ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬ , ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীনগরে লক্ষাধীক টাকার নিষিদ্ধ রিং ও কারেন্ট জাল জব্দ নগরীতে ট্রাফিক পুলিশের অভিযানে ৫৫ মামলা ও ৬১ যানবাহন আটক পুঠিয়ায় জমি বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন মহসিন কৃষি ঘরের ৫০ হাজার টাকা জরিমানা সন্তানের আশায় করেছেন ৪ বিয়ে, অবশেষে মা হলেন অভিনেত্রী কারাগার থেকে পালিয়েছে হাজতি আর্জেন্টিনাকে হারানোর স্বপ্ন দেখছে সুইৎজ়ারল্যান্ড, মেসিদের উদ্দেশে কোচ বললেন, ‘ওদের কাঁপিয়ে দেব’ শরীরের নিম্নাঙ্গে অতিরিক্ত চর্বি জমে রয়েছে দেবিনার মতো? কোন রোগে আক্রান্ত জানেন কি জুহু বিচের নগ্ন দৌড় থেকে বিবাহবহির্ভূত সম্পর্ক, উদ্ধার করা যায়নি তাঁর মৃতদেহ নিজেকেই দিয়েছেন উভকামী তকমা, গৌরবের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর কী পরিকল্পনা আকাঙ্ক্ষার? রাণীনগরে লক্ষাধীক টাকার নিষিদ্ধ রিং ও কারেন্ট জাল জব্দ মাঝ-আকাশে হামলার আশঙ্কায় ট্রাম্প! ‘ইরানের হিট লিস্টে এক নম্বরেই রয়েছি’ মান্দায় বজ্রপাতে কৃষকের মৃত্যু কুয়েত, বাহরিন, কাতারে হামলার পরে ইরানের নিশানায় জর্ডন! রাণীনগরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু ভুল ওষুধ প্রয়োগ করায় ডুবির বিলে মাছের মড়ক ১০ লাখ টাকার ক্ষতি জুতোর গোড়ালির কাছে কাটা! কেন এমন জুতো পরে বিশ্বকাপে খেলছেন কিছু ফুটবলার কাটাখালী থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী আজিম সিদ্দিক গ্রেফতার জাহ্নবী-রাম চরণের বিতর্কিত ‘পিদ্দী’ এ বার ওটিটিতে, বিশ্বকাপের আবহে রয়েছে ফুটবল নিয়ে তথ্যচিত্রও

আত্রাইয়ে বিপুল পরিমান অ্যাম্পুল ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেফতার

  • আপলোড সময় : ১০-০৫-২০২৬ ০৬:৫৮:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৫-২০২৬ ০৬:৫৮:২৭ অপরাহ্ন
আত্রাইয়ে বিপুল পরিমান অ্যাম্পুল ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেফতার আত্রাইয়ে বিপুল পরিমান অ্যাম্পুল ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেফতার
নওগাঁর আত্রাই উপজেলায় থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২২২ পিস নেশাজাতীয় অ্যাম্পুল ইনজেকশন ও ১.৫০ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১০ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ভরতেঁতুলিয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার ভরতেঁতুলিয়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মো. প্রিন্স (২৬) ও একই গ্রামের মো. খলিলুর রহমানের ছেলে মো. আব্দুর রহমান (৩২)। পুলিশের তথ্যমতে, প্রিন্সের বিরুদ্ধে পূর্বে ৫টি মাদক মামলা ও ১টি মারামারির মামলা রয়েছে। এছাড়াও নওগাঁ ও জয়পুরহাট জেলার বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক ওয়ারেন্ট রয়েছে।

আত্রাই থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকালে ভরতেঁতুলিয়া এলাকায় একটি চৌকস পুলিশ দল ঝটিকা অভিযান পরিচালনা করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে দুইজনকে হাতেনাতে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি চালিয়ে ২২২ পিস নেশাজাতীয় অ্যাম্পুল ইনজেকশন ও দেড় গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল করিম বলেন, মাদকের বিরুদ্ধে আত্রাই থানা পুলিশের অবস্থান অত্যন্ত কঠোর। সমাজকে মাদকমুক্ত রাখতে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে। কোনো মাদক কারবারিকেই ছাড় দেওয়া হবে না। জনগণের সহযোগিতায় আত্রাইকে একটি নিরাপদ ও মাদকমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর।

তিনি আরও বলেন, প্রিন্স ও তার সহযোগী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে একাধিক মামলা ও ওয়ারেন্ট রয়েছে। এই গ্রেফতার মাদকবিরোধী অভিযানের একটি গুরুত্বপূর্ণ সাফল্য।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ট্রাফিক পুলিশের অভিযানে  ৫৫ মামলা ও ৬১ যানবাহন আটক

নগরীতে ট্রাফিক পুলিশের অভিযানে ৫৫ মামলা ও ৬১ যানবাহন আটক