ঢাকা , মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ , ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে ৭ দিনেও খোঁজ মেলেনি দুই শিক্ষার্থীর ডিজিটাল নকলকে প্রতিহত করতে হবে: শিক্ষামন্ত্রী একযোগে ৭ ডেপুটি ও ১১ সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ কারুশ্রী জুয়েলার্স’-এ সংঘটিত চাঞ্চল্যকর চুরির ঘটনাস্থল পরিদর্শনে রাসিক প্রশাসক পাবনায় জাম দেওয়ার লোভ দেখিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি টাঙ্গাইলে বিদ্যালয়ের টিউবওয়েলের পানি পান করে ৩১ শিক্ষার্থী হাসপাতালে  রাজশাহীতে শিশু আদিব আহনাফ হত্যা রহস্য উদঘাটন, ১৪ বছরের কিশোরের স্বীকারোক্তি মাদারীপুরে ফাঁকা বাসায় পুত্রবধূকে ধর্ষণচেষ্টা শ্বশুরের পবিত্র আশুরা উপলক্ষে রাজশাহীতে বিশেষ নিষেধাজ্ঞা জারি রাজশাহীতে ৩ লাখ ৩ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য সীতাকুণ্ডের র‍্যাব সদস্য হত্যা মামলার পলাতক আসামি বাবুল সওদাগর গ্রেপ্তার রাণীশংকৈলে ব্র্যাকের স্বপ্নসারথি কিশোরী দলের সমাপনী নগরীর পঞ্চবটি শেখের চক এলাকায় ইয়াবাসহ মাদক কারবারী ফাহিম গ্রেফতার ট্রাম্পের কথায় চলবে না ইজরায়েল! মার্কিন প্রেসিডেন্টের দাবি খারিজ করে দিলেন নেতানিয়াহু হাতে লেখা চিঠি সাজঘরে! ধন্যবাদ জানিয়ে লস অ্যাঞ্জেলেসকে বিদায় ইরানের ফুটবলারদের কারাগারে দুটি খাতা সংরক্ষণ করছেন ইনু, লিখে রাখছেন সব কার্যক্রম মহানগরীতে বাবাকে হত্যা করে পালালেন রাবি শিক্ষার্থী প্রধানমন্ত্রী বাজেটে শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন: শিক্ষামন্ত্রী বিশ্বে প্রথম এইচআইভি আক্রান্তের শরীরে ফুসফুস প্রতিস্থাপনে সফল্য

রাজশাহী সিটি প্রেস ক্লাবের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে রাসিক প্রশাসক ‘রাজশাহী নগরীতে নতুনভাবে ঢেলে সাজাতে চাই’

  • আপলোড সময় : ১১-০৫-২০২৬ ০৬:০৯:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৫-২০২৬ ০৬:০৯:৩০ অপরাহ্ন
রাজশাহী সিটি প্রেস ক্লাবের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে রাসিক প্রশাসক ‘রাজশাহী নগরীতে নতুনভাবে ঢেলে সাজাতে চাই’ রাজশাহী সিটি প্রেস ক্লাবের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে রাসিক প্রশাসক ‘রাজশাহী নগরীতে নতুনভাবে ঢেলে সাজাতে চাই’
রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন এর রাজশাহী সিটি প্রেসক্লাবের নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ মে) বিকেলে নগর ভবনের মিনি কনফারেন্স রুমে মতবিনিময়কালে সিটি প্রেস ক্লাবের নেতৃবৃন্দ রাজশাহী মহানগরীর উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, যানজট নিরসনে অটোরিক্সা নিয়ন্ত্রণ, বিনোদন কেন্দ্রের উন্নয়ন সহ বিষয়ে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন। এ সময় রাসিক প্রশাসক তাদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং বিষয়গুলোতে পর্যায়ক্রমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন। রাসিক প্রশাসক রাজশাহীর উন্নয়নে সহযোগিতা চাইলে রাজশাহী সিটি প্রেস ক্লাবের নেতৃবৃন্দ সার্বিক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাকে নগরবাসীর সেবার করার সুযোগ দিয়েছেন। আমি নগরীর উন্নয়ন ও নাগরিক সেবা সুনিশ্চিত করতে প্রচেষ্টা অব্যাহত রেখেছি। আগামী বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে ড্রেন পরিস্কারকরণ, মশক নিধনে ফগার স্প্রে, সড়কের খানাখন্দ চিহ্নিত করে মেরামত সহ বিভিন্ন স্কিম হাতে নিয়ে বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি আরো বলেন, হাম-রুবেলা প্রতিরোধে শুরু থেকে আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি। সিটি কর্পোরেশনগুলোর মধ্যে সর্বপ্রথম আমরা জনসচেতনতামূলক লিফলেট তৈরি করে বাড়ি বাড়ি বিতরণ করা হয়েছে। হাম-রুবেলা টিকাদানে শতভাগ লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে।  

রাসিক প্রশাসক বলেন, রাজশাহী মহানগরীর আমাদের সকলের। আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে এই নগরীকে এগিয়ে নিয়ে যেতে চাই। সকলের সহযোগিতা এই নগরীকে নতুনভাবে ঢেলে সাজাতে চাই।

মতবিনিময় সভায় রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি জয়নাল আবেদীন শিবলী, রাজশাহী সিটি প্রেস ক্লাবের সভাপতি রফিকুল আলম, সাধারণ সম্পাদক পরিতোষ মোহন চৌধুরী আদিত্য, সিনিয়র সভাপতি এসএইচএম তরিকুল ইসলাম, সহ-সভাপতি মোঃ সুলতান মাহমুদ রেজা, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম বনি, দফতর সম্পাদক ফজলুল করিম বাবলু, ক্রীড়া সম্পাদক সৌমেন্দ্র নাথ মণ্ডল, নির্বাহী সম্পাদক মোঃ মিলন শেখ, সদস্য রেজাউল মহিম তপন, সদস্য মাইনুল হাসান জনি, সদস্য আফরোজা খান হেলেন, সদস্য হাফিজুর রহমান পান্না, সদস্য সামিউল ইসলাম, সদস্য শুকরানা বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কারুশ্রী জুয়েলার্স’-এ সংঘটিত চাঞ্চল্যকর চুরির ঘটনাস্থল পরিদর্শনে রাসিক প্রশাসক

কারুশ্রী জুয়েলার্স’-এ সংঘটিত চাঞ্চল্যকর চুরির ঘটনাস্থল পরিদর্শনে রাসিক প্রশাসক