ঢাকা , শনিবার, ১৩ জুন ২০২৬ , ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীর শেখেরচকে হেরোইন-ইয়াবাসহ নারী মাদক কারবারী সাংবাদিকদের সঙ্গে রাজশাহী প্রেসক্লাবের মতবিনিময় সভা মোহনপুরে শহীদ জিয়া প্রীতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান আর্জেন্টিনা ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক নিরাপত্তা, জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব: এমপি মিলন রাজশাহীর উন্নয়নে মিজানুর রহমান মিনুর নেতৃত্বের স্বীকৃতি দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তানোরে যুবকের রহস্যজনক মৃত্যু যশোরে দুই নারীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক, তদন্ত চলছে ৫৩-এও টানটান ফিটনেস: শাকিরার ডায়েট ও লাইফস্টাইলের রহস্য ফাঁস ঢাকায় ছিনতাইকারীর টানাহেঁচড়ায় রিকশা থেকে পড়ে নারী মৃত্যুর অভিযোগ তানোরে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার প্রতিবন্ধী সুরাইয়া আক্তার উর্মির পরিবারকে বিএনপি নেতা লালুর আর্থিক সহায়তা উন্নয়ন কাজে দুর্নীতি হলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তারের নির্দেশ প্রতিমন্ত্রী পুতুলের ‘আকাশছোঁয়া অঙ্কের পারিশ্রমিক পেয়েছে’, ‘পিদ্দী’ ছবিতে শরীর প্রদর্শন বিতর্কের মাঝে ফাঁস জাহ্নবীর বেতন! পাবনায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে কলেজছাত্রের মৃত্যু মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য এবারের বাজেট করা হয়েছে -পুতুল হরমুজ প্রণালি পুরোপুরি ইরানি নৌবাহিনীর নিয়ন্ত্রণে: আল জাজিরা রাণীশংকৈলে ক্ষুদে শিক্ষার্থী বিজ্ঞানীদের উদ্ভাবনে জমজমাট প্রদর্শনী, সেরা কাদিহাট উচ্চ বিদ্যালয় আত্রাইয়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত, মুগ্ধ অতিথিরা সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে রাণীশংকৈলে ১১ দলের বিক্ষোভ চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়ে দুর্দান্ত কামব্যাক কোরিয়ার

রাজশাহীতে জলবায়ু সহনশীল খাদ্য ব্যবস্থা নিয়ে আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১১-০৫-২০২৬ ০৫:৪৬:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৫-২০২৬ ০৫:৪৬:২৮ অপরাহ্ন
রাজশাহীতে জলবায়ু সহনশীল খাদ্য ব্যবস্থা নিয়ে আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত রাজশাহীতে জলবায়ু সহনশীল খাদ্য ব্যবস্থা নিয়ে আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত
আঞ্চলিকভাবে কৃষিপ্রতিবেশ চর্চা বৃদ্ধিসহ জীবন ও পরিবেশ রক্ষায় জাতীয় নীতিমালা করার কোন বিকল্প নেই। বাংলাদেশে জলবায়ু সহনশীল ও ন্যায়ভিত্তিক খাদ্য ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে “বাংলাদেশে জলবায়ু সহনশীল খাদ্য ব্যবস্থা বিষয়ক আঞ্চলিক সংলাপ: এগ্রোইকোলজি দেখাচ্ছে নতুন পথ” শীর্ষক এক আঞ্চলিক সংলাপ আজ রাজশাহীর এস.কে ফুড সেমিনার হলে অনুষ্ঠিত হয়।

সোমবার (১১ মে) উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক’র আয়োজনে ও রোজা লাক্সেমবার্গ স্টিফটুং সাউথ এশিয়া (ROSA LUXEMBURG STIFTUNG SOUTH ASIA) সহযোগীতায় উক্ত সংলাপে কৃষক, গবেষক, উন্নয়নকর্মী, নাগরিক সমাজ প্রতিনিধি ও বিভিন্ন পেশাজীবীরা অংশগ্রহণ করেন। আলোচনায় বরেন্দ্র অঞ্চলের পানি সংকট, জলবায়ু পরিবর্তনের প্রভাব, কৃষিতে রাসায়নিক নির্ভরতা, দেশি বীজ সংরক্ষণ, নারী কৃষকের ভূমিকা এবং এগ্রোইকোলজিভিত্তিক খাদ্য ব্যবস্থার গুরুত্ব তুলে ধরা হয়।

বক্তারা বলেন, জলবায়ু সংকট মোকাবিলায় স্থানীয় জ্ঞান, জীববৈচিত্র্য, কম খরচের কৃষি এবং কৃষকের নিয়ন্ত্রণভিত্তিক খাদ্য ব্যবস্থা গড়ে তোলা জরুরি। এগ্রোইকোলজি শুধু কৃষি পদ্ধতি নয়, বরং এটি পরিবেশগত ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার একটি কার্যকর পথ।

সংলাপে শুরুতে স্বাগত বক্তব্য দেন বারসিক’র পরিচালক সিলভানুস লামিন, সংলাপটি সঞ্চালনা করেন শাহেদা পূর্ণ। সংলাপের শুরুতে কৃষিপ্রতিবেশ সংকট এবং সম্ভাবনা বিষয়ক মাঠ অভিজ্ঞতা পাওয়ার পয়েন্ট ভিত্তিক উপস্থাপন করেন বারসিকের পলিসি এন্ড রিসার্স অফিসার আম্রিণ বিনতে আজাদ।

এরপর বরেন্দ্র অঞ্চলের কৃষিপ্রতিবেশ বা এগ্রোইকোলজি এবং জলবায়ু সহনশলি খাদ্য ব্যবস্থায় কি কি করনীয় তা অংশগ্রহণকারীগণ তুলে ধরেন। সংলাপ থেকে জলবায়ু সহনশীল, কৃষকবান্ধব ও টেকসই খাদ্য ব্যবস্থা গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।

গ্রিন কোয়ালিশনের রাজশাহী জেলার সভাপতি ও নদী পরিবেশ গবেষক মাহবুব সিদ্দিকী বলেন- “ বরেন্দ্র অঞ্চল একটি অন্যতম সমৃদ্ধ অঞ্চল, এখানে পানি নির্ভর ধান নয়, এখানে রবিশস্যের চাষ বাড়াতে হবে।” তিনি আরো বলেন- কৃষিপ্রতিবেশ ঠিক রাখতে হলে এখানে পরিবেশ ধ্বংস করা যাবেনা।  

পবা উপজেলার কাড়িগড় পাড়ার কৃষাণী রেনুকা বেগম বলেন- কৃষিতে নারীকে নিয়ে শুধু কথাই হয়, কিন্তু কৃষিতে নারীর মূল্যায়ন এবং মর্যাদা দেয়া হয়না। তিনি কৃষি নীতিতে নারীর জন্য আলাদা বরাদ্দের দাবি করেন।

বরেন্দ্র ইয়ুথ ফোরামের (Varendra youth Forum) সভাপতি আতিকুর রহমান আতিক বলেন- “কৃষিপ্রতিবেশ বিষয়ক জ্ঞান ও অভিজ্ঞতা ছড়িয়ে দিতে আমাদের পাঠ্যপুস্তকে এসব যুক্ত করতে হবে।” তিনি আরো বলেন- নিরাপদ খাদ্য ও পরিবেশ সুরক্ষা ছাড়া একটি জাতি এগিয়ে যেতে পারেনা।

সংলাপে বক্তব্য দেন- গ্রিন কোয়ালিশন রাজশাহী মহানগর আহবায়ক জামাল কাদেরী, রাজশাহী নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক অভিজিৎ রয়, বরেন্দ্র কৃষক বীজ ব্যাংকের সভাপতি জায়দুর রহমানসহ প্রমুখ ব্যক্তিবর্গ।

সংলাপের সমাপনী এবং কৃষিপ্রতিবেশ ভিত্তিক নিজের অভিজ্ঞতা তুলে ধরেন- বারসিক বরেন্দ্র অঞ্চল সমন্বয়কারী মো. শহিদুল ইসলাম। তিনি বলেন- “উন্নয়ন করতে গিয়ে যতো পরিবেশ ধ্বংস, প্রাণপ্রতিবেশ বিনষ্ট করা হচ্ছে, ততোই কৃষিপ্রতিবেশ চর্চা সংকটের মধ্যে পড়ছে। বরেন্দ্র অঞ্চলে পানির সমস্যা সমাধানে যতো আইন তৈরী হয়েছে সেগুলো অনেকটাই কৃষকবান্ধব নয় এবং বরেন্দ্র অঞ্চলের ভৌগোলিক এবং ঐতিহ্যকে পূর্ণাঙ্গরুপে সমর্থন করেনা। আইন এবং নীতিমালা শুধু কৃষকদের উপর চাপিয়ে দেবার প্রবণতা লক্ষ্য করা যায়। ” তিনি আরো বলেন, আইন করতে হলে কৃষকদের মতামত এবং আঞ্চলিক বিষয়টিকে গুুরত্ব দিয়ে করতে হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে পুলিশের তৎপরতায় নিখোঁজ কিশোরী উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

রাজশাহী মহানগরীতে পুলিশের তৎপরতায় নিখোঁজ কিশোরী উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর