ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬ , ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিলমাড়ীয়ায় চার গ্রামীণ সড়ক এইচবিবি করণে স্থানীয় বাসিন্দারা খুশি নগরীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারী গ্রেপ্তার মান্দায় প্রতিপক্ষের বিরুদ্ধে অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ ইরানে আবার পরমাণুকেন্দ্রে হামলা চালিয়েছে আমেরিকা! সংঘর্ষের মধ্যেই শেষকৃত্য হল খামেনেইয়ের ইরানে সাময়িক ভাবে হামলা বন্ধ করল আমেরিকা খুনের ছক কষে ফেলেছে ইরান! ইজরায়েলি গোয়েন্দা রিপোর্ট পেয়েই তড়িঘড়ি তুরস্ক থেকে ফেরার বিমান বদল ট্রাম্পের? থানার গ্রিল ভেঙে পালিয়ে গেলেন নারী আসামি  নাপিত ডেকে শিক্ষার্থীদের চুল কাটালেন সভাপতি, স্কুলে হাতাহাতি ৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে রাজমিস্ত্রি আটক তিন বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ জামায়াত নেতার বাবার বিরুদ্ধে ৭ শিয়াল রান্না করে রুটি দিয়ে খেল বরিশালের বাসিন্দারা! পরকীয়া প্রেমিকাসহ স্ত্রীর হাতে ধরা, পদ হারালেন জামায়াত নেতা মৃত্যুর মুখ থেকে ফিরে চাইলেন পান বিড়ি রাণীনগরে লক্ষাধীক টাকার নিষিদ্ধ রিং ও কারেন্ট জাল জব্দ কোমর পানিতে মায়ের লাশ: ঠাকুরগাঁওয়ে এক অবর্ণনীয় মানবিক ট্র্যাজেডি ! রাণীনগরে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার স্বপ্ন ছোঁয়ার আগেই নিভে গেল সোনিয়ার জীবনপ্রদীপ: রাণীশংকৈলে মাদ্রাসার পুকুরে ডুবে ছাত্রীর মর্মান্তিক মৃত্যু বিএনপি নেতাকর্মীদের বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে নির্দেশ প্রধানমন্ত্রীর নগরীতে ট্রাফিক পুলিশের অভিযানে ৫৫ মামলা ও ৬১ যানবাহন আটক পুঠিয়ায় জমি বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

মুমিনুলের ডাবল মাইলফলক

  • আপলোড সময় : ১১-০৫-২০২৬ ০৬:১৭:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৫-২০২৬ ০৬:১৭:৪১ অপরাহ্ন
মুমিনুলের ডাবল মাইলফলক ছবি: সংগৃহীত
পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টের চতুর্থ দিনের শেষ সেশনে ইতিহাসের অংশ হয়ে গেলেন মুমিনুল হক। দ্বিতীয় ইনিংসে ফিফটি পূরণের পাশাপাশি বাংলাদেশের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে টেস্ট ক্রিকেটে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন অভিজ্ঞ এই বাঁহাতি ব্যাটার।

নোমান আলির বলে সুইপ করে সিঙ্গল নেয়ার মাধ্যমে একসঙ্গে দুটি অর্জন ছুঁয়ে ফেলেন মুমিনুল। ব্যক্তিগত পঞ্চাশ পূরণের পাশাপাশি পৌঁছে যান ৫ হাজার টেস্ট রানে। ম্যাচ শুরুর আগে এই মাইলফলক থেকে তিনি ছিলেন ১৪১ রান দূরে। প্রথম ইনিংসে ৯১ রানের দুর্দান্ত ইনিংস খেলেও শতক মিস করেন। পরে দ্বিতীয় ইনিংসে বাকি পথটুকু পাড়ি দেন তিনি।

বাংলাদেশের হয়ে এর আগে টেস্টে ৫ হাজার রান করেছিলেন শুধু মুশফিকুর রহিম ও তামিম ইকবাল। ২০২২ সালে প্রথম এই কীর্তি গড়েন মুশফিক, পরে একই বছর ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তার সঙ্গে যোগ দেন তামিম।

দ্রুততম বাংলাদেশি হিসেবে এখনও ৫ হাজার রান করার রেকর্ড তামিমের, যিনি এই মাইলফলকে পৌঁছান ১২৯ ইনিংসে। মুশফিকের লাগে ১৪৯ ইনিংস। মুমিনুল পৌঁছেছেন ১৪১ ইনিংসে।

টেস্ট ক্যারিয়ারের শুরুতে দারুণ ধারাবাহিক ছিলেন মুমিনুল। বাংলাদেশের দ্রুততম ব্যাটার হিসেবে ১ ও ২ হাজার রান পূর্ণ করেছিলেন তিনি। ৩ হাজার রানেও ছিলেন যৌথভাবে দ্রুততম। তবে পরে কিছুটা ধারাবাহিকতা হারালেও সাম্প্রতিক সময়ে আবারও ফিরে পেয়েছেন নিজের ছন্দ।

এদিকে মিরপুর টেস্টের দ্বিতীয় ইনিংসে ৫৬ রান করে টানা পঞ্চম ইনিংসে পঞ্চাশ ছোঁয়ার কীর্তিও গড়েছেন মুমিনুল। এর মধ্যে তিন ইনিংসে তিনি পেরিয়েছেন ৮০ রানের ঘর।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ট্রাফিক পুলিশের অভিযানে  ৫৫ মামলা ও ৬১ যানবাহন আটক

নগরীতে ট্রাফিক পুলিশের অভিযানে ৫৫ মামলা ও ৬১ যানবাহন আটক