ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

‘মার্কিন ঘাঁটি ধুলোয় মিশিয়ে দেব’, চূড়ান্ত হুঁশিয়ারি ইরানের

  • আপলোড সময় : ১০-০৫-২০২৬ ০৭:২৮:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৫-২০২৬ ০৭:২৮:২২ অপরাহ্ন
‘মার্কিন ঘাঁটি ধুলোয় মিশিয়ে দেব’, চূড়ান্ত হুঁশিয়ারি ইরানের ছবি: সংগৃহীত
পশ্চিম এশিয়ার আকাশ জুড়ে ফের যুদ্ধের কালো মেঘ ঘনিয়ে এসেছে। হরমুজ প্রণালীর কাছে ইরানের সামরিক ঘাঁটি লক্ষ্য করে মার্কিন বাহিনীর হামলা এবং পাল্টাপাল্টি জবাবে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে দুই দেশের সম্পর্ক। গত ৭ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত সংঘর্ষবিরতি এখন খাদের কিনারায়। শনিবার ইরানের ‘ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস’ আমেরিকাকে সরাসরি যুদ্ধের হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, তারা মার্কিন ঘাঁটিগুলোর দিকে মিসাইল তাক করে রেখেছে।

উত্তেজনার সূত্রপাত গত বৃহস্পতিবার, যখন আমেরিকার সেন্ট্রাল কম্যান্ড দাবি করে যে তারা ইরানের একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। তবে মার্কিন সেনার দাবি, এটি ছিল নিছকই ‘আত্মরক্ষামূলক’ পদক্ষেপ, কারণ ইরানই প্রথম প্ররোচনা দিয়েছিল। অন্যদিকে ইরান এই অভিযোগ অস্বীকার করে পালটা দাবি করেছে যে, আমেরিকা সংঘর্ষবিরতি লঙ্ঘন করে বেসামরিক এলাকায় এয়ার স্ট্রাইক চালিয়েছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে প্রেসিডেন্ট ট্রাম্প আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন যে, নতুন কোনো চুক্তিতে না পৌঁছালে ইরানকে ভয়াবহ হামলার মুখে পড়তে হবে। বর্তমানে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নির্বিঘ্ন করতে মার্কিন সেনা ‘অপারেশন প্রজেক্ট ফ্রিডম’ শুরু করেছে, যা উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে।

কূটনৈতিক স্তরে অস্থিরতা থাকলেও আলোচনার পথ পুরোপুরি বন্ধ হয়নি। প্রথম দফার শান্তি বৈঠক ভেস্তে যাওয়ার পর দ্বিতীয় দফার প্রস্তুতি নিলেও কোনো পক্ষই তাতে শেষ পর্যন্ত অংশ নেয়নি। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ডোনাল্ড ট্রাম্প ইরানের কাছে একটি শান্তি প্রস্তাব পাঠিয়েছেন, যেখানে পারমাণবিক প্রকল্পের ওপর নিষেধাজ্ঞাসহ একাধিক কঠোর শর্ত রয়েছে। ইরান এখনও এই প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দেয়নি।

তার আগেই শনিবার আইআরজিসি-র পক্ষ থেকে চরম হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, ইরানের কোনো তেলের ট্যাঙ্কার বা বাণিজ্যিক জাহাজে আঘাত করা হলে তার পরিণাম হবে ভয়াবহ। এই অঞ্চলে থাকা সমস্ত আমেরিকান সেনা ঘাঁটি এবং রণতরীতে মিসাইল হামলা চালানো হবে বলে তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে। তেহরানের এই অনড় অবস্থানের পর ওয়াশিংটনের পরবর্তী পদক্ষেপ কী হয়, সেদিকেই এখন তাকিয়ে রয়েছে আন্তর্জাতিক মহল। দিন দিন যে পরিস্থিতি তৈরি হচ্ছে, তাতে শেষ পর্যন্ত সংঘর্ষবিরতি টিকবে কি না, তা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ