ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল

রাজশাহী জেলা আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১১-০৫-২০২৬ ০৫:২২:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৫-২০২৬ ০৫:২২:৪৭ অপরাহ্ন
রাজশাহী জেলা আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত
রাজশাহী জেলা প্রশাসকের আয়োজনে জেলা আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১০মে) রাজশাহী জেলা প্রশাকের
সম্মেলন কক্ষে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (পবা-মোহনপুর) আসনের সাংসদ এডভোকেট শফিকুল হক মিলন, (তানোর -গোদাগাড়ী) আসনের সাংসদ অধ্যাপক মজিবুর রহমান, (পুঠিয়া দূর্গাপুর) আসনের সাংসদ নজরুল ইসলাম মন্ডল, (বাগমারা) আসনের সাংসদ আব্দুল বারী, রাজশাহী পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ নাঈমুল হাছান, ডেপুটি পুলিশ কমিশনার গাজিউর রহমান, বিজিবি-১ ব্যাটালিয়ানের সুবেদার আব্দুল মতিন ও র‌্যাব-৫ এর এএসপি নুরল হুদা। এছাড়াও প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং সরকারী ও বেসরকারী অন্যান্য প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

সভায় রাস্তায় পশুর হাট বাজার না বসানো, ফুটপাত থেকে অবৈধ স্থাপনা ও ব্যবসায়ীদের উচ্ছেদ করা, টেনের টিকিট বিক্রি, বিসিক, দখলকৃত মন্দির নিয়ে, সীমান্ত চোরাচালান, মাদক, কিশোরদের আইনের বেশ কিছু সমস্যার কথা এবং কোচিং সেন্টারসহ অন্যান্য বিষয়ে আলোচনা করা হয়। এ সময়ে উপস্থিত কর্মকর্তাগণ নিজ নিজ প্রতিষ্ঠানের কার্যক্রম তুলে ধরেন। এরপূর্বে গত সভার কার্যপ্রনালী সবার সামনে উপস্থাপন করা হয়।

উপস্থিত সংসদ সদস্যগণ বলেন, আইনের অনেকটা উন্নতি হয়েছে। বর্তমানে পুলিশ বিভাগসহ আইন শৃংখলা বাহিনী ভাল করছে। তবে কিশোরগ্যাং এবং মাদক একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এদেরকে নিবৃত করতে সকল সংসদ সদস্য সহযোগিতা করবেন বলে প্রতিশ্রুতি দেন। এ বিষয়ে পবা-মোহনপুর আসনের সাংসদ এডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন বলেন, এখন আর তেল ক্রয় করা নিয়ে পেট্রোল পাম্পে কোন লাইন নাই। এটা সরকারী ও বিরোধীদল একসঙ্গে কমিটি করায় তা সম্ভব হয়েছে।

তিনি আরো বলেন, তার সংসদীয় আসন হচ্ছে একটি পিকুলিয়ার এরিয়া। পবায় আরএমপির দশটি থানা রয়েছে। পতিত সরকারের আমলে বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকদের আটক করার জন্য প্রতিযোগিতা হতো। কে কতজনকে আটক করতে পারবে। কিন্তু বর্তমানের সেটা আর নাই। সে সময়ে তিনি প্রতিদিন আদালতে আসতেন। তিনি পশুর হাট নিয়ে কথা বলতে গিয়ে বলেন, ঈদুল আযহার সময়ে যে সমস্ত হাট রাস্তা সংলগ্ন সেখানে রাস্তার উপরেও অনেক সময়ে পশুর হাট বসে যায়। এটা মেনে নিতে হবে। কারণ সে সময়ে ব্যাপক পরিমানে পশু হাটে ওঠে।

তিনি আরো বলেন, ঈদুল আযহা আসন্ন। কিন্তু এই সময়ে পবা মোহনপুরের বিভিন্ন স্থানে ফুটপাত উদ্ধার করার জন্য উচ্ছেদ অভিযান করা হচ্ছে। কিন্তু এই সকল ফুটপাতে অনেক ব্যাবসায়ী ব্যবসা করে জীবিকা নির্বাহ করেন। এজন্য এখন উচ্ছেদ না করার জন্য বলেন তিনি। সেইসঙ্গে কোন কিছু উচ্ছেদ করার পূর্বে বেশ কয়েকদিন আগে নোটিশ করার জন্য বলেন তিনি। কোচিং সেন্টার নিয়ে তিনি বলেন, প্রতিটি সরকারী বেসরকারী শিক্ষকদের সন্তানদের তাঁদের নজি নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের পড়াতে হবে। সেইসঙ্গে কোচিং সেন্টারে না পড়ানোর উপরে তাগিদ দেন। হঠাৎ করে কোচিং সেন্টার বন্ধ করা যাবে না। কারন সেখানে অনেক লোক কর্ম করে সংসার পরিচালনা করেন। তবে একটি নীতিমালার মধ্যে সকল কোচিং সেন্টারগুলোকে আনার কথা বলেন তিনি।

মিলন আরো বলেন, বিএনপির এজেন্ডা- নির্বাচনী ইস্তেহার দেখে জনগণ রায় দিয়ে সরকার গঠন করার সুযোগ দিয়েছে। এজন্য বিএনপির ইস্তেহার বাস্তবায়নে ডিসি সম্মেলনে সকল ডিসিদের ও অন্যান্য কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন বলে উল্লেখ করেন তিনি। তিনি বলেন, প্রাথমিক পর্যায়ে চতুর্থ শ্রেণি হতে খেলাধুলাকে বাধ্যতামূলক করা হয়েছে। খেলাধুলার পরিবেশ তৈরী করতে পারলে মাদক ও কিশোর গ্যাং অনেকাংশে কমে আসবে বলে জানান তিনি।

পুকুর খনন নিয়ে তিনি বলেন, নতুন করে আবাদি জমিতে পুকুর খনন করা যাবেনা। আর যেগুলো পুকুর খনন করা হয়েছে সেগুলোর রকম পরিবর্তন করার কথা বলেন। সেইসঙ্গে আবাদী জমিতে বিনা অনুমদিতে পুকুর খনন করলে কঠোর ব্যবস্থা নেয়ার আহ্বান জানান।

বিসিক নিয়ে তিনি বলেন, বিসিক-২ এ কেউ জমি ক্রয় করতে চায় না। কারণ সেখানে জমির ব্যাপক দাম। আর পুরাতন বিসিকে অনেক প্লট অকেজো হয়ে পড়ে আছে। সেগুলো যাচাই-বাছাই করে উক্ত্যেতাদের নিকট হস্তান্তর করার কথা বলেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা

স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা