ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবা ও মাদক বিক্রির ১০ লাখ টাকা উদ্ধার, বিএনপি নেতাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার আত্রাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী,র‍্যালি ও আলোচনা সভায় নেতাকর্মীদের ঢল হাজার স্বপ্ন, হাজার হাসি, হাজার আনন্দের এক নতুন যাত্রা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি চট্টগ্রামে ১১৮ বোতল বিদেশি মদসহ আটক ১, প্রাইভেটকার জব্দ সিরাজগঞ্জে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার হাফিজ মাছুম আহমদ দুধরচকী’র জাতীয় পদক গ্লোবাল পিস অ্যাওয়াড লাভ ফেনীতে ২১.৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক তানোরে যুবদল নেতার মিলে ১০ লাখ টাকার মালামাল লুট নাইক্ষ্যংছড়িতে ৪ মাসের শিশু অপহরণ, চট্টগ্রাম থেকে উদ্ধার, দম্পতিসহ আটক ২ স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গ্রেফতার নিয়ামতপুরে বিদ্যুতায়িত হয়ে এসি মেকানিকের মৃত্যু তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তানোরে বিএমডিএর সেচ প্রকল্প কৃষি উৎপাদনে বড় ভুমিকা রাখছে 'নিয়ামতপুরে গ্রীষ্মকালীন তরমুজ চাষে সাফল্য স্কুলের ভবন বিক্রি করা সেই প্রধান শিক্ষককে শোকজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পুঠিয়ায় বর্ণাঢ্য র‍্যালি, স্লোগানে মুখর মহাসড়ক বিএনপির সব প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে ---সিংড়ায় এমপি আনু সিংড়ায় আটা মিল ও ট্রাইসাইকেল বিতরণ

গির অরণ্যের নিষিদ্ধ চত্বরে গিয়ে বিতর্কে রকুল!

  • আপলোড সময় : ১১-০৫-২০২৬ ০৫:৪২:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৫-২০২৬ ০৫:৪২:১৪ অপরাহ্ন
গির অরণ্যের নিষিদ্ধ চত্বরে গিয়ে বিতর্কে রকুল! ছবি: সংগৃহীত
বিতর্কে জড়ালেন রকুল প্রীত সিংহ। গির অরণ্যের নিষিদ্ধ এলাকায় অবাধে বিচরণ করার অভিযোগ উঠল অভিনেত্রীর বিরুদ্ধে। পাশাপাশি জানা গেল, তিনি নাকি অসুস্থও হয়ে পড়েছেন। যার ফলে রকুলকে নিয়ে উদ্বেগে তাঁর অনুরাগীরা। আসল ঘটনা কী?

সমাজমাধ্যমে একটি ভিডিয়ো ছড়িয়ে পড়ে। দেখা যায়, অরণ্যের মধ্যে নিরাপত্তারক্ষীবেষ্টিত হয়ে ঢুকেছেন রকুল। ওই অঞ্চলটিতে সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ বলে দাবি নেটাগরিকের একাংশের। তাঁরা প্রশ্ন তোলেন, “তারকাদের জন্য কি তবে অন্য নিয়ম? যেখানে সাধারণ মানুষ প্রবেশ করতে পারে না, সেখানে অনায়াসেই তারকারা কী ভাবে পৌঁছে যান? তাঁরা কি নিয়মের ঊর্ধ্বে?”

এই নিয়ে বিতর্ক তৈরি হতেই মুখ খুলেছেন গির অরণ্য কর্তৃপক্ষ। তাঁরা এক্স হ্যান্ডলে ঘটনাটি নিয়ে একটি বিবৃতিও দিয়েছেন। তাঁদের দাবি, এটি গির অরণ্যের নিষিদ্ধ এলাকা নয়। বিবৃতিতে বলা হয়েছে, “এই ভিডিয়ো নিষিদ্ধ চত্বরের বাইরে রেকর্ড করা। প্রত্যেক অভয়ারণ্যে প্রবেশের আগে একটি জায়গা থাকে, যেখানে পর্যটকেরা আসতে পারেন। নিষিদ্ধ এলাকায় প্রবেশ করেননি রকুল।”

নিয়ম অনুযায়ী, অভয়ারণ্যে প্রবেশের পরে গাড়ি থেকে বেরোনোর অনুমতি নেই। কিন্তু ভিডিয়োয় রকুলকে দেখা গিয়েছে গাড়ির বাইরে। গির অরণ্য কর্তৃপক্ষের দাবি, রকুলকে যেখানে দেখা গিয়েছে সেটি মোটেই নিষিদ্ধ এলাকা নয়। তাঁরা বিবৃতিতে লিখেছেন, রকুল ওঁর সহযোগী দলের সঙ্গে এসেছিলেন। কিন্তু অভয়ারণ্যে প্রবেশের আগেই ওঁর শরীর খারাপ করতে শুরু করে। যার ফলে ওঁর সহযোগী দল ওঁকে সেখান থেকে নিয়ে চলে যায়। তাই অভয়ারণ্যে তিনি আর প্রবেশ করতেই পারেননি। অভয়ারণ্যে প্রবেশ করার পরে রয়েছে নিষিদ্ধ এলাকা। তাই সেই পর্যন্ত রকুল যাননি।”

বর্তমানে রকুল তাঁর আসন্ন ছবি ‘পতি পত্নী অউর দো’-এর প্রচার নিয়ে ব্যস্ত। ছবিতে তিনি ছাড়াও রয়েছেন আয়ুষ্মান খুরানা, সারা আলি খান ও ওয়ামিকা গব্বী।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক