ঢাকা , মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ , ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সীতাকুণ্ডের র‍্যাব সদস্য হত্যা মামলার পলাতক আসামি বাবুল সওদাগর গ্রেপ্তার রাণীশংকৈলে ব্র্যাকের স্বপ্নসারথি কিশোরী দলের সমাপনী নগরীর পঞ্চবটি শেখের চক এলাকায় ইয়াবাসহ মাদক কারবারী ফাহিম গ্রেফতার ট্রাম্পের কথায় চলবে না ইজরায়েল! মার্কিন প্রেসিডেন্টের দাবি খারিজ করে দিলেন নেতানিয়াহু হাতে লেখা চিঠি সাজঘরে! ধন্যবাদ জানিয়ে লস অ্যাঞ্জেলেসকে বিদায় ইরানের ফুটবলারদের কারাগারে দুটি খাতা সংরক্ষণ করছেন ইনু, লিখে রাখছেন সব কার্যক্রম মহানগরীতে বাবাকে হত্যা করে পালালেন রাবি শিক্ষার্থী প্রধানমন্ত্রী বাজেটে শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন: শিক্ষামন্ত্রী বিশ্বে প্রথম এইচআইভি আক্রান্তের শরীরে ফুসফুস প্রতিস্থাপনে সফল্য ৯ বিষয়ে একমত বাংলাদেশ-মালয়েশিয়া গৃহবধূকে হত্যা করে আলমারি ভেঙে ৩ লাখ টাকা লুট গাড়ি নিয়েই সফরের সময় ‘মেডিক্যাল কিট’ রাখা কেন জরুরি, কী কী রাখবেন এতে নওগাঁর ঐতিহাসিক পাহাড়পুরে বিদেশি পর্যটককে হেনস্তা, ‘হিরো নানা’ গ্রেপ্তার হাম উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা কিয়ের স্টার্মারের, স্ত্রীকে পাশে নিয়ে আবেগপ্রবণ ঘোষণা সখীপুরে নিখোঁজের ২ দিন পর পুকুরে মিলল স্কুলছাত্রীর মরদেহ ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ জনের মৃত্যু প্রেমিকের বাড়িতে ১৮ দিন ধরে তরুণীর অবস্থান ট্রাম্পের কথায় চলবে না ইজরায়েল! মার্কিন প্রেসিডেন্টের দাবি খারিজ করে দিলেন নেতানিয়াহু সিংড়ায় ২০ লাখ টাকার চায়না জাল জব্দঃ দুই ব্যক্তিকে জরিমানা, একজনের কারাদণ্ড

নিয়ামতপুরে ২০০ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারী আটক

  • আপলোড সময় : ১১-০৫-২০২৬ ০৫:১৬:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৫-২০২৬ ০৫:১৬:২৪ অপরাহ্ন
নিয়ামতপুরে ২০০ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারী আটক নিয়ামতপুরে ২০০ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারী আটক
নওগাঁর নিয়ামতপুরে পুলিশের এক বিশেষ অভিযানে ২০০ গ্রাম হেরোইনসহ দুইজন মাদক কারবারীকে আটক করা হয়েছে।

সোমবার (১১ মে) সকাল সাড়ে ১০টার দিকে  উপজেলার রসুলপুর ইউনিয়নের চৌরাপাড়া এলাকায় তাঁদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালুয়াচরি গ্রামের মো. মেছের আলীর ছেলে মো. মেজবাউল হক বাচ্চু (৩৮) এবং একই উপজেলার টোলা গ্রামের মোঃ গোলাম আজমের ছেলে মোঃ আসাদুজ্জামান নয়ন (২৬)।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় নিয়ামতপুর থানার একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে চৌরাপাড়া এলাকায় অবস্থান নেয়। এসময় একটি মোটরসাইকেলকে সন্দেহভাজন হিসেবে থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশিকালে আরোহীদের কাছে থাকা দুটি প্যাকেটে ১০০ গ্রাম করে মোট ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করে।  মাদক বহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে ।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান, পিপিএম   বলেন, আজ (সোমবার)  সকালে দুই মাদক কারবারিকে ২০০ গ্রাম হেরোইনসহ হাতেনাতে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি আরও বলেন,  মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। জেলা পুলিশ সুপার মহোদয়ের সঠিক দিক-নির্দেশনায় আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। এরই ধারাবাহিকতায় নিয়ামতপুর উপজেলাকে মাদকমুক্ত করতে আমাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর পঞ্চবটি শেখের চক এলাকায় ইয়াবাসহ মাদক কারবারী  ফাহিম গ্রেফতার

নগরীর পঞ্চবটি শেখের চক এলাকায় ইয়াবাসহ মাদক কারবারী ফাহিম গ্রেফতার