ঢাকা , মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ , ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভাত না খেয়েই ১৩ বছর! সিংড়ার স্কুল শিক্ষার্থী পারভেজের বিষ্ময়কর জীবন নগরীতে বাইসাইকেল চুরির সময়বাইসাইকেলসহ চোর আটক দিশা-জ্যাকলিনের বিকিনি পরা দৃশ্য ‘অশ্লীল’, নিতম্বের ক্লোজ শটেও আপত্তি জানিয়ে কাঁচি সেন্সর বোর্ডের রাণীশংকৈলে গাছের ডাল পড়ে কৃষকের মৃত্যু, মুহূর্তেই নিভে গেল একটি পরিবারের স্বপ্ন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বয়কট করলো ইরান, এলো নতুন ঘোষণা লালপুরে ইট ভাটা মালিকদের সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান গান দিয়ে তারেক রহমানের সফরের ভিডিও প্রকাশ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৬ রাণীনগরে যুবদলের প্রতিবাদ মিছিল পরমাণু কর্মসূচি পরিদর্শন করতে দিতে রাজি ইরান, হরমুজ খোলা থাকবে: দাবি ট্রাম্পের রাজশাহী জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. মো.এরশাদ আলী (ঈশা)-কে আরসিসিআইর শুভেচ্ছা স্মারক প্রদান বগুড়ায় গৃহবধূর গোসলের গোপন ভিডিও ফাঁস সিংড়ায় ১৫২ টি নৃগোষ্ঠী পরিবারের মাঝে শিক্ষা উপবৃত্তি, সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণ কালীগঞ্জে পুলিশের কাছ থেকে আওয়ামী লীগ নেতাকে ছিনতাই সিংড়ায় আওয়ামীলীগের বিশৃঙ্খলা প্রতিরোধে যুবদলের শান্তি মিছিল ও সমাবেশ ‘ডোনাল্ড ট্রাম্প’ এখন সাভারে, ঘটনা কী রাজশাহীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টশন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত জামালপুরে ৭ দিনেও খোঁজ মেলেনি দুই শিক্ষার্থীর ডিজিটাল নকলকে প্রতিহত করতে হবে: শিক্ষামন্ত্রী একযোগে ৭ ডেপুটি ও ১১ সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

রাণীশংকৈলে কৃষি ও গ্রামীণ উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনে“পার্টনার কংগ্রেস-২০২৬” অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১১-০৫-২০২৬ ০৫:৫৬:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৫-২০২৬ ০৫:৫৬:৩৯ অপরাহ্ন
রাণীশংকৈলে কৃষি ও গ্রামীণ উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনে“পার্টনার কংগ্রেস-২০২৬” অনুষ্ঠিত রাণীশংকৈলে কৃষি ও গ্রামীণ উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনে“পার্টনার কংগ্রেস-২০২৬” অনুষ্ঠিত
কৃষি, পুষ্টি, উদ্যোক্তা সৃষ্টি ও জলবায়ু সহনশীল গ্রামীণ উন্নয়নকে এগিয়ে নিতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে অনুষ্ঠিত হয়েছে “পার্টনার কংগ্রেস-২০২৬”।

২০২৫-২০৩০ অর্থবছরে বাস্তবায়নাধীন “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER)” প্রকল্পের আওতায় উপজেলা কৃষি অফিস এ কংগ্রেসের আয়োজন করে।

সোমবার (১১ মে) বিকালে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে প্রোগ্রামের উদ্বোধন করেন ঠাকুরগাঁও-৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মোঃ জাহিদুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম। তিনি স্বাগত বক্তব্যে বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থা ও টেকসই গ্রামীণ উন্নয়ন নিশ্চিত করতে “PARTNER” প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন,পার্টনার প্রকল্পের দিনাজপুর অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার সঞ্চয় দেবনাথ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঠাকুরগাঁওয়ের উপ-পরিচালক মাজেদুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি মাহামুদুন নবী পান্না বিশ্বাস। এছাড়াও সিনিয়র সহ-সভাপতি নূর নবী, সাংগঠনিক সম্পাদক বকুর মুজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি মুনছুর আলম রাজু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রুপম চন্দ্র মহন্ত, বীর মুক্তিযোদ্ধা রিয়াজুল ইসলাম ও আবুল হোসেন, উপজেলা মহিলা দলের আহ্বায়ক মনিরা বিশ্বাস এবং সদস্য সচিব আনার কলি প্রমুখ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, কৃষি ও গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী ও টেকসই করতে আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থা, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু সহনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। তারা আশা প্রকাশ করেন, “PARTNER” প্রকল্পের মাধ্যমে প্রান্তিক কৃষক, নারী উদ্যোক্তা ও গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কার্যকর পরিবর্তন আসবে।

এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কৃষি বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক-কৃষাণী, উন্নয়নকর্মী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে বাইসাইকেল চুরির সময়বাইসাইকেলসহ চোর আটক

নগরীতে বাইসাইকেল চুরির সময়বাইসাইকেলসহ চোর আটক