ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬ , ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীনগরে লক্ষাধীক টাকার নিষিদ্ধ রিং ও কারেন্ট জাল জব্দ নগরীতে ট্রাফিক পুলিশের অভিযানে ৫৫ মামলা ও ৬১ যানবাহন আটক পুঠিয়ায় জমি বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন মহসিন কৃষি ঘরের ৫০ হাজার টাকা জরিমানা সন্তানের আশায় করেছেন ৪ বিয়ে, অবশেষে মা হলেন অভিনেত্রী কারাগার থেকে পালিয়েছে হাজতি আর্জেন্টিনাকে হারানোর স্বপ্ন দেখছে সুইৎজ়ারল্যান্ড, মেসিদের উদ্দেশে কোচ বললেন, ‘ওদের কাঁপিয়ে দেব’ শরীরের নিম্নাঙ্গে অতিরিক্ত চর্বি জমে রয়েছে দেবিনার মতো? কোন রোগে আক্রান্ত জানেন কি জুহু বিচের নগ্ন দৌড় থেকে বিবাহবহির্ভূত সম্পর্ক, উদ্ধার করা যায়নি তাঁর মৃতদেহ নিজেকেই দিয়েছেন উভকামী তকমা, গৌরবের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর কী পরিকল্পনা আকাঙ্ক্ষার? রাণীনগরে লক্ষাধীক টাকার নিষিদ্ধ রিং ও কারেন্ট জাল জব্দ মাঝ-আকাশে হামলার আশঙ্কায় ট্রাম্প! ‘ইরানের হিট লিস্টে এক নম্বরেই রয়েছি’ মান্দায় বজ্রপাতে কৃষকের মৃত্যু কুয়েত, বাহরিন, কাতারে হামলার পরে ইরানের নিশানায় জর্ডন! রাণীনগরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু ভুল ওষুধ প্রয়োগ করায় ডুবির বিলে মাছের মড়ক ১০ লাখ টাকার ক্ষতি জুতোর গোড়ালির কাছে কাটা! কেন এমন জুতো পরে বিশ্বকাপে খেলছেন কিছু ফুটবলার কাটাখালী থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী আজিম সিদ্দিক গ্রেফতার জাহ্নবী-রাম চরণের বিতর্কিত ‘পিদ্দী’ এ বার ওটিটিতে, বিশ্বকাপের আবহে রয়েছে ফুটবল নিয়ে তথ্যচিত্রও

বাংলাদেশ তায়কোয়ানডো ইউনিয়ন এর যুগ্ন সাধারণ সম্পাদক মুমিত হাসানের পদত্যাগ

  • আপলোড সময় : ১১-০৫-২০২৬ ০৬:১৩:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৫-২০২৬ ০৬:১৩:১৭ অপরাহ্ন
বাংলাদেশ তায়কোয়ানডো ইউনিয়ন এর যুগ্ন সাধারণ সম্পাদক মুমিত হাসানের পদত্যাগ বাংলাদেশ তায়কোয়ানডো ইউনিয়ন এর যুগ্ন সাধারণ সম্পাদক মুমিত হাসানের পদত্যাগ
বাংলাদেশ তায়কোয়ানডো ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মুমিত হাসান সংগঠনটির সদস্যপদসহ যাবতীয় সাংগঠনিক দায়িত্ব থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন ।

সোমবার (১১ মে) তারিখে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর প্রেরিত এক চিঠিতে তিনি ব্যক্তিগত ও কর্মব্যস্ততার কারণে এই সিদ্ধান্ত জানান এবং আজ থেকেই তার পদত্যাগ কার্যকর করার অনুরোধ করেন । পদত্যাগপত্রে তিনি অত্যন্ত স্পষ্টভাবে নিজের অবস্থান ও দায়মুক্তির বিষয়টি তুলে ধরেছেন।

তিনি উল্লেখ করেন যে, তার পদত্যাগের তারিখ হতে ইউনিয়নের কোনো সাংগঠনিক কর্মকাণ্ড বা সিদ্ধান্তের ফলে কোনো পক্ষ ক্ষতিগ্রস্ত হলে তার জন্য তিনি ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন না । বিশেষ করে, সংগঠনের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান ও বিকেএসপি তায়কোয়ানডো বিভাগের কোচ মো: রাশিদুল হাসানের (পাসপোর্ট নম্বর: BOO788247) কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ কর্মকাণ্ডের ফলে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হলে, তার কোনো আইনি বা আর্থিক দায়ভার মুমিত হাসানের ওপর বর্তাবে না বলে তিনি সাফ জানিয়ে দিয়েছেন ।

একইসাথে তিনি ভিসা সংক্রান্ত জটিলতা বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন। মুমিত হাসান জানান যে, অতীতে কোরিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড ও আমেরিকার ভিসার জন্য যারা আবেদন বা ভ্রমণ করেছিলেন, সেই প্রক্রিয়ার সাথে তার কোনো সম্পৃক্ততা ছিল না । ফলে এসব বিষয়ে কোনো আর্থিক বা আইনি জটিলতা সৃষ্টি হলে তার দায়ভারও তিনি গ্রহণ করবেন না । চিঠিতে তিনি আরও উল্লেখ করেন যে, তাকে যেন যাবতীয় দাপ্তরিক ও নৈতিক দায়বদ্ধতা থেকে দ্রুত অব্যাহতি প্রদান করা হয় ।

এ বিষয়ে ইউনিয়নের কোনো প্রকার প্রশ্ন বা দাপ্তরিক জটিলতা থাকলে তা আগামী ৩ (তিন) কার্যদিবসের মধ্যে তাকে লিখিতভাবে জানানোর জন্য তিনি সময়সীমা বেঁধে দিয়েছেন এবং উক্ত সময়ের পর কোনো প্রকার যোগাযোগ বা আপত্তি গ্রহণযোগ্য হবে না বলেও তিনি চূড়ান্তভাবে জানিয়েছেন ।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ট্রাফিক পুলিশের অভিযানে  ৫৫ মামলা ও ৬১ যানবাহন আটক

নগরীতে ট্রাফিক পুলিশের অভিযানে ৫৫ মামলা ও ৬১ যানবাহন আটক