:০৪ অপরাহ্ন
এবারের ঈদযাত্রা চ্যালেঞ্জিং হবে: সেতুমন্ত্রী ছবি: সংগৃহীত
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, বৃষ্টির আশঙ্কা থাকায় এবারের ঈদযাত্রা চ্যালেঞ্জিং হবে। তাই যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে পর্যায়ক্রমে পোশাক কারখানায় ছুটি দেওয়া হবে।

সোমবার (১১ মে) সচিবালয়ে নির্বিঘ্ন ও নিরাপদ ঈদযাত্রা নিয়ে বৈঠক শেষে ব্রিফিংকালে এসব তথ্য জানান তিনি।

সেতুমন্ত্রী বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব মন্ত্রণালয় সবসময় নিজেদের সক্ষমতার শতভাগ চেষ্টা করে। এবার আমরা গার্মেন্টস ছুটির বিষয়টিকে প্রাধান্য দিয়েছি। পোশাকশ্রমিকদের তিন থেকে চার দিনে ধাপে ধাপে ছুটি দেওয়ার দাবি করেছে মন্ত্রণালয়। গার্মেন্টস মালিকদের সংগঠন সেটি করা হবে বলে নিশ্চিত করেছে।

তিনি বলেন, গতবার বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সঙ্গে তিন ধাপে গার্মেন্টস ছুটি দেওয়ার বিষয়ে কথা হয়েছিল। কিন্তু সেটি সম্ভব হয়নি, শেষদিনে এসে চাপ পড়েছিল। ফলে যেদিন গার্মেন্টস ছুটি হয় ওইদিন গাজীপুরসহ এর আশপাশের এলাকায় অন্তত ১০ থেকে ১৫ লাখ যাত্রী সমাগম হয়েছিল।

ঈদ ঘিরে ঘরমুখো যাত্রীদের চাপ প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, ঈদের সময় যাত্রীরা ছুটির পরেই দ্রুততম সময়ের মধ্যে বাড়ি যেতে যান। তারা রাস্তার উপর চলে আসেন এবং বাস-ট্রাক-পিকআপ যে যানবাহন পান, সেটিতেই ওঠার চেষ্টা করেন। ফিটনেস থাকুক আর না থাকুক তারা এটির চেষ্টা করেন। বাসস্ট্যান্ডে এসে টিকিট কেটে নিয়ম মেনে গাড়ি উঠবেন এ রকম মানসিকতার মধ্যে থাকেন না, এভাবে তারা অভ্যস্ত না। ওইদিনটা আমাদের জন্য খুব চ্যালেঞ্জ হয়ে যায়। এর ফলে যানজট তৈরি হয়। অনাকাঙ্ক্ষিতভাবে যেকোনো যানবাহনে যখন যাত্রীরা চড়ে তখন ঝুঁকিও বাড়ে, দুর্ঘটনাও ঘটতে পারে। আবার এমন পরিস্থিতিতে ভাড়া নিয়ন্ত্রণ করাও কঠিন হয়ে যায়। এ সময় ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে এবার ৬৯টি মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলেও জানান তিনি।

তবে এবারের ঈদযাত্রা চ্যালেঞ্জিং হবে উল্লেখ করে তিনি বলেন, এবার আমরা বৃষ্টির আশঙ্কা করছি। বৃষ্টি যদি হয় তখন কিন্তু যানজট হওয়ার ব্যাপক সম্ভাবনা তৈরি হয়। সে সময় পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্যদের রাস্তায় রাখা যায় না। গতবার একদিনের ঝড়-বৃষ্টি আমাদের বেশকিছু চ্যালেঞ্জের মুখে ফেলেছে। এবার বৃষ্টির আশঙ্কা থাকায় যানজট ব্যাপক হওয়ার সমূহ সম্ভাবনা আছে। বিশেষ করে পশুবাহী যানবাহনের জন্য এবার চ্যালেঞ্জ বেশি।

সেতুমন্ত্রী বলেন, ইতোমধ্যে ভাড়া সমন্বয় করা হয়েছে। নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নেওয়ার কোনো সুযোগ নেই। তবে রাস্তার মাঝখান থেকে যাত্রী উঠলে ভাড়া তদারকি ও নিয়ন্ত্রণ করা কঠিন। তারপরও ঈদযাত্রা নিরাপদ-নির্বিঘ্ন করতে সমস্ত শক্তি প্রয়োগ করা হচ্ছে।

ফেরি পারাপার প্রসঙ্গে তিনি বলেন, সব প্যাসেঞ্জার নামিয়ে বাস ফেরিতে উঠবে। বাস ফেরিতে ওঠার আগে ব্যারিকেড তৈরি করা হবে, যাত্রী না নামিয়ে ব্যারিকেড পার হতে পারবে না।

এ সময় সদরঘাটে বোট-স্পিডবোট থেকে কেউ লঞ্চে উঠতে পারবে না বলেও জানান তিনি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে যুবতীর অনশন, বাড়ি ছেড়ে পালানোর অভিযোগ যুবকের পরিবারের বিরুদ্ধে

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে যুবতীর অনশন, বাড়ি ছেড়ে পালানোর অভিযোগ যুবকের পরিবারের বিরুদ্ধে