ঢাকা , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ , ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের ইতিহাসে রেকর্ড লোডশেডিং হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু  ইউক্রেনের হামলায় রাশিয়ায় ১৩ জনের মৃত্যু ত্বকের উজ্জ্বলতা ফেরাতে ক্রিম নয়, পান করতে পারেন ৩ পানীয় হরমুজ প্রণালি আর যুদ্ধের আগের অবস্থায় ফিরবে না: ইরান সব ধ্বংস করে গেছে ফ্যাসিবাদী সরকার, এখন পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী সারাক্ষণ টক বা তেতো স্বাদ মুখে, দাঁত বা মাড়ির সমস্যা নয়, অন্য রোগেরও ইঙ্গিত বহন করতে পারে! হরমুজ খুলে দিলেই ইরানকে পরমাণু চুক্তি নিয়ে চাপ আর দেবেন না ট্রাম্প! সিটি কর্পোরেশনসমূহের খেলার মাঠের সুব্যবস্থাকরণ উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আলোচনা সভা অনুষ্ঠিত সিংড়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিতে সমন্বয় সভা অনুষ্ঠিত পিকে-শাকিরার বাড়ি কিনছেন লামিনে ইয়ামাল, দাম প্রায় ১৫৭ কোটি টাকা বিপিএল নিয়ে অনিশ্চয়তা, এ বছর নাও হতে পারে: তামিম রাজশাহীর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্য জব্দ রাণীশংকৈলে এসএসসি ও সমমানের ফল প্রকাশ- পাসের হার ৪৮.৬৭% জিপিএ-৫ পেয়েছে ২০৫ জন রাজারহাটে বিলে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জেলের মৃত্যু, আহত ৩ কক্সবাজার সীমান্তে ৫ লাখ ৯৬ হাজার ইয়াবা ও অস্ত্র উদ্ধার, আটক ২ আখেরি চাহার শোম্বা তাৎপর্য ও শিক্ষা : হাফিজ মাছুম আহমদ দুধরচকী। রাজশাহী শিক্ষা বোর্ডের ৫টি স্কুলের সবাই ফেল পুঠিয়ায় রাতের অভিযানে হেরোইন-ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার রাজশাহী বোর্ডে এসএসসির ফলাফলে বড় ধরনের অবনতি

রাজশাহীতে অপরিপক্ব আম বাজারজাত বন্ধে ম্যাঙ্গো ক্যালেন্ডার প্রকাশ

  • আপলোড সময় : ১০-০৫-২০২৬ ০৮:২২:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৫-২০২৬ ০৮:২২:৫৯ অপরাহ্ন
রাজশাহীতে অপরিপক্ব আম বাজারজাত বন্ধে ম্যাঙ্গো ক্যালেন্ডার প্রকাশ রাজশাহীতে অপরিপক্ব আম বাজারজাত বন্ধে ম্যাঙ্গো ক্যালেন্ডার প্রকাশ
রাজশাহীর বিখ্যাত আম বাজারে অপরিপক্ব আম প্রবেশ ঠেকাতে জেলা প্রশাসন আনুষ্ঠানিকভাবে ম্যাঙ্গো ক্যালেন্ডার প্রকাশ করেছে।

রবিবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আম পরিবহন, বাজারজাতকরণ ও সংগ্রহ বিষয়ক মতবিনিময় সভায় এ সময়সূচি ঘোষণা করা হয়।

জেলা প্রশাসনের এই উদ্যোগে আমের জাতভিত্তিক সংগ্রহের নির্দিষ্ট সময় নির্ধারণ করা হয়েছে, যাতে সঠিক পরিপক্বতা নিশ্চিত করে বাজারে আম সরবরাহ করা যায় এবং ভোক্তারা মানসম্মত ফল পান।

ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী, গুটি আম: ১৫ মে, গোপালভোগ: ২২ মে, রাণীপছন্দ/লক্ষ্মণভোগ: ২৫ মে, হিমসাগর-খিরসাপাত: ৩০ মে, ব্যানানা ম্যাঙ্গো/ল্যাংড়া: ১০ জুন, আম্রপালি/ফজলি: ১৫ জুন, বারি আম-৪: ৫ জুলাই, আশ্বিনা: ১০ জুলাই, গৌড়মতি: ১৫ জুলাই, কাটিমন ও বারি আম-১১: সারা বছর পাওয়া যাবে,

জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম সভায় বলেন, আমচাষি, ব্যবসায়ী ও কৃষি কর্মকর্তাদের সমন্বয়ে এই ক্যালেন্ডার তৈরি করা হয়েছে। তিনি স্পষ্টভাবে জানান, নির্ধারিত সময়ের আগে কেউ আম সংগ্রহ বা বাজারজাত করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মতবিনিময় সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফল গবেষণা কেন্দ্রের কর্মকর্তা, আম ব্যবসায়ী, চাষি এবং কুরিয়ার সার্ভিস প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

রাজশাহী অঞ্চল দেশের অন্যতম প্রধান আম উৎপাদন এলাকা হিসেবে পরিচিত। প্রতি বছর মৌসুমের শুরুতেই অপরিপক্ব আম বাজারজাত নিয়ে অভিযোগ ওঠে। এবার সেই অনিয়ম রোধে প্রশাসন সময়ভিত্তিক এ কাঠামো কার্যকর করল।

ম্যাঙ্গো ক্যালেন্ডার কার্যকরের মাধ্যমে রাজশাহীতে আম সংগ্রহ ও বিপণনে শৃঙ্খলা আনার পাশাপাশি ভোক্তাদের কাছে মানসম্মত ও পরিপক্ব আম পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৪, আটক ২৪

মহানগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৪, আটক ২৪